• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
মৃত্যুর গুজব ছড়িয়ে রাজনৈতিক অপপ্রচার চলছে: এমপি নাছির চৌধুরী কক্ষে ডেকে নিয়ে শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ, আটক মাদ্রাসা শিক্ষক সিলেটে ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৩ ডেঙ্গু রোগী শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে চার্জ দাখিল এসএসসি ও সমমানের ফল প্রকাশ ১০ আগস্ট হাসপাতালে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রীর মৃত্যু সিলেট নগরীর যেসব বাসা-বাড়ির মালিককে তিন মাসের আল্টিমেটাম দিল সিসিক সিলেটে চুরি-ছিনতাই হওয়া ৪৪ মোবাইল ফোন উদ্ধার করল পুলিশ শিক্ষিকা বিউটি পালের সাথে সংহতি, গানের ভিডিওতে সয়লাব ফেসবুক ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ৪৫৮ ২০২৬-২৭ অর্থবছরে রপ্তানির লক্ষ্যমাত্রা ৬৩ দশমিক ৪০ বিলিয়ন ডলার: বাণিজ্যমন্ত্রী কঙ্গোয় ‘দাবানলের’ মতো ছড়াচ্ছে ইবোলা ভাইরাস, মৃত্যু ১৩০০ ছাড়াল ফয়জুল করীম ঢুকলেন, অনুসারীরা রইলেন বাইরে; ফটকেই আদায় করলেন নামাজ বিনামূল্যে ফেসবুকে মিলবে ভেরিফায়েড ব্যাজ, জেনে নিন পাওয়ার সহজ উপায় ইসলামী ব্যাংকের ৮০ হাজার কোটি টাকার ঋণ কেলেঙ্কারিতে সাবেক রাষ্ট্রপতি জড়িত শফিকুল-নাহিদ-মামুনুল এক হলে, সপ্তাহের মধ্যে সরকারের পতন অনিবার্য: কর্ণেল অলি ‘ফ্যাসিবাদ কায়েমের চেষ্টা করলে জনগণ আপনাদেরও সরিয়ে দেবে’ ৫০০ টাকা মজুরি ও ভূমির দাবিতে সিলেটে চা-শ্রমিকদের রাজপথ অবরোধ কুলাউড়ায় কলেজছাত্রীর রহস্যজনক মৃত্যু শেখ হাসিনার ফাঁসি সোহরাওয়ার্দী উদ্যানে হতে হবে

পুলিশের বাধায় প্রেস ক্লাব ছেড়ে শহীদ মিনারে শিক্ষকরা

Reporter Name / ১৫১ Time View
Update : রবিবার, ১২ অক্টোবর, ২০২৫

111

অনলাইন রিপোর্টার

বাড়ি ভাতা বাড়ানোর দাবিতে আন্দোলনরত এমপিওভুক্ত শিক্ষকদের ওপর পুলিশের সাউন্ড গ্রেনেড নিক্ষেপে উত্তেজনা ছড়ায়। শিক্ষকরা এখন অবস্থান নিয়েছেন শহীদ মিনারে। ২০ শতাংশ বাড়ি ভাতার দাবিতে আন্দোলনরত এমপিওভুক্ত শিক্ষকদের ওপর পুলিশের সাউন্ড গ্রেনেড নিক্ষেপে উত্তেজনা ছড়িয়ে পড়েছে রাজধানীর প্রেস ক্লাব এলাকায়। পুলিশের বাধার মুখে আন্দোলনকারীরা পরে সরে যান কেন্দ্রীয় শহীদ মিনারে এবং সেখান থেকেই লাগাতার কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

রোববার দুপুরে শহীদ মিনারে অবস্থান নিয়ে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী বলেন, “জনদুর্ভোগ এড়াতে আমরা সিদ্ধান্ত নিয়েছি—এখন থেকে আমাদের অবস্থান কর্মসূচি কেন্দ্রীয় শহীদ মিনারে চলবে। যতক্ষণ পর্যন্ত জাতীয়করণের প্রজ্ঞাপন জারি না হবে, আমরা এখান থেকেই আন্দোলন চালিয়ে যাব।”

তিনি আরও বলেন, “আমাদের শীর্ষ নেতারা ইতিমধ্যে শহীদ মিনারে অবস্থান নিয়েছেন। যারা এখনো প্রেস ক্লাবে আছেন, তাদের অনুরোধ করছি মিছিলসহ শহীদ মিনারে চলে আসতে। এখান থেকেই আমরা আন্দোলন পরিচালনা করব এবং বিভিন্ন কর্মসূচির মাধ্যমে লাগাতার আন্দোলনকে সাজাবো।”

অধ্যক্ষ আজিজী দৃঢ় কণ্ঠে বলেন, “আমরা প্রতিশ্রুতি দিচ্ছি—প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত শহীদ মিনার বা রাজপথ ছাড়ব না। আলোচনার মাধ্যমে, সহযোগিতার মাধ্যমে প্রজ্ঞাপন নিয়েই বিজয়ী বেশে শ্রেণিকক্ষে ফিরব।”

এদিকে প্রেস ক্লাব এলাকায় শিক্ষক নেতাদের সরাতে পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এতে শিক্ষকরা আতঙ্কিত হয়ে ছত্রভঙ্গ হন। অনেকেই প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করেন, তবে পরিস্থিতি বড় ধরনের সংঘর্ষে রূপ নেয়নি।

পুলিশের উপস্থিতি বাড়ায় এলাকাজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে সাধারণ মানুষ ও সাংবাদিকরা জড়ো হলে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। পরে শিক্ষকদের নেতৃত্বে শহীদ মিনারের দিকে বড় মিছিল নিয়ে যাওয়া হয়।

শিক্ষকরা জানান, তারা শান্তিপূর্ণভাবে আন্দোলন চালাচ্ছেন। সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে—দ্রুত প্রজ্ঞাপন জারি করে এই অচলাবস্থার সমাধান করা হোক। অন্যথায় আন্দোলন আরও কঠোর করা হবে।

বর্তমানে কেন্দ্রীয় শহীদ মিনারে হাজারেরও বেশি শিক্ষক অবস্থান করছেন। সেখানে অবস্থান কর্মসূচির পাশাপাশি তারা পরবর্তী কর্মসূচির দিকনির্দেশনা দিচ্ছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd