• মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০১:০২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
জাতীয়তাবাদী আদর্শ থেকে একচুলও সরিনি: ঢাকা রেঞ্জ ডিআইজি আর্জেন্টিনার বিশ্বকাপের প্রাথমিক দলে আছেন যারা গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে কমিশন গঠন করা হবে: তথ্যমন্ত্রী যুদ্ধের প্রভাবে মধ্যপ্রাচ্যে জনশক্তি রপ্তানি ‘অর্ধেক কমে গেছে’, বিকল্প বাজার কতদূর? পুলিশ ক্লিয়ারেন্স সেবা দ্রুত করার কাজ চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী বাজার সিন্ডিকেট ভাঙতে এআই নজরদারিতে যাবে সরকার: বাণিজ্যমন্ত্রী জাহাজ থেকে ডিজেল পাচারের সময় ৯ পাচারকারী আটক, ৪ হাজার লিটার ডিজেল উদ্ধার হবিগঞ্জ-৪ আসনের এমপি সৈয়দ মোহাম্মদ ফয়সালকে মন্ত্রী করার দাবিতে মাধবপুরে মানববন্ধন। হাম ও উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, শনাক্ত ১৪৫৯ ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার! জৈন্তাপুরে নি হ ত তাহসিন অষ্টম শ্রেণির ছাত্র, আ*শঙ্কাজনক এসএসসি পরীক্ষার্থী বিশ্ব মা দিবস আজ ভারতে সব ধর্ম-বর্ণের মানুষের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জামায়াত আমিরের রোদের দেখা পেতেই ধান শুকানোর চেষ্টায় হাওরের কৃষকেরা টিলাগড় ক্লাবের কমিটি বাতিল, অ্যাডহক কমিটি গঠন ৪১৩ করেও স্বস্তিতে নেই বাংলাদেশ, মিরপুরে পাকিস্তানের দাপট সরকার গণতন্ত্র ও সংবিধানবিরোধী কাজ করছে: গোলাম পরওয়ার গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নোংরা পরিবেশ ও পানি সংকটে দুর্ভোগে রোগীরা দেশকে ধ্বংসস্তুপ থেকে টেনে তোলাই বিএনপির নতুন চ্যালেঞ্জ: মির্জা ফখরুল ৩ সন্তানের দেহ পড়েছিল মেঝেতে, হাত-মুখ বাঁধা মা ছিলেন জানালার পাশে

নেপালের নিরাপত্তার নিয়ন্ত্রণ নিলো সেনাবাহিনী, সহিংসতায় নিহত ১৯

Reporter Name / ২৪৮ Time View
Update : বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫

72

প্রধানমন্ত্রী কেপি শর্মা অলির পদত্যাগের পরও সহিংস পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নেপালে নিরাপত্তার দায়িত্ব নিয়েছে সেনাবাহিনী। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাত ১০টা থেকে সেনারা রাজধানী কাঠমান্ডুসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান নেয়। খবর দ্য ইকোনমিক টাইমস

দিনভর উত্তেজনার মধ্যে বিক্ষোভকারীরা পার্লামেন্ট ভবন, সুপ্রিম কোর্ট, সিংহদরবার প্রাঙ্গণসহ সরকারি দপ্তর ও শীর্ষ রাজনৈতিক নেতাদের বাড়িতে হামলা চালায় এবং অগ্নিসংযোগ করে। এতে অন্তত ১৯ জন নিহত হয়েছেন।

প্রধানমন্ত্রী অলি ৭৩ বছর বয়সে প্রেসিডেন্ট রামচন্দ্র পাউডেলের কাছে পদত্যাগপত্র জমা দেন। পদত্যাগপত্রে তিনি লেখেন, ‘অসাধারণ পরিস্থিতির কারণে’ তিনি দায়িত্ব ছাড়ছেন।

বিক্ষোভ শুরুর সূত্রপাত হয় ২৬টি সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধের প্রতিবাদ থেকে। পরে নিষেধাজ্ঞা তুলে নিলেও দুর্নীতি ও সরকারের ব্যর্থতার অভিযোগে আন্দোলন ছড়িয়ে পড়ে। শিক্ষার্থীরা রাস্তায় নেমে স্লোগান তোলে ‘ছাত্রদের হত্যা কোরো না’, ‘দুর্নীতিবাজ নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নাও।’

সহিংসতায় সাবেক প্রধানমন্ত্রী শের বাহাদুর দিউবা ও তার স্ত্রী বিক্ষোভকারীদের হামলায় আহত হন। সেনাবাহিনী গিয়ে দিউবাকে উদ্ধার করে। অপর সাবেক প্রধানমন্ত্রী ঝালনাথ খানালের বাড়িতে অগ্নিসংযোগ করলে তার স্ত্রী রাজ্যলক্ষ্মী চিত্রকর দগ্ধ হয়ে মারা যান।

সেনাপ্রধান জেনারেল অশোক রাজ সিগদেল জাতির উদ্দেশে ভাষণে শান্ত থাকার আহ্বান জানান। সেনাবাহিনীও এক বিবৃতিতে আলোচনার মাধ্যমে সংকট সমাধানের আহ্বান জানিয়েছে।এখন নেপালের মূল চ্যালেঞ্জ হলো সেনাবাহিনীর হাতে থাকা নিরাপত্তা দায়িত্বের মধ্যেও সহিংস পরিস্থিতি যেন আরও অবনতি না হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd