• বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৬:০৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
শেখ হাসিনার কবরও বাংলাদেশে হবে না: সারজিস আলম বিশ্বনাথ ও গোলাপগঞ্জকে সিউকের আওতার বাইরে রাখার দাবি লুনা ও এমরানের বাংলাদেশ একদিন জামায়াতের নেতৃত্বে পরিচালিত হবে: হামিদুর রহমান সংসদ অভিমুখে পদযাত্রা ঘোষণা ১১ দলীয় ঐক্যের বিশ্বনবীর নীতি ও আদর্শ অনুসরণ করে রাষ্ট্র পরিচালনাই আমাদের লক্ষ্য: স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকায় ভুটানের রাজার এক ঘণ্টার যাত্রাবিরতি, বিমানবন্দরে গেলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল পাকিস্তানে হাসপাতালে অগ্নিকাণ্ড, ১৫ নবজাতকের মৃত্যু গ্যাস-বিদ্যুৎ-সার নিয়ে সংসদ ও রাজপথে সরব হবে এনসিপি রাসুল (সা.)-এর আদর্শ অনুসরণে সোনার মানুষ হতে হবে-বড়লেখায় মাহমুদুর রহমান দিলাওয়ার ব্রাজিল ম্যাচ আয়োজনে কত টাকা লাগবে বাংলাদেশি কৃষকদের সঙ্গে ধস্তাধস্তি, অস্ত্র-ওয়াকিটকি ফেলে পালাল বিএসএফ এনসিপি কার্যালয়ে জামায়াত আমির দুই দিনে কলকাতার ২ শতাধিক হোটেল বন্ধ, ভোগান্তিতে বাংলাদেশি পর্যটকরা এক মাস পেছাল স্থানীয় সরকার নির্বাচন নিষিদ্ধ তবু সিলেটের মহাসড়ক দাপিয়ে বেড়াচ্ছে ত্রি-হুইলার, বাড়ছে দুর্ঘটনা আনুষ্ঠানিভাবে যাত্রা শুরু করল সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ মহানবীর (সা) আদর্শ অনুসরণ করে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেপ্তার সিমেবির ৬ কর্মকর্তা-কর্মচারী কারাগারে ভুয়া তথ্য দিয়ে জার্নাল প্রকাশ করেও হলেন শাবি প্রো-ভিসি

মোংলায় দূষণরোধে পাটের পলিথিন বিতরণ

Rasel / ৩০১ Time View
Update : বুধবার, ২৫ জুন, ২০২৫

437

 

বাগেরহাট জেলা প্রতিনিধি

মোংলায় প্লাস্টিক-পলিথিন দূষণরোধে সচেতনতা সৃষ্টিতে পাটের পলিথিন বিতরণ, পরিচ্ছন্নতা অভিযান, র‌্যালি, বৃক্ষরোপণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ২৫ জুন বুধবার সকালে উপজেলা পরিষদ চত্বরে বিশ্ব পরিবেশ উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এসব কর্মসূচি পালন করা হয়। বিশ্ব পরিবেশ দিবসের কর্মসূচি পালনের সহ আয়োজক ছিলো ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), ওয়াটারকিপার্স বাংলাদেশ, কোডেক, ডিএসকে, ব্রাক, বাদাবন সংঘ, ফ্রেন্ডশীপ, রূপান্তর, সিএনআরএস, বেড্স, ওয়াইল্ড টিম, বিডি ক্লিন ও ইয়ুথ ফর সুন্দরবনস।

বুধবার সকাল ১০টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ”বিশ্ব পরিবেশ দিবসের আহ্বান, প্লাস্টিক দূষণের অবসান” শ্লোগানে আলোচনা সভায় সভাপতিত্ব ও প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার সুমী। আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে উপজেলা কৃষি অফিসার প্রশান্ত কুমার হাওলাদার, ওয়াটারকিপার্স বাংলাদেশ’র খুলনা বিভাগীয় সমন্বয়কারী পরিবেশযোদ্ধা মোঃ নূর আলম শেখ, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ মাসুদ হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ইশরাত জাহান, কোডেক’র সৈয়দ মাহবুবুর রহমান, ব্রাক’র তৃপ্তি সরদার, রূপান্তরের সুনীতি রায়, বেডস এর নাজমুস সাদাত সিএনআরএস’র নুসরাত জাহান, বিডি ক্লিন’র আবু হাসান, ইয়ুথ ফর সুন্দরবনস’র মোহাম্মদ শাহীন খলিফা প্রমূখ। আলোচনা সভায় বক্তারা বলেন প্লাস্টিক দূষণে সুন্দরবন, পশুর নদীসহ উপকূলীয় এলাকা বিপর্যন্ত।

গবেষণায় সুন্দরবনের মাছসহ সামুদ্রিক মাছে মাইক্রোপ্লাস্টিকের কণা পাওয়া গেছে। গবেষণায় মেঘনার ইলিশের দেহে, মায়ের দুধে এমন কী বৃষ্টির পানিকেও প্লাস্টিক কণা পাওয়া গেছে। কর্ণফুলি নদীর তলদেশে ৫ থেকে ৬ ফুট পলিথিনের স্তর থাকায় খনন কাজ ব্যাহত হচ্ছে। সব মিলিয়ে প্লাস্টিক পলিথিন দূষণের দুর্যোগে কবলিত আমরা। সুন্দরবন-নদ-নদী-প্রাণ-প্রকৃতি বাঁচাতে এখনই প্লাস্টিক-পলিথিন দূষণকে না বলতে হবে। বক্তারা সিঙ্গেল ইউজ প্লাস্টিক বন্ধে বিশেষ জোর দেন।

প্রধান অতিথির বক্তৃতায় উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার সুমী বলেন পরিবেশবান্ধব বর্তমান সরকার প্লাস্টিক-পলিথিন দূষণ বন্ধে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে। পাটের পলিথিনসহ বিকল্প ব্যাগ ব্যবহারে সরকার উৎসাহ ও প্রণোদনা দিচ্ছে। আসুন আমরা সবাই মিলে প্লাস্টিক দূষণকে না বলি। আলোচনা সভার আগে বিশ্ব পরিবেশ উপলক্ষে উপজেলা চত্বরে বৃক্ষরোপণ করা হয়। এছাড়া র‌্যালি এবং প্রতীকী প্লাস্টিক-পলিথিন পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচি পালন করা হয়।##


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd