• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
কাটছে না মোদির ‘তেলাপোকা’ ভয়! টানা চার দিন বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া অধিদপ্তর আসি আসি বলে শেখ হাসিনার আর আসা হবে না: হাসনাত আব্দুল্লাহ লাইসেন্স ফিরে পেলো আদ্-দ্বীন হাসপাতাল সিলেটে ফুটবল ম্যাচ শেষে বাড়ি ফেরার পথে ছুরিকাঘাতে কিশোর নিহত মৃত্যুর গুজব ছড়িয়ে রাজনৈতিক অপপ্রচার চলছে: এমপি নাছির চৌধুরী কক্ষে ডেকে নিয়ে শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ, আটক মাদ্রাসা শিক্ষক সিলেটে ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৩ ডেঙ্গু রোগী শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে চার্জ দাখিল এসএসসি ও সমমানের ফল প্রকাশ ১০ আগস্ট হাসপাতালে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রীর মৃত্যু সিলেট নগরীর যেসব বাসা-বাড়ির মালিককে তিন মাসের আল্টিমেটাম দিল সিসিক সিলেটে চুরি-ছিনতাই হওয়া ৪৪ মোবাইল ফোন উদ্ধার করল পুলিশ শিক্ষিকা বিউটি পালের সাথে সংহতি, গানের ভিডিওতে সয়লাব ফেসবুক ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ৪৫৮ ২০২৬-২৭ অর্থবছরে রপ্তানির লক্ষ্যমাত্রা ৬৩ দশমিক ৪০ বিলিয়ন ডলার: বাণিজ্যমন্ত্রী কঙ্গোয় ‘দাবানলের’ মতো ছড়াচ্ছে ইবোলা ভাইরাস, মৃত্যু ১৩০০ ছাড়াল ফয়জুল করীম ঢুকলেন, অনুসারীরা রইলেন বাইরে; ফটকেই আদায় করলেন নামাজ বিনামূল্যে ফেসবুকে মিলবে ভেরিফায়েড ব্যাজ, জেনে নিন পাওয়ার সহজ উপায় ইসলামী ব্যাংকের ৮০ হাজার কোটি টাকার ঋণ কেলেঙ্কারিতে সাবেক রাষ্ট্রপতি জড়িত

প্রাথমিক থেকে বাদ ‘সহকারী শিক্ষক’, নতুন পদবি হচ্ছে শুধু ‘শিক্ষক’, পরিবর্তন আরও ৪ পদে

Reporter Name / ৭৩০ Time View
Update : মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫

411

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অধীন পাঁচটি গুরুত্বপূর্ণ পদের নাম পরিবর্তন করা হচ্ছে। সম্প্রতি উপসচিব মোশামছুল আরিফ স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি প্রস্তুাবনা জনপ্রশাসন সচিব বরাবর পাঠানো হয়েছে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সূত্রে এই তথ্য জানা গেছে। সূত্রের তথ্য, অধিদপ্তরের ২০২৫ সালের মে মাসে অনুষ্ঠিত সমন্বয় সভার সুপারিশের আলোকে এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। 

সুপারিশকৃত প্রস্তাবনা অনুযায়ী, এখন থেকে ‘সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার’ পদটি ‘অতিরিক্ত জেলা প্রাথমিক শিক্ষা অফিসার’ নামে পরিচিত হবে। একইভাবে ‘অর্থ কর্মকর্তা’ পদের নতুন নাম হবে ‘হিসাবরক্ষণ কর্মকর্তা’। ‘সহকারী মনিটরিং অফিসার’ হবেন ‘প্রশাসনিক কর্মকর্তা’। এছাড়া ‘পরীক্ষণ বিদ্যালয়ের শিক্ষক’ এখন থেকে পরিচিত হবেন ‘সহকারী ইন্সট্রাক্টর (পরীক্ষণ বিদ্যালয়)’ হিসেবে; দেশের মোট ৩৩৫টি পদের ক্ষেত্রে এটি প্রযোজ্য হবে। আর ‘সহকারী শিক্ষক’ পদটিকে এখন থেকে শুধু ‘শিক্ষক’ হিসেবে ডাকা হবে; যা সারা দেশে থাকা মোট ৩ লাখ ৬২ হাজার ৪১৮টি পদের ক্ষেত্রে প্রযোজ্য হবে।

মন্ত্রণালয় বলছে, এসব পরিবর্তন মূলত মাঠপর্যায়ে কর্মরত কর্মকর্তাদের বাস্তব দায়িত্বের পরিসর এবং গুরুত্ব বিবেচনায় নিয়েই করা হয়েছে। পদের নামগুলো সহজ ও আধুনিক করা হয়েছে, যাতে বোঝাপড়ায় দ্ব্যর্থতা না থাকে এবং প্রশাসনিক কাঠামো আরও সুসংগঠিত হয়।

প্রসঙ্গত, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটের তথ্যমতে, বর্তমানে দেশে ১ লাখ ১৪ হাজার ৬৩০টি বিদ্যালয় রয়েছে। এর মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা ৫৬ হাজার ৫৬৭টি। বর্তমানে বিদ্যালয়গুলোর শিক্ষক-শিক্ষার্থীর অনুপাত ১.২৯টি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd