• বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
কুমিল্লায় জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর, ককটেল বিস্ফোরণ উপকূলে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা সৌদিগামী স্থগিত ফ্লাইটের সংখ্যা বেড়ে ১০০, ভোগান্তিতে ১৫ হাজার যাত্রী ‘জাবল সাবির’-এর দিকে অগ্রসর হচ্ছেন হুথিরা, প্রচণ্ড লড়াই ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরু ৯ নভেম্বর মাঝপথেই আটকে আছে ‘তারবিহীন সিলেট নগর’ গড়ার উদ্যোগ মন্ত্রী আরিফকে নিয়ে ফেসবুকে পোস্ট: ১০ ঘন্টা পর বিএনপি নেতার জিম্মায় মুক্তি গোয়াইনঘাটে কিশোরী ধর্ষণ, আবদুল্লাহ’র মৃত্যুদণ্ড দুর্গাপূজায় ব্যাংকে ৩ দিনের ছুটি ঘোষণা, সাপ্তাহিক ছুটিসহ বন্ধ ৫ দিন রাজনৈতিক আশ্রয় আবেদন: বাংলাদেশকে ‘সেইফ কান্ট্রি’ হিসেবে বিবেচনা করছে ইইউ সিলেটে ‘স্ত্রীর ছবি তোলার প্রতিবাদ করায়’ যুবককে কুপিয়ে হত্যা মৌলভীবাজারে চা বিক্রেতা হত্যায় একজনের মৃত্যুদণ্ড সোবহানীঘাটে আবাসিক হোটেল থেকে ইয়াবাসহ আটক ৪ দারিদ্র্যের হার বেশি, শিক্ষায়ও পিছিয়ে- তবু বাল্যবিয়ে সবচেয়ে কম সিলেটে গোয়াইনঘাটে যুবদল নেতা বদরুলকে কুপিয়ে হত্যা সিলেটে স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি হলেন আ.লীগ নেতা তৌফিক বকস! অবরুদ্ধ দিল্লিতে এবার বড় বিক্ষোভের ডাক ইন্ডিয়া জোটের দিল্লিতে নেহা-মমতা-কেজরিওয়ালসহ আটক ৫ হাজার সিলেটে ফিজার কারখানায় আগুন, সবশেষ যা জানা গেলো যুক্তরাজ্যের রয়্যাল এয়ার ফোর্সে সিলেটের এমসি কলেজের শিক্ষার্থী আল আমিন

বিএনপির নেতাকর্মীরা আমার সঙ্গে মুনাফেকি করেছে: মাওলানা জুনায়েদ আল হাবিব

Reporter Name / ৪৪ Time View
Update : শনিবার, ৩ অক্টোবর, ২০২৬

87

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সহ-সভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিব বলেছেন, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ভূমিকা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করে তিনি বলেছেন, ‘বিএনপির নেতাকর্মীরা আমার সঙ্গে মুনাফেকি ও গাদ্দারি করেছে।’

সম্প্রতি একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি একথা বলেন।

তিনি বলেন, এ আসনটি মূলত বিএনপির একটি শক্তিশালী ঘাঁটি ছিল এবং সেখানে ইসলামপন্থিদেরও ব্যাপক প্রভাব রয়েছে। কিন্তু নির্বাচনে বিএনপির একটি অংশ প্রকাশ্যে ও গোপনে স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানার পক্ষে কাজ করেছে। দলটির আরেকটি অংশ দায়সারাভাবে দায়িত্ব পালন করায় কাঙ্ক্ষিত ফল আসেনি।

তিনি দাবি করেন, ওই আসনের প্রায় ৩০ শতাংশ আওয়ামী লীগ ঘরানার নেতাকর্মীদের ঢাকায় নিয়ে গিয়ে নানা ধরনের আশ্বাসের মাধ্যমে নিজের পক্ষে নেন রুমিন ফারহানা। পাশাপাশি নির্বাচনি আচরণবিধি ভঙ্গ করে রঙিন বিলবোর্ড স্থাপন, জীবন্ত হাঁস নিয়ে মিছিল এবং প্রশাসনের সহায়তায় প্রভাব বিস্তারের অভিযোগ তোলেন তিনি। এমনকি তার নিশ্চিত বিজয়ের কেন্দ্রগুলোতে ভোটগ্রহণের দিন এজেন্টদের বের করে দেওয়া হয়েছিল বলেও তিনি অভিযোগ করেন। ভ্রমণটিকিট বুক করুন

জুনায়েদ আল হাবিব বলেন, ইসলাম ও দেশের স্বার্থে আলেম সমাজ বিএনপির নেতৃত্বাধীন জোটে গিয়ে কাজ করেছিল এবং দেশের একাধিক আসনে আলেম-ওলামাদের সমর্থনেই বিএনপির প্রার্থীরা বিজয়ী হয়েছেন। অথচ ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপি আন্তরিকভাবে চাইলে জমিয়তের প্রার্থীকে বিজয়ী করতে পারত, কিন্তু শেষ মুহূর্তে তারা তা করেনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd