• মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
শিশুদের পছন্দের কেক, কাজী ফার্মসের মাফিন স্বাস্থ্যের জন্য ভয়ানক ইসিকে ‘কমেডি সেন্টার’ নয়, আস্থার কেন্দ্র হিসেবে চায় জনগণ: নাসীরুদ্দীন বিশ্বকাপে না যাওয়ার সিদ্ধান্ত আসিফ নজরুলের ছিল: তদন্ত কমিটি বহু ত্যাগের বিনিময়ে গণতন্ত্র পেয়েছি, এটি রক্ষাই এখন সবচেয়ে বড় কাজ: রাষ্ট্রপতি দুর্নীতি-দলীয়করণ বন্ধে সরকারের সদিচ্ছা দরকার: মামুনুল হক রাষ্ট্রপতির আগমনে ২০ বছর পর সচল হলো সুরমা পাড়ের ফোয়ারা দেশে ফিরলেন লিবিয়ায় বন্দি ১৬৮ বাংলাদেশি সিলেটে এসে দুই ওলির মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি সিলেটে রাষ্ট্রপতির সংবর্ধনা বর্জন মহানগর বিএনপির সিলেটে রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে বিদ্যুৎবিভ্রাট কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ উপজেলা আইন-শৃঙ্খলা কমিটিতে যুক্ত স্থানীয় সরকার নির্বাচনের তারিখ ঘোষণা, হবে সাত ধাপে সুন্দর বাংলাদেশ গড়তে মেধাবীদের প্রস্তুত হওয়ার আহ্বান জামায়াত আমিরের চোরের মায়ের বড় গলা, ‘দুর্নীতির বরপুত্র’ আসিফের অবস্থাও সেরকম: রাশেদ খান রাষ্ট্রপতির সফর নির্বিঘ্ন করতে সিলেটে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা শাবিপ্রবি শিক্ষার্থীকে উত্ত্যক্তের অভিযোগ, রাজমিস্ত্রি যুবককে পুলিশে সোপর্দ ডাকসু সংগ্রহশালা থেকে পাকিস্তানের নেতা জিন্নাহকে অপসারণের দাবি ঢাবি ছাত্রদলের আম্বরখানায় নাগরী লিপিতে সাইনবোর্ড, ফিরছে সিলেটের হারানো ঐতিহ্য হাকালুকি হাওরে মিলছে রুপালি ইলিশ ভুকশিমইলে ঈদে মিলাদুন্নবী মাহফিল: এমপিকে বক্তব্যের সুযোগ না দেওয়ায় সমর্থকদের তীব্র ক্ষোভ

শিশুদের পছন্দের কেক, কাজী ফার্মসের মাফিন স্বাস্থ্যের জন্য ভয়ানক

Reporter Name / ৫ Time View
Update : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

7

শিশুদের পছন্দের কেক, কাজী ফার্মসের মাফিন স্বাস্থ্যের জন্য ভয়ানক। এটি মানহীন এবং খাবার অনুপযোগী। কেকের মেয়াদ দুই মাস হলেও ব্যবহার হয় না সরকার নির্ধারিত প্রিজারভেটিভ।

এমন ভয়াবহ তথ্য মিলেছে ঢাকা দক্ষিণ সিটির (ডিএসসিসি) খাদ্য পরীক্ষার ল্যাবে। দায় স্বীকার করে ৮ লাখ টাকা জরিমানা দিয়েছে কাজী ফার্মস। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, এই কেক শিশুদের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ।

ঢাকা দক্ষিণ সিটির খাদ্য পরীক্ষার ল্যাব। এখানে পরীক্ষা করা হয়েছে বেশ কয়েকটি নামিদামি কোম্পানির মোড়কজাত খাদ্যপণ্য। এর মধ্যে কাজী ফার্মসের মাফিন কেকের রিপোর্ট ভয়ানক।

পরীক্ষা করে দেখা গেছে, উৎপাদনের ১৫ দিন পরে কেকের অম্লতা পাওয়া গেছে ৩ দমশিক ৩২; যা থাকার কথা এক। সরকার নির্ধারিত প্রিজারভেটিভও পাওয়া যায়নি কেকটিতে। ল্যাবের বিশ্লেষক বলছেন, কেকটি মানহীন, খাবার অনুপযোগী এবং শিশুদের জন্য খুবই ঝুঁকিপূর্ণ।

ডিএসসিসির খাদ্য পরীক্ষাগারের জনস্বস্থ্য এনালিস্ট ইলিয়াছ জাহেদী বলেন, এই পণ্যটা মানহীন এসেছে। এখানে আমরা অম্লতার বৃদ্ধি পেয়েছি; আদ্রতাও বৃদ্ধি পেয়েছি। যে প্রিজারভেটিভ ব্যবহার করার কথা তা পাওয়া যায়নি।

কাজী ফার্মসের কেক খাবার অনুপযোগী, এ তথ্য জানেন না অভিভাবক বা দোকানদাররা। বিশুদ্ধ খাদ্য আদালতে মামলার পর ৮ লাখ টাকা জরিমানা দিয়েছে কাজী ফার্মস। মানহীন পণ্য বিক্রির বিষয়ে কথা বলতে চাননি প্রতিষ্ঠানটির কেউ।

ডিএসসিসির খাদ্য পরিদর্শক কামরুল ইসলাম বলেন, চার লাখ করে মোট আট লাখ জরিমানা এবং ভবিষ্যতে এমন পণ্য যাতে না করেন, সে ব্যাপারে তাদের সতর্ক করা হয়েছে।

ডিএসসিসির প্রশাসক মো. আব্দুস সালাম বলেন, যত বড় কোম্পানিই হোক, মানহীন পণ্য বিক্রি করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। জরিমানা মানে তো অন্য প্রতিষ্ঠান দেখে তাদের শিক্ষা নেওয়া উচিত। এটা করা মানে একটা শিক্ষা দেওয়া। এটা না নিলে অন্যরা যারা আছে, তাদের ব্যাপারেও ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে বাজার থেকে মানহীন পণ্য তুলে নিয়ে নতুন পণ্য বিক্রির বিষয়ে আদালতে প্রতিশ্রুতি দিলেও তা করেনি কাজী ফার্মস।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd