• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সঙ্গে বিরোধীদলীয় নেতার বৈঠক প্রধানমন্ত্রীর চেয়েও বেশি সময় ভাষণ দিলেন বিরোধীদলীয় নেতা একটি দেশবিরোধী অপশক্তি গৃহযুদ্ধ সৃষ্টির পাঁয়তারা চালাচ্ছে: স্পিকার আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, সন্ত্রাসী গোষ্ঠী-প্রধানমন্ত্রী পোশাক খাতে ন্যূনতম মজুরি ১৮,৫৭৮–২৪,২০৪ টাকা নির্ধারণের প্রস্তাব সিপিডির এইচএসসির ফল পুনর্মূল্যায়ন শেষ না হওয়া পর্যন্ত ভর্তি পরীক্ষা বন্ধ: হাইকোর্ট পাকিস্তানকে হারিয়ে দশম শিরোপা জিতল ভারত যুবদল নেতা নয়নকে গ্রেপ্তারের দাবি জামায়াত এমপির বিআরটিএ’র গাফলতি: ২০ লাখ গ্রাহক পায়নি ‘স্মার্ট ড্রাইভিং লাইসেন্স’ এমপি জিলানীর বাড়িতে ভাঙচুর-আগুন দুপুরে আটকের পর সন্ধ্যায় সেই বিএসএফ সদস্যকে হস্তান্তর করল বিজিবি কুলাউড়ায় সাবেক এমপি এম এম শাহীনের বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা জুলাই হত্যা মামলায় সাঈদ খোকন ৭ দিনের রিমান্ডে টুঙ্গিপাড়া থানায় আগুন সিলেটের সব উপজেলা জামায়াতের নবনির্বাচিত আমিরদের নাম ঘোষণা হেফাজতে ইসলাম-চরমোনাইয়ের প্রতিহতের ঘোষণার মধ্যেই পালটা চ্যালেঞ্জ আমির হামজা সিলেটে গ্রাহকের উধাও ৩৫ লাখ টাকা নিয়ে যা জানাল ব্যাংক সিলেটে আ.লীগ ও অঙ্গসংগঠনের চার নেতা গ্রে প্তা র ডেঙ্গুতে মৃত্যু ৫০০ ছাড়াল জামায়াতে হচ্ছে উপদেষ্টা পরিষদ, থাকবেন যারা

ভোটে নানা অনিয়ম-কারচুপির ঘটনা দৃশ্যমান: মেঘমল্লার বসু

Reporter Name / ২২৩ Time View
Update : মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫

192

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে নানা অনিয়ম ও কারচুপির ঘটনা দৃশ্যমান হয়েছে বলে মন্তব্য করেছেন প্রতিরোধ পর্ষদের সাধারণ সম্পাদক (জিএস) পদপ্রার্থী মেঘমল্লার বসু।

মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করে এই মন্তব্য করেন তিনি।

 

মেঘমল্লার বলেন, ‘অসুস্থতার কারণে আমি এই মুহূর্তে ক্যাম্পাসে নাই। তবে প্রতিরোধ পর্ষদের অন্য প্রার্থীরা রয়েছে। আজ ডাকসুর ভোটকে কেন্দ্র করে নানা ধরনের অনিয়ম-কারচুপি ঘটনা সবার দৃষ্টিগোচর হয়েছে।’
 
তিনি আরও বলেন, ‘অমর একুশে হলে শিবিরের প্রার্থীর ব্যালট পূরণ করে বাক্সে ভর্তি করা হয়েছে। রোকেয়া হলে এস এম ফরহাদ ও সাদিক কায়েমের নাম বসিয়ে তারপর ব্যালট শিক্ষার্থীদের কাছে দেয়া হয়। শহীদুল্লাহ হলে শিবির প্রার্থীর পূরণ করে রাখা লিস্ট ভোটার কেন্দ্রের ভেতরে আগে থেকে রেখ দেয়ার ঘটনা ঘটেছে।  এর বাইরে ভুয়া ভোটারের কয়েকটি ঘটনাও দেখতে পেয়েছি আমরা।’
 
প্রতিরোধ পর্ষদের প্রার্থীসহ অনেককে বিভিন্ন রকম বাধার মধ্য দিয়ে তাদের ন্যায্য প্রচারণা করতে দেয়া হয়নি বলেও অভিযোগ তোলেন এই জিএস প্রার্থী। তিনি বলেন, ‘সেদিক থেকে নির্বাচনে নানা অনিয়ম ও কারচুপির ঘটনা দৃশ্যমান।’
 
ভোট দেয়া শিক্ষার্থীদের ধন্যবাদ জানিয়ে মেঘমল্লার বলেন, ‘আমরা অত্যন্ত হাইটার্ন আউটের নির্বাচন দেখতে পেয়েছি। এতোমানুষের যে ভোটকাস্ট হয়েছে, সেটা নিঃসন্দেহে প্রচণ্ড রকমের আশাব্যঞ্জক। ভোটের ফলাফল যাই হোক এই ব্যাপারটিকে একটা বিজয় হিসেবে দেখতে চাই।’

ভোট গণনাকে কেন্দ্র করে একধরনের ধোঁয়াশা সৃষ্টি হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘গণনার সময় একাধিক কেন্দ্রে সাদিক কায়েম এবং শিবিরের অন্য প্রার্থীরা উপস্থিত হয়েছে। একাধিক কেন্দ্রে এলইডি লাইট লাইট নষ্ট হয়ে গেছে। ফলাফল কেন্দ্রে নিয়মকানুন মানা হচ্ছে না। ভোটের গণনা নিয়েও নানা রকম ডিসইনফরমেশন ও গুজব রয়েছে।’  
 
ভোটের ফলাফল নিয়ে কোনো ধরনের অনিয়ম বা ব্যত্যয় ঘটানো হলে, তা শিক্ষার্থী সমাজ মেনে নেবে না বলেও হুঁশিয়ারি দেন মেঘমল্লার। তিনি বলেন, ‘সেইসঙ্গে যেই মুহূর্তে মনোযোগটা ভোট গণনায় দেয়া উচিত ছিল, সেসময় অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির চেষ্টা করছেন তাদেরও শিক্ষার্থীরা খুব ইতিবাচক হিসেবে নিচ্ছেন বলে মনে হচ্ছে না।’
 
প্রতিরোধ পর্ষদের জিএস প্রার্থী বলেন, ‘হার-জিত যাই হোক না কেন, প্রার্থীরা কতগুলো ভোট পেয়েছি তা জানার অধিকার রয়েছে। হাজার হাজার শিক্ষার্থী পরিশ্রম করে ভোট দিতে এলেন, তাদের ভোটটি যাতে গণনা হয় তা নিশ্চিত করা আমাদের প্রধান দায়িত্ব। কাজেই সব ধরনের মত-দ্বিমতের ঊর্ধ্বে উঠে ভোট গণনা যাতে সুষ্ঠু হয় সেটি নিশ্চিত করার কাজে থাকুন। তা যদি নিশ্চিত না হয় কিংবা গণ্ডগোল সৃষ্টির পাঁয়তারা হলে রুখে দেয়ার জায়গায় থাকুন।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd