• বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
ফাজিলচিশতে ছড়ায় বর্জ্য ফেলায় ৬ জনকে জরিমানা সিসিকের গভীর সাগরে নতুন এলএনজি টার্মিনাল ও ১৫০ কূপ খননের পরিকল্পনা নামাজের বিরতিতে সংসদের মুসলিম সদস্যদের মসজিদে যাওয়ার আহ্বান জামায়াত এমপির সরকারও মনে হয় আশির দশকে ফেরত যাচ্ছে: নাহিদ ইসলাম মানবতাবিরোধী অপরাধীদের পাসপোর্ট কেন বাতিল হচ্ছে না, প্রশ্ন আখতারের জাফলং ইসিএ এলাকায় অভিযান: ১০টি ড্রেজার, ৬টি এক্সকেভেটরসহ বিপুল সরঞ্জাম ধ্বংস ভাইরাল ‘নব্বই দশকের’ ছবি বানাতে ব্যবহার করুন এই ১০ প্রম্পট টিকিট কালোবাজারি, সিলেট রেল স্টেশন থেকে রেল পুলিশের দুই সদস্য আটক সাধারণ ক্ষমা করে আ.লীগকে নরমালাইজ করেছেন জামায়াত আমির: রাশেদ খাঁন আগামী মাসে বাংলাদেশে আসছে উইন্ডিজ বাগবিতণ্ডার জেরে এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি ১৯ সেপ্টেম্বর ঢাকা-রংপুর লংমার্চ: জামায়াতের বাস্তবায়ন কমিটির প্রস্তুতি বৈঠক সিলেটে অনিবন্ধিত সিএনজি অটোরিকশা ও ব্যাটারি রিকশা বন্ধের নির্দেশ জগদীশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হলেন সাংবাদিক মঈনউদ্দীন গোয়াইনঘাটে ইএসডিওর প্রতিষ্ঠা প্রকল্প অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত রুহামা ইউনাইটেড স্কুলের সীরাতুন্নবী (সাঃ) এর আলোচনা সভা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন সিউক চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদীর সঙ্গে কামরুল হাসান চৌধুরী শাহিনের সৌজন্য সাক্ষাৎ রাজপথ হতে সিলেট সিটি মেয়র প্রার্থী ড. নুরুল ইসলাম বাবুল হাসিনাকে ধরে আনব, তার জন্য মৃত্যুদণ্ড অপেক্ষা করছে: তথ্য উপদেষ্টা দেশে ফেরার পথে সৌদিতে দুর্ঘটনায় সিলেটের ৪ প্রবাসী নিহত

ফাজিলচিশতে ছড়ায় বর্জ্য ফেলায় ৬ জনকে জরিমানা সিসিকের

Reporter Name / ৪ Time View
Update : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬

8

সিলেট নগরীর ফাজিলচিশত এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে ছয় ব্যক্তিকে জরিমানা করেছে সিলেট সিটি কর্পোরেশন (সিসিক)। সেপটিক ট্যাংক নির্মাণ না করে পাইপের মাধ্যমে টয়লেটের বর্জ্য সরাসরি ছড়ায় ফেলার অভিযোগে বুধবার (৯ সেপ্টেম্বর) সকালে এই অভিযান পরিচালিত হয়।

সিসিকের প্রধান রাজস্ব কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বিশ্বজিত দেবের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে সিলেট সিটি কর্পোরেশন আইন-২০০৯-এর ৯২ ধারায় ছয়জনকে মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে ছড়া ও ড্রেনে কোনো ধরনের বর্জ্য না ফেলা এবং দ্রুত সেপটিক ট্যাংক নির্মাণের অঙ্গীকার করে তাদের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়।

অভিযান চলাকালে ফাজিলচিশত এলাকা পরিদর্শনে যান সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। এ সময় টয়লেটের বর্জ্য ছড়া ও ড্রেনে না ফেলার জন্য এলাকাবাসীর প্রতি আহ্বান জানান তিনি।

সিসিক প্রশাসক বলেন, নগরীর ১ নম্বর ওয়ার্ডের মধ্য দিয়ে প্রবাহিত মালনীছড়ার পানি স্বচ্ছ থাকার কথা থাকলেও সেপটিক ট্যাংক না থাকায় অনেক বাসাবাড়ি থেকে পাইপের মাধ্যমে সরাসরি টয়লেটের বর্জ্য ছড়ায় ফেলা হচ্ছে। এমনকি একটি মাদ্রাসার টয়লেটের বর্জ্যও ছড়ায় গিয়ে পড়ছে বলে জানান তিনি।

তিনি বলেন, এভাবে টয়লেটের বর্জ্য সরাসরি ছড়ায় ফেলার কারণে শুধু ওই এলাকার পরিবেশই নয়, এর প্রভাব পড়ছে পুরো নগরীতে। ছড়ার পানি কালো ও দুর্গন্ধযুক্ত হয়ে গেছে, যা নগরবাসীর স্বাস্থ্য ও পরিবেশের জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়িয়েছে।

পরিবেশ ও জনস্বাস্থ্যের বিষয়টি বিবেচনায় নিয়ে সংশ্লিষ্ট সবাইকে দ্রুত সেপটিক ট্যাংক নির্মাণ করে ছড়ার সঙ্গে টয়লেটের সংযোগ বিচ্ছিন্ন করার আহ্বান জানান সিসিক প্রশাসক। তিনি বলেন, নগরীর পরিবেশ রক্ষায় সিটি কর্পোরেশনের পাশাপাশি নগরবাসীকেও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

তিনি আরও বলেন, ছড়া, ড্রেন ও জলাশয়ে বর্জ্য ফেলে পরিবেশ দূষণ করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। পরিবেশ দূষণ রোধে সবাইকে সচেতন ও সোচ্চার হওয়ার পাশাপাশি সিটি কর্পোরেশনের নিয়মকানুন মেনে চলার আহ্বান জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd