• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:২৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
সিলেটে বেড়েছে মশার উপদ্রব, ফগার মেশিন হাতে মশক নিধনে সিসিক প্রশাসক সিলেটে ছাত্রলীগের মিছিল প্রস্তুতি, আ ট ক ২ আইজিপির দায়িত্ব থেকে অতি দ্রুত সরে যাওয়া উচিত: নাহিদ ইসলাম বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চান প্রধানমন্ত্রী টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে নেই মুশফিক রক্তাক্ত ২৮ অক্টোবর আজ, লগি-বৈঠার তাণ্ডবে নিহত হন ১৩ জন ফায়ার সার্ভিসকে বিশ্বমানের করতে হবে : বাণিজ্যমন্ত্রী বড়লেখায় মাত্র ৯০ টাকার জন্য প্রাণ গেল দর্জির প্রশাসনিক বা রাজনৈতিক হস্তক্ষেপে প্রেসক্লাব বিলুপ্ত করা যাবে না নিপ্পন ফাউন্ডেশন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের আমন্ত্রণে নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি জামিন মেলেনি আখতারুজ্জামানের সিলেটে তরুণ-তরুণীর ছবি ছড়িয়ে ধর্মীয় পরিচয়ে হেনস্তা, মেহমান রেস্টুরেন্টের দুই কর্মী গ্রেপ্তার সাড়ে ৩৪ হাজার প্রধান শিক্ষক নিয়োগের উদ্যোগ ট্রাকচালক হোসেন হত্যায় হাসিনাসহ ৩৪ জনের বিচার শুরু শাদাবের সেঞ্চুরিতে পাকিস্তানের অবিশ্বাস্য জয়, শেষ জুটিতে রেকর্ড এশিয়ার সেরা ২০ সমুদ্রসৈকতের তালিকায় কক্সবাজার কি আছে শাহজালাল মাজারের দানবাক্সে আরও মিললো ৮৯ লাখ টাকা, মিলেছে বিদেশি মুদ্রা-স্বর্ণ-রুপা জুড়ী-বড়লেখা সীমান্তে তিন দিনে ৩০ জনকে পুশ-ইনের চেষ্টা, প্রতিহত করলো বিজিবি বাংলাদেশ সাফ দলে দুই নতুন মুখ রোনান ও মাহি

বদরুদ্দীন উমরের মরদেহ শহীদ মিনারে নেয়া হবে সোমবার

Reporter Name / ২৩৬ Time View
Update : রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫

225

প্রখ্যাত লেখক, শিক্ষক, বুদ্ধিজীবী এবং রাজনীতিবিদ বদরুদ্দীন উমরের মরদেহ আগামীকাল সোমবার (৮ সেপ্টেম্বর) কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হবে।

রোববার (৭ সেপ্টেম্বর) দুপুরে বদরুদ্দীন উমরের ছেলে সোহেল আব্দুল্লাহ এ তথ্য জানিয়েছেন।

 

তিনি বলেন, ‘আজ দুপুর সোয়া ১২টার দিকে তার মরদেহ লাশবাহী ফ্রিজিং গাড়িতে বাসায় নিয়ে যাওয়া হয়। সোমবার সকাল ১০টায় বাবার মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে নেয়া হবে। পরে জুরাইন কবরস্থানে দাদার কবরের পাশে সমাহিত করা হবে বাবাকে।’
 
প্রজন্মকে আলোকিত করা এক প্রজ্ঞাবান ব্যক্তিত্ব, বাম ধারার রাজনীতিবিদ, লেখক ও চিন্তাবিদ বদরুদ্দীন উমর। ৯৪ বছর বয়সে শেষ হলো তার আলো ছড়ানো জীবনযাত্রা।

রোববার সকালে রূপনগরের বাসায় অসুস্থ হয়ে পড়লে বদরুদ্দীন উমরকে নেয়া হয় বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে। পরে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুর খবরে হাসপাতালে ছুটে আসেন তার দীর্ঘদিনের সহকর্মী, সহযোদ্ধা ও শুভাকাঙ্ক্ষীরা। তারা বলেন, দেশের মানুষের মুক্তির সংগ্রামে বদরুদ্দীন উমর চিরকাল প্রেরণার বাতিঘর হয়ে থাকবেন।
 
ঢাকা বিশ্ববিদ্যালয়ে খণ্ডকালীন শিক্ষকতা দিয়ে শুরু, পরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান বিভাগ প্রতিষ্ঠা করেন বদরুদ্দীন উমর। তার হাত ধরেই রাষ্ট্রবিজ্ঞান বিভাগেরও যাত্রা। সর্বোচ্চ বেসামরিক পুরস্কার স্বাধীনতা পুরস্কারসহ বেশকিছু পুরস্কারে ভূষিত হন তিনি। তবে কোনো পুরস্কারই তিনি গ্রহণ করেননি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd