• শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
টানা তিন জুমা না পড়লে পরিণতি কী হবে? খাদ্য প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত বৃদ্ধার মৃত্যু স্বাস্থ্যমন্ত্রী আসায় বদল গেল সব, এ যেন এক অন্য ওসমানী হাসপাতাল! গণভোটের রায় না মানলে সরকারের বৈধতা প্রশ্নবিদ্ধ: মামুনুল হক জৈন্তাপুরে দুই মেম্বারের সমর্থকদের সংঘর্ষ, ওসিসহ আহত ২৫ শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে সবাইকে কাজ করতে হবে: জন্মষ্টমীতে সিসিক প্রশাসক প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত সেই বৃদ্ধার মৃত্যু সিলেট সিটি কর্পোরেশনে জামায়াতের মেয়র প্রার্থী ড. নুরুল ইসলাম বাবুল বড়লেখায় মুন্নির মৃত্যু, ‘কোনো টালবাহানা নয়—প্রকৃত রহস্য উদ্‌ঘাটন করুন’ মুন্নির মৃত্যুর রহস্যে নতুন তথ্য, যা আছে ময়নাতদন্ত প্রতিবেদনে ১১ দলীয় ঐক্যের ৫ সেপ্টেম্বর লংমার্চ সফল করার আহ্বান জুলাই সনদ বাস্তবায়নে দ্রুত বিল আনা হবে, ওয়াদা স্বরাষ্ট্রমন্ত্রীর রবের সন্তুষ্টি ও জনগণের আস্থা অর্জন হবে দায়িত্বশীলদের লক্ষ্য : ফখরুল ইসলাম ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ হারালেন আরও ৪ জন বিরোধী দলের তীব্র বিরোধিতার মধ্যে সংসদে এসআরবি বিল উত্থাপন সিলেটের একটি আবাসিক হোটেলে অভিযান, নারী-পুরুষসহ ১০ আ ট ক শুক্রবার সিলেট আসছেন স্বাস্থ্যমন্ত্রী, যাবেন ওসমানী হাসপাতালে ভূমি মন্ত্রণালয় সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হলেন সাইফুরপুত্র নাসের ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১২৫২ অটোরিকশায় লাগানো হ্যান্ডকাফসহ পুলিশ হেফাজত থেকে পালাল আসামি

শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে সবাইকে কাজ করতে হবে: জন্মষ্টমীতে সিসিক প্রশাসক

Reporter Name / ৯ Time View
Update : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬

11

সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, শ্রীকৃষ্ণের জীবন ও দর্শন সত্য, ন্যায়, মানবতা ও কল্যাণের পথে চলার শিক্ষা দেয়। তাঁর আদর্শ ধারণ করে সমাজে শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

তিনি বলেন, আমরা বিশ্বাস করি, উৎসব সবার। প্রত্যেক মানুষের নিজ নিজ ধর্ম স্বাধীনভাবে পালন করার অধিকার রয়েছে। সিলেটে সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য নজির রয়েছে। আমাদেরকে পারস্পরিক শ্রদ্ধা ও সহমর্মিতার পরিবেশ বজায় রাখতে হবে।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে সর্বজনীন জন্মাষ্টমী উদযাপন পরিষদ সিলেটের উদ্যোগে আয়োজিত নগর পরিক্রমার পূর্বে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। নগর পরিক্রমা নিম্বার্ক আশ্রমের সামন থেকে বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পূনরায় ঔই স্থান গিয়ে সভায় মিলিত হয়।

তিনি আরো বলেন, সিলেট সিটি কর্পোরেশন নগরীর সব ধর্ম ও সম্প্রদায়ের মানুষের পাশে রয়েছে। ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি বজায় রেখে একটি শান্তিপূর্ণ, সুন্দর ও বাসযোগ্য সিলেট গড়ে তুলতে আমরা সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানাই। জন্মাষ্টমী উপলক্ষে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান তিনি। এরপর আনুষ্ঠানিকভাবে নগর পরিক্রমা উদ্বোধন করেন।

জন্মাষ্টমী উদযাপন পরিষদের আহবায়ক নিহার রঞ্জন দাসের সভাপতিত্বে এবং রাজিব কুমার দে ও ঝলক আচার্য্য এর যৌথ পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী ও সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, এডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা, সিলেট ইসকনের সাধারণ সম্পাদক ভাগবত করুনা দাস। স্বাগত বক্তব্য রাখেন জন্মাষ্টমী উদযাপন পরিষদের সদস্য সচিব অসিম কুমার সিংহ বাবলু।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মলয় পুরকায়স্থ, গোপিকা শ্যাম পুরকায়স্থ, শিবব্রত ভৌমিক চন্দন, বিজয় কৃষ্ণ বিশ্বাস, সুব্রত দেব, তুহিন কান্তি নাগ, চন্দন দাস, এডভোকেট শংকর দাস,সবুজ তালুকদার, সঞ্জয় সিংহ, সুজিত কুমার দেব, কল্লোল জ্যোতি বিশ্বাস, মিন্টু সিংহ, চমক দে পল্লূ, টিটন মল্লিক, সুকান্ত গুপ্ত, হিরন্ময় দেব, তিলক প্রবাল দত্ত, সাজন রায় সাজু, অমিত ধর, বিশ্বদীপ চন্দ সৈকত, সজল কান্তি কর প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd