• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সঙ্গে বিরোধীদলীয় নেতার বৈঠক প্রধানমন্ত্রীর চেয়েও বেশি সময় ভাষণ দিলেন বিরোধীদলীয় নেতা একটি দেশবিরোধী অপশক্তি গৃহযুদ্ধ সৃষ্টির পাঁয়তারা চালাচ্ছে: স্পিকার আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, সন্ত্রাসী গোষ্ঠী-প্রধানমন্ত্রী পোশাক খাতে ন্যূনতম মজুরি ১৮,৫৭৮–২৪,২০৪ টাকা নির্ধারণের প্রস্তাব সিপিডির এইচএসসির ফল পুনর্মূল্যায়ন শেষ না হওয়া পর্যন্ত ভর্তি পরীক্ষা বন্ধ: হাইকোর্ট পাকিস্তানকে হারিয়ে দশম শিরোপা জিতল ভারত যুবদল নেতা নয়নকে গ্রেপ্তারের দাবি জামায়াত এমপির বিআরটিএ’র গাফলতি: ২০ লাখ গ্রাহক পায়নি ‘স্মার্ট ড্রাইভিং লাইসেন্স’ এমপি জিলানীর বাড়িতে ভাঙচুর-আগুন দুপুরে আটকের পর সন্ধ্যায় সেই বিএসএফ সদস্যকে হস্তান্তর করল বিজিবি কুলাউড়ায় সাবেক এমপি এম এম শাহীনের বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা জুলাই হত্যা মামলায় সাঈদ খোকন ৭ দিনের রিমান্ডে টুঙ্গিপাড়া থানায় আগুন সিলেটের সব উপজেলা জামায়াতের নবনির্বাচিত আমিরদের নাম ঘোষণা হেফাজতে ইসলাম-চরমোনাইয়ের প্রতিহতের ঘোষণার মধ্যেই পালটা চ্যালেঞ্জ আমির হামজা সিলেটে গ্রাহকের উধাও ৩৫ লাখ টাকা নিয়ে যা জানাল ব্যাংক সিলেটে আ.লীগ ও অঙ্গসংগঠনের চার নেতা গ্রে প্তা র ডেঙ্গুতে মৃত্যু ৫০০ ছাড়াল জামায়াতে হচ্ছে উপদেষ্টা পরিষদ, থাকবেন যারা

প্রশাসনিক বা রাজনৈতিক হস্তক্ষেপে প্রেসক্লাব বিলুপ্ত করা যাবে না

Reporter Name / ৬৪ Time View
Update : সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬

108

মৌলভীবাজারের কুলাউড়ার ঐতিহ্যবাহী সাংবাদিক সংগঠন ‘প্রেসক্লাব কুলাউড়া’র অস্তিত্ব, স্বাতন্ত্র্য ও সাংগঠনিক স্বাধীনতা রক্ষায় কঠোর অবস্থান গ্রহণ করেছে সংগঠনটির নেতৃত্ব। নেতৃবৃন্দ স্পষ্ট ভাষায় জানিয়েছেন, কোনো জনপ্রতিনিধি কিংবা প্রশাসনিক কর্মকর্তার একটি স্বাধীন পেশাজীবী সংগঠনকে বিলুপ্ত করার কিংবা এর অভ্যন্তরীণ কার্যক্রমে হস্তক্ষেপ করার কোনো আইনি বা গঠনতান্ত্রিক এখতিয়ার নেই।

রোববার (২৫ অক্টোবর) সন্ধ্যায় প্রেসক্লাব কুলাউড়ার এক জরুরি সভায় সংগঠনের অস্তিত্ব ও স্বাভাবিক কার্যক্রম নিয়ে একটি মহলের অপপ্রচার ও বিভ্রান্তি সৃষ্টির চেষ্টার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে এ অবস্থান জানানো হয়।

সভায় নেতৃবৃন্দ দ্ব্যর্থহীনভাবে জানান, প্রেসক্লাব কুলাউড়ার একটি বৈধ ও কার্যকর পূর্ণাঙ্গ কমিটি রয়েছে। নিয়মতান্ত্রিক ও দায়িত্বশীল নেতৃত্বের অধীনে ক্লাবের সকল কার্যক্রম স্বাভাবিক গতিতে চলছে। ফলে সংগঠনটি বিলুপ্ত হয়েছে কিংবা অন্য কোনো সংগঠনের সঙ্গে একীভূত করা হয়েছে—এমন উদ্দেশ্যপ্রণোদিত প্রচার সম্পূর্ণ ভিত্তিহীন ও বিভ্রান্তিকর।

জরুরি সভায় প্রেসক্লাব কুলাউড়ার গৌরবময় তিন দশক পূর্তি উপলক্ষে প্রকাশিতব্য বিশেষ স্মারক ম্যাগাজিন ‘তিরিশ’-এর প্রকাশনা কাজের অগ্রগতি নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয় এবং দ্রুততম সময়ে এটি প্রকাশের বিষয়ে সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয়।

সভা থেকে সংশ্লিষ্ট সব মহলকে ঐতিহ্যবাহী প্রেসক্লাব কুলাউড়ার নাম, অস্তিত্ব ও প্রাতিষ্ঠানিক মর্যাদা নিয়ে বিভ্রান্তিকর অপপ্রচার চালানো থেকে বিরত থাকার জোর আহ্বান জানানো হয়। নেতৃবৃন্দ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, প্রেসক্লাব কুলাউড়া সাংবাদিকদের একটি স্বাধীন ও স্বতন্ত্র পেশাজীবী প্ল্যাটফর্ম। এর মর্যাদা, অস্তিত্ব ও গঠনতান্ত্রিক অধিকার রক্ষায় কোনো ধরনের আপস করা হবে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd