• বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
ভুয়া পত্রিকা অফিসের আড়ালে নকল কনডম কারখানার সন্ধান থানা থেকে পালিয়ে গেল রিমান্ডে থাকা নারী আসামি সিলেট বিভাগে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের দায়িত্বে মুক্তাদির, আরিফ ও গৌছ নিউজিল্যান্ডকে হারিয়ে ফের শীর্ষে বাংলাদেশ সংসদে থেকে ওয়াকআউট করল বিরোধীদল এভাবে নিয়ম ভঙ্গ করা হলে সংসদ বেশি দিন চলবে না: স্পিকার নেপালে ভয়াবহ বন্যা, মৃত বেড়ে ১৬২ সিলেটে হামে আরও দুই শিশুর প্রাণহানি নেপালে বন্যা–ভূমিধসে নিখোঁজ আটশর বেশি পর্যটক শেখ হাসিনার কবরও বাংলাদেশে হবে না: সারজিস আলম বিশ্বনাথ ও গোলাপগঞ্জকে সিউকের আওতার বাইরে রাখার দাবি লুনা ও এমরানের বাংলাদেশ একদিন জামায়াতের নেতৃত্বে পরিচালিত হবে: হামিদুর রহমান সংসদ অভিমুখে পদযাত্রা ঘোষণা ১১ দলীয় ঐক্যের বিশ্বনবীর নীতি ও আদর্শ অনুসরণ করে রাষ্ট্র পরিচালনাই আমাদের লক্ষ্য: স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকায় ভুটানের রাজার এক ঘণ্টার যাত্রাবিরতি, বিমানবন্দরে গেলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল পাকিস্তানে হাসপাতালে অগ্নিকাণ্ড, ১৫ নবজাতকের মৃত্যু গ্যাস-বিদ্যুৎ-সার নিয়ে সংসদ ও রাজপথে সরব হবে এনসিপি রাসুল (সা.)-এর আদর্শ অনুসরণে সোনার মানুষ হতে হবে-বড়লেখায় মাহমুদুর রহমান দিলাওয়ার ব্রাজিল ম্যাচ আয়োজনে কত টাকা লাগবে বাংলাদেশি কৃষকদের সঙ্গে ধস্তাধস্তি, অস্ত্র-ওয়াকিটকি ফেলে পালাল বিএসএফ

পট পরিবর্তনের পর মুনাফিকদের আস্ফালন উন্মোচিত হয়ে গেছে: আল্লামা হুছামুদ্দীন

Reporter Name / ১৭৪ Time View
Update : বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬

257

দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পরে সমস্ত মুনাফিকদের আস্ফালন উন্মোচিত হয়ে গেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আনজুমানে আল ইসলাহর সভাপতি আল্লামা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী।

তিনি বলেছেন, ‘বর্তমান সময়ে সত্য-মিথ্যা পার্থক্য করা সাধারণ মানুষের জন্য অনেক সহজ হয়ে গেছে। সত্য-মিথ্যা যাচাই ক্ষেত্রে আর কোন প্রশিক্ষণের প্রয়োজন নেই।’

আজ বুধবার (২৮ জানুয়ারি) সকালে সুনামগঞ্জে নবনির্মিত লতিফিয়া কমপ্লেক্সের উদ্বোধনী মাহফিলে প্রধান বক্তার তিনি এ মন্তব্য করেন।

হুছামুদ্দীন আরো বলেন, “আমরা এখানে কোন কম্পিটিশনের জন্য আসি নাই, কোন প্রতিপক্ষ চিহ্নিত করেও আসি নাই। আমরা যে বুজুর্গানে কেরামদের উত্তরসূরী হিসাবে কাজ করতেছি। তাদের সেই ধারাবাহিকতাকে বজায় রাখতে চাই।”

তিনি বলেন, “অনেকের পথ পরিবর্তন হয়েছে কিন্তু ফুলতলী সাহেবের কোন স্লোগান, কোন আমল আজ পর্যন্ত পরিবর্তিত হয়নি।”

তিনি আরো বলেন,  “কাউকে কটাক্ষ করা, কারো সাথে প্রতিযোগিতায় লিপ্ত হওয়া আমাদের উদ্দেশ্য নয়। আমাদের আকিদা রয়েছে, সিলসিলা রয়েছে, আমল রয়েছে। কোন উত্তেজনাপূর্ণ স্লোগান, কটাক্ষপূর্ণ বক্তব্য আমাদের কাম্য নয়, আমাদের কাম্য দীনের খেদমত সঠিক ধারায় পরিচালনা করা।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd