• বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
যানজট নিরসনে ট্রাফিক পুলিশকে এসএমপি কমিশনারের কঠোর নির্দেশ মাধবপুরে মাদকসহ যুবক আটকের ভিডিও ভাইরাল, অথচ মামলা হলো আসামি ছাড়া! জেলা পরিষদ চেয়ারম্যানের সঙ্গে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধ প্রজন্মের সৌজন্য সাক্ষাৎ সিলেটে একদিনে ২৪ জনের হাম শনাক্ত ঢাবি ছাত্রদলের নতুন কমিটি যে কোনো সময়, আলোচনায় একাধিক পরিচিত মুখ আলিয়া মাদ্রাসা ক্যাম্পাসে সহাবস্থানে একমত ছাত্রদল ও ছাত্রশিবির ২০২৭ বিশ্বকাপে খেলা নিশ্চিত বাংলাদেশের সিলেটে ভ য়া ব হ বিদ্যুৎ বিপর্যয়, মুক্তি কবে? সিলেটে বন্ধ হচ্ছে অবৈধ হাসপাতাল হবিগঞ্জে মোবাইল চু রি, এসআই ক্লোজড কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১৩২ কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে নিহত তরুণের লাশ ৩৯ ঘণ্টা পর হস্তান্তর জৈন্তাপুরে স্বেচ্ছাসেবক দল নেতা শাহজাহান ‘অবাঞ্ছিত’ দক্ষিণ আমেরিকান ক্রিকেটে ইতিহাস গড়লো ব্রাজিল সিলেটে হাম-ডেঙ্গুর পর এবার করোনার হানা শহীদদের স্বপ্নের দেশ গড়তে নিজ নিজ অবস্থান থেকে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী পুলিশের ৭ এডিসি ও এসি পদে রদবদল ফের সিলেট-ঢাকা মহাসড়কে প্রাণ গেল ২ জনের ‘কেন্দ্রে সিসি ক্যামেরার কারণে’ সিলেটে কমেছে পাসের হার: পরীক্ষা নিয়ন্ত্রক আপার পথে যারা হাঁটবেন, তাদেরও পালাতে হবে: জামায়াত আমির

বিরোধীদল ছাড়াই দুপুরে বৈঠকে বসছে সংবিধান সংশোধন কমিটি

Reporter Name / ২৫ Time View
Update : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬

37
জাতীয় সংসদের সংবিধান সংশোধন কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। এতে অংশ নিচ্ছে না বিরোধী দল। ফলে ১২ সদস্য নিয়েই যাত্রা শুরু করছে কমিটি।
মঙ্গলবার (৪ আগস্ট) দুপুর ১২টায় জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে সভাপতিত্ব করবেন কমিটির সভাপতি ও কক্সবাজার-১ আসনের সংসদ সদস্য স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
সংসদ সচিবালয় জানিয়েছে, প্রথম বৈঠকে মূলত কমিটির সদস্যদের পরিচিতি এবং পরবর্তী বৈঠকের আলোচ্য বিষয় নির্ধারণ করা হতে পারে।
সংশ্লিষ্ট সূত্রের মতে, দ্বিতীয় বৈঠক থেকে সংবিধান সংশোধনের বিভিন্ন বিষয় নিয়ে কার্যকর আলোচনা শুরু হবে।
২০২৪ সালের জুলাই আন্দোলনের পর রাষ্ট্র সংস্কারের দাবির ধারাবাহিকতায় সংবিধান সংশোধনের উদ্যোগ নেয় বর্তমান সরকার। সংবিধানের বিভিন্ন বিধান, বিশেষ করে ক্ষমতার ভারসাম্য, নির্বাহী বিভাগের কর্তৃত্ব, নির্বাচন ব্যবস্থা, বিচার বিভাগের স্বাধীনতা, মৌলিক অধিকার এবং সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর কার্যকারিতা নিয়ে রাজনৈতিক দল, নাগরিক সমাজ ও বিশেষজ্ঞদের মধ্যে দীর্ঘদিন ধরে আলোচনা চলছিল।
এই প্রেক্ষাপটে জাতীয় ঐকমত্যের ভিত্তিতে জাতীয় সংসদে সংবিধান সংশোধন কমিটি গঠন করা হয়। গত ১৩ জুলাই কমিটি গঠনের প্রস্তাব করা হয়। তবে বিরোধী দল শুরু থেকেই সংবিধান সংশোধনের পরিবর্তে সংবিধান সংস্কারের দাবি জানিয়ে আসছে।
কমিটি গঠনের সময় ১৭ সদস্যের কাঠামোর প্রস্তাব দেওয়া হলেও বিরোধী দলের জন্য পাঁচটি পদ খালি রাখা হয়। বিরোধী দল থেকে নাম পাওয়া গেলে তাদের অন্তর্ভুক্ত করে কমিটি পুনর্গঠন করা হবে বলে জানানো হয়েছিল। তবে নির্ধারিত সময়ের মধ্যে বিরোধী দল কোনো সদস্যের নাম না দেওয়ায় ১২ সদস্যের কমিটিই প্রথম বৈঠকে অংশ নিচ্ছে।
সংসদে কমিটি গঠনের সময় চিফ হুইপ মোহাম্মদ নূরুল ইসলাম জানান, কার্যপ্রণালী বিধির ২৬৬ বিধি অনুযায়ী সংসদের প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দল, জোট এবং স্বতন্ত্র সংসদ সদস্যদের সমন্বয়ে সংবিধান সংশোধন সংক্রান্ত কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হয়েছিল। এ জন্য বিরোধী দলগুলোর সঙ্গে যোগাযোগ করা হলেও তারা সদস্যদের নাম জমা দেয়নি।
প্রস্তাবিত ১৭ সদস্যের কমিটিতে বিএনপি থেকে সাতজন, বাংলাদেশ জাতীয় পার্টি থেকে একজন, গণসংহতি আন্দোলন থেকে একজন, গণঅধিকার পরিষদ থেকে একজন, ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে একজন, স্বতন্ত্র সংসদ সদস্যদের মধ্য থেকে একজন এবং বিরোধী দলের জন্য পাঁচটি আসন রাখার কথা ছিল।
বর্তমানে গঠিত ১২ সদস্যের কমিটির সভাপতি সালাহউদ্দিন আহমদ। সদস্যরা হলেন-চিফ হুইপ মোহাম্মদ নূরুল ইসলাম, মোহাম্মদ আসাদুজ্জামান, জয়নুল আবেদীন, মোহাম্মদ জোনায়েদ আব্দুর রহিম সাকি, আন্দালিব রহমান পার্থ, মোহাম্মদ নুরুল হক, মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, ফারজানা শারমিন, শাকিলা ফারজানা, মোহাম্মদ মাহমুদুল হক রুবেল এবং মোহাম্মদ অলিউল্লাহ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd