• রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
বালাগঞ্জে মেটারনিটি ক্লিনিকের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী ছিনতাই রুখতে গলদগর্ম পুলিশ জালালাবাদ থানা পুলিশের অভিযানে ৬০(ষাট) পিস ইয়াবাসহ ০১(এক) জন গ্রেফতারঃ জালালাবাদ থানা পুলিশের অভিযানে ৬০(ষাট) পিস ইয়াবাসহ ০১(এক) জন গ্রেফতারঃ হামে আক্রান্তের সংখ্যা কবে কমবে, জানালেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা সিদ্ধিরগঞ্জে সাড়ে ১৩ হাজার লিটার অবৈধ ডিজেল জব্দ, গ্রেপ্তার ২ সিন্ডিকেট ভাঙতে সিলেটে চালু হচ্ছে ‘কৃষকের হাট তিন দিন অনলাইন এবং তিন দিন অফলাইনে ক্লাসের ঘোষণা বড়লেখা ফ্রেন্ডস ক্লাব ইউকে’র দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত বর্ণিল আয়োজনে এমসি কলেজে মোহনার বসন্ত বরণ উৎসব যুদ্ধবিরতি ঘোষণার পর তেলের দরপতন, শেয়ারবাজার ঊর্ধ্বমুখী শেখ হাসিনা ও হাদি হত্যার আসামিদের ফেরত চাইবে বাংলাদেশ সিলেটে অপরাধীদের সাথে পুলিশের ‘সখ্যতা’, আইনশৃঙ্খলা অবনতির প্রতিবাদে বিক্ষোভ সিলেটের আদালতে আরিফ-বাবর-গৌছ গুরুতর অসুস্থ ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি, আছেন অচেতন অবস্থায় চট্টগ্রাম বন্দরের পথে অকটেনভর্তি জাহাজ, আসছে মালয়েশিয়া থেকে যেখান থেকে আটক হন শিরীন শারমিন, তার নামে কয়টি মামলা আছে? জটিলতা কাটিয়ে তাজপুর ইউনিয়নে নতুন প্রশাসক নগরীর বিভিন্ন স্থান থেকে আটক ১১৮ হামে’ প্রথম মৃত্যু দেখল সিলেট

প্যারাগুয়েকে হারিয়ে বিশ্বকাপ নিশ্চিত ব্রাজিলের

Reporter Name / ২০৮ Time View
Update : বুধবার, ১১ জুন, ২০২৫

46

প্যারাগুয়েকে হারিয়ে লাতিন আমেরিকা অঞ্চল থেকে ২০২৬ বিশ্বকাপে অংশগ্রহণ নিশ্চিত করেছে ব্রাজিল। এর মাধ্যমে বিশ্বকাপের জন্মলগ্ন থেকে প্রতিটি আসরে খেলার যোগ্যতা অর্জন করল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

বুধবার ঘরের মাঠে ম্যাচের একমাত্র গোলটি করেন ভিনিসিয়ুস জুনিয়র। এই জয়ে ১৬ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে দক্ষিণ আমেরিকা অঞ্চল থেকে আর্জেন্টিনার পর ২০২৬ বিশ্বকাপে অংশগ্রহণ চূড়ান্ত করেছে ব্রাজিল।

ম্যাচের ১২তম মিনিটেই এগিয়ে যেতে পারতো ব্রাজি। কিন্তু কুনহার গোলমুখের সামনে দেওয়া ক্রসে ভিনিসিয়ুস পা বাড়ালেও বল জালে রাখতে পারেননি।

৩৭তম মিনিটে সহজ সুযোগ নষ্ট করেন কুনহা। মার্তিনেল্লির ভাসানো বলে ফাঁকা গোলপোস্টে বল পাঠাতে পারেননি তিনি। হেড করতে গিয়ে বলের নাগাল পাননি কুনহা।

তবে, তবে তারই বানিয়ে দেওয়া বলে বিরতির আগে লিড নেয় ব্রাজিল। ম্যাচের ৪৪তম মিনিটে প্রতিপক্ষের খেলোয়াড়দের চ্যালেঞ্জের মুখে বল হারান রাফিনহা। বল পেয়ে দ্রুত গোলমুখের সামনে পাস দেন ম্যাথিউস কুনহা। স্লাইড করে জালে বল জড়ান ভিনিসিয়ুস।

৭৭ মিনিটে রাফিনহার শট রুখে দেন প্যারাগুয়ে গোলরক্ষক। দুই মিনিট পর হ্যামস্ট্রিংয়ের সমস্যা নিয়ে মাঠ ছাড়েন ভিনিসিয়ুস। বেঞ্চেই তার চিকিৎসা চলেছে। তেমন গুরুতর কিছু হয়নি বলে ধারণা করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd