• মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
ধর্মপাশায় হাওরের পানির নিচে থাকা নলকূপ থেকে উঠছে গ্যাস, উৎসুক জনতার ভিড় ভূমিসেবায় দুর্নীতি ও হয়রানি বন্ধ করতে চায় সরকার সিলেট সীমান্তে বিএসএফের গুলি, পাল্টা ফায়ার বিজিবির সিলেটে হামের উপসর্গে আরো তিন শিশুর মৃত্যু বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা, কেটে নিয়ে গেছে ডান হাত হাম উপসর্গে সিলেট ও ময়মনসিংহে আরও চার শিশুর মৃত্যু বিজয় সরণির কলমিলতা বাজারে আগুন নেইমারকে নিয়েই ব্রাজিলের বিশ্বকাপ দল ঘোষণা সুনামগঞ্জে তরুণী গণধর্ষণ মামলায় ৩ জনের যাবজ্জীবন মাধবপুরে তরুণীর রহস্যজনক মৃ’ত্যু আমি বেঁচে থাকতে চাঁদাবাজি-সন্ত্রাস চলবে না : এমপি ফয়সল। রাজধানীতে সৌদি প্রবাসীর ৮ টুকরা মরদেহ উদ্ধার, চাঞ্চল্যকর তথ্য দিলেন চাচাতো ভাই আশ্রয় দেওয়ার নামে ধর্ষণচেষ্টা রাজনগরে ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল চালকের হাম ও উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু নির্যাতন বন্ধের দাবিতে হকারদের ‘ধর্মঘট’ ভুল সেটে পরীক্ষা: কেন্দ্র সচিবসহ ৭ জনকে অব্যাহতি মোটরসাইকেল মালিকদের ওপর করারোপ হবে জনস্বার্থবিরোধী-বিরোধীদলীয় নেতা সিলেটে মসজিদের দানবাক্স চু/রি, এখনও অধরা চো*র*চ*ক্র সীমান্ত এলাকার পশুর হাটে অবাধে বিক্রি হচ্ছে ভারতীয় গরু

ভুয়া বিল দিয়ে আলিয়া ভাটের টাকা হাতিয়ে নিলেন পিএস

Reporter Name / ৫৫৯ Time View
Update : শুক্রবার, ১১ জুলাই, ২০২৫

136

ভুয়া বিলে বলিউড অভিনেত্রী আলিয়া ভাটের সই নিয়ে অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নেওয়ার অভিযোগে গ্রেপ্তার হয়েছেন তার সাবেক ব্যক্তিগত সহকারী (পিএস) বেদিকা প্রকাশ শেঠি।

শুধু আলিয়ার অ্যাকাউন্টই নয়, এভাবে বেদিকার বিরুদ্ধে ভাটের প্রযোজনা সংস্থার অ্যাকাউন্ট থেকেও দফায় দফায় টাকা তোলার অভিযোগ রয়েছে।

মোট ৭৬ লাখ ৯০ হাজার টাকার প্রতারণার অভিযোগ উঠেছে আলিয়ার প্রাক্তন ব্যক্তিগত সহকারীর বিরুদ্ধে।

অভিনেত্রীর মা সোনি রাজদানের অভিযোগের ভিত্তিতে বেদিকাকে গ্রেপ্তার করে মুম্বইয়ের জুহু থানার পুলিশ।

২০২২ সালের মে থেকে ২০২৪ সালের আগস্ট পর্যন্ত এভাবে টাকা তুলে নেওয়া হয় বলে জানা যায়।

চলতি বছরের ২৩ জানুয়ারি আলিয়ার মা পুলিশে অভিযোগ করলে বিষয়টি প্রকাশ্যে আসে।

২০২১ সালে নিজের প্রোডাকশন হাউস খোলেন আলিয়া ভাট। ইটারনাল সানশাইন প্রোডাকশনস-এর শুরুর দিন থেকে ২০২৪ সাল পর্যন্ত আলিয়ার সঙ্গেই কাজ করতেন।

পুলিশ জানায়, বেদিকা শেঠি ভুয়া বিল তৈরি করে আলিয়াকে দিয়ে সই করিয়ে টাকা তুলেছিলেন। অভিনেত্রীকে দিয়ে ওই বিলগুলো তার ভ্রমণ সংক্রান্ত খরচ ও অন্যান্য খরচ বলে ভুল বুঝিয়ে সই করানো হয় বলে অভিযোগ।

তদন্তে জানা গেছে, বেদিকা শেঠি এই টাকা দিয়ে বেশ কিছু পেশাদার সরঞ্জাম কিনেছেন। বাকি টাকা বন্ধুর অ্যাকাউন্টে পাঠিয়ে দেন। যা পরে আবার তার অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd