• রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
সিলেট মহানগর ৩৯নং ওয়ার্ড জামায়াতের জনশক্তি সমাবেশ শায়খে কাতিয়ার সাহেবজাদা মাওলানা ইমদাদুল্লাহ আমিনীর দাফন সম্পন্ন ‘অন্যের স্বাধীনতায় হস্তক্ষেপ বন্ধ করুন’ ব্রিকস সম্মেলনে বার্তা শি জিনপিংয়ের দেশে লোডশেডিং বাড়ছে শেখ হাসিনা বিশ্বসেরা অভিনেত্রী : স্পিকার শিক্ষাপ্রতিষ্ঠানের ফান্ডে নজর সরকারের, অব্যয়িত অর্থ নিতে চায় রাষ্ট্রীয় কোষাগারে সিপিএলে মিরাজের আগুনে বোলিং হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮৫৫ দুই ‘উড়ন্ত ক্রেমলিন’ নিয়ে দিল্লিতে পুতিন, কী আছে এতে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের কনসার্ট বন্ধের দাবি মাদ্রাসা শিক্ষার্থীদের ইরান-সমর্থিত হুথিরা এগোচ্ছে ‘বিদ্যুৎ গতিতে’, বিস্মিত বিশ্লেষকরা মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ‘আঞ্চলিক পুলিশ’ প্রয়োজন নেই: ইরানের প্রেসিডেন্ট ড. ইউনূসের বিরুদ্ধে আরও অর্ধশত মামলা বিচারাধীন বিশ্বকাপের স্বপ্ন দেখছে বাংলাদেশ সিকৃবি উপাচার্যের অপসারণ দাবিতে আন্দোলন স্থগিত বাউল সম্রাট শাহ্ আবদুল করিমের ১৭তম প্রয়াণ দিবস আজ শ্রমজীবী মানুষের ভাগ্য পরিবর্তনে স্বনির্ভরতার বিকল্প নেই-ড. নূরুল ইসলাম বাবুল কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ নেই আসন্ন ইউপি নির্বাচনকে সামনে রেখে বুল্লা বাজারে কবির খাঁন চৌধুরীর গণসংযোগ জাতিকে চারিত্রিক সংকট থেকে উত্তরণ করতে হবে: বিরোধীদলীয় নেতা

বিশ্ববিদ্যালয় প্রশাসন পক্ষপাতমূলক আচরণ করেছে: ভিপি প্রার্থী ইমি

Reporter Name / ১৮৫ Time View
Update : বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫

145

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে প্রার্থীদের আইন ভাঙার অভিযোগ তুলেছেন প্রতিরোধ পর্ষদের ভিপি প্রার্থী শেখ তাসনিম আফরোজ ইমি। তিনি বলেন, ভোট কারচুপির চেষ্টা করা হলে মেনে নেয়া হবে না। তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন পক্ষপাতমূলক আচরণ করেছে। কয়েকটি দলের প্রার্থী আচরণবিধি লঙ্ঘন করেছে। এমন ঘটনাকে কোনোভাবে মেনে নেয়া যায় না।’ মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাতে মধুর ক্যান্টিনে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

শেখ তাসনিম আফরোজ ইমি বলেন, ‘ভোট গণনার সময় যেখানে কোনও প্রার্থী থাকার কথা নয়, সেখানে প্রার্থীর উপস্থিতি আইন লঙ্ঘনের সুস্পষ্ট প্রমাণ। এরপর সেই প্রার্থীর দেখানো পথে অন্যরাও কেন্দ্রে প্রবেশের চেষ্টা চালাল। কিন্তু দেশের শ্রেষ্ঠ বিদ্যাপিঠে পড়ে যদি আমরা এরকম আইনকে অমান্য করি, তাহলে সেটা দেশকে একটি বাজে মেসেজ দেয়।’

তিনি আরও বলেন, ‘দুটি দলের নেতাকর্মীদের বহিরাগত সমর্থকরা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রবেশপথে মুখোমুখি অবস্থান নিয়েছেন। প্রশাসনের অব্যবস্থাপনার কারণে বিশ্ববিদ্যালয়ে যুদ্ধাবস্থা তৈরি হয়েছে, সহিংস অবস্থা তৈরি হয়েছে।’

এ সময় একই প্যানেলের এজিএস প্রার্থী জাবির আহমেদ জুবেল বলেন, ‘সাদিক কায়েম ভোট গণনার সময় কেন্দ্রে প্রবেশ করেছেন। এটা অন্য কোনো প্যানেলের প্রার্থী করেন নাই।’ এই ঘটনাকে কেন্দ্র করে প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলেন জাবির আহমেদ জুবেল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd