• রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
বালাগঞ্জে মেটারনিটি ক্লিনিকের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী ছিনতাই রুখতে গলদগর্ম পুলিশ জালালাবাদ থানা পুলিশের অভিযানে ৬০(ষাট) পিস ইয়াবাসহ ০১(এক) জন গ্রেফতারঃ জালালাবাদ থানা পুলিশের অভিযানে ৬০(ষাট) পিস ইয়াবাসহ ০১(এক) জন গ্রেফতারঃ হামে আক্রান্তের সংখ্যা কবে কমবে, জানালেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা সিদ্ধিরগঞ্জে সাড়ে ১৩ হাজার লিটার অবৈধ ডিজেল জব্দ, গ্রেপ্তার ২ সিন্ডিকেট ভাঙতে সিলেটে চালু হচ্ছে ‘কৃষকের হাট তিন দিন অনলাইন এবং তিন দিন অফলাইনে ক্লাসের ঘোষণা বড়লেখা ফ্রেন্ডস ক্লাব ইউকে’র দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত বর্ণিল আয়োজনে এমসি কলেজে মোহনার বসন্ত বরণ উৎসব যুদ্ধবিরতি ঘোষণার পর তেলের দরপতন, শেয়ারবাজার ঊর্ধ্বমুখী শেখ হাসিনা ও হাদি হত্যার আসামিদের ফেরত চাইবে বাংলাদেশ সিলেটে অপরাধীদের সাথে পুলিশের ‘সখ্যতা’, আইনশৃঙ্খলা অবনতির প্রতিবাদে বিক্ষোভ সিলেটের আদালতে আরিফ-বাবর-গৌছ গুরুতর অসুস্থ ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি, আছেন অচেতন অবস্থায় চট্টগ্রাম বন্দরের পথে অকটেনভর্তি জাহাজ, আসছে মালয়েশিয়া থেকে যেখান থেকে আটক হন শিরীন শারমিন, তার নামে কয়টি মামলা আছে? জটিলতা কাটিয়ে তাজপুর ইউনিয়নে নতুন প্রশাসক নগরীর বিভিন্ন স্থান থেকে আটক ১১৮ হামে’ প্রথম মৃত্যু দেখল সিলেট

মামলা বাণিজ্যের সঙ্গে পুলিশের কেউ জড়ালে বাড়িতে পাঠিয়ে দেয়া হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

Reporter Name / ২৪৬ Time View
Update : মঙ্গলবার, ১০ জুন, ২০২৫

234

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, পুলিশ বাহিনীর সংস্কার একটি চলমান প্রক্রিয়া। এজন্য একটি পাইলট প্রকল্প হাতে নেয়া হয়েছে। পুলিশের কেউ মামলা বাণিজ্য ও দুর্নীতির সঙ্গে জড়িত হলে তাদেরকে ছাড় দেয়া হবে না। এরইমধ্যে বিভিন্ন পদমর্যাদার ৮৪ জনকে আমরা এটাচ করে রেখেছি। ইতোমধ্যে আমি ৩০-৪০ জনকে বাড়িতে পাঠিয়ে দিয়েছি। যদি আরও ৩০-৪০ জনকে বাড়িতে পাঠাতে হয়, একটুও কুণ্ঠিত হব না—যদি তারা কোনো রকম দুর্নীতির সঙ্গে জড়িত থাকে।

আজ মঙ্গলবার (১০ জুন) সকালে গাজীপুর মেট্রোপলিটনের গাছা ও কোনাবাড়ি থানা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা হলো দুর্নীতি। এটা আমাদের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে। এটা যদি আমরা কোনোভাবে নিয়ন্ত্রণের মধ্যে আনতে পারতাম, তাহলে দেশ অনেক অনেক এগিয়ে যেত। এজন্য আমি সাংবাদিকদের সহযোগিতা চাই। আপনারা লোকজনকে সচেতন করুন। আপনারা যদি সত্য কথা লেখেন, তাহলে অনেক কিছু ঠিক হয়ে যাবে।

তিনি আরও বলেন, আগে বলা হতো—জিডি ও মামলা পুলিশ নিতে চায় না। এজন্য আমরা ইতোমধ্যে মামলার গ্রহণ প্রক্রিয়া অনলাইনে করার ব্যবস্থা গ্রহণ করেছি। এখন জিডি ঘরে বসেই করা যায়। ফলে মামলা করার জন্য মানুষকে থানায় যেতে হয় না, তাই হয়রানিও পোহাতে হয় না।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আপনারা বলেন রিমান্ড নিয়ে নির্যাতনের কথা। এখন থেকে জিজ্ঞাসাবাদের জন্য আমরা কাঁচের মতো ঘর তৈরি করব—যাতে অন্যরা দেখতে পারে, তার সঙ্গে খারাপ আচরণ করা হচ্ছে কি না।

৫ আগস্ট পরবর্তী সময়ে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার ঘটনায় দায়েরকৃত বিভিন্ন মামলার তদন্ত দ্রুত শেষ করা যায় কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আপনারা জানেন, আগে ১০-১৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা অসংখ্য মানুষের নামে পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করত। এবার কী হয়েছে? আপনারাই ১০-১৫ জনের নাম দিয়েছেন, ২০০-২৫০ বেনামি লোককে আসামি করে মামলা দায়ের করেছেন। এজন্য মামলার তদন্তে দেরি হচ্ছে। এসব মামলায় যেমন দোষী লোকজন রয়েছে, তেমনি মোটামুটি নির্দোষ অনেক মানুষও রয়েছে।

তিনি আরও বলেন, এজন্য আমরা দেখব—যারা দোষী, তাদের বিচার নিশ্চিত করব। আর যারা নির্দোষ, তারা যাতে কোনোভাবে সাজা না পায়, সে ব্যবস্থা করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd