• মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ উপজেলা আইন-শৃঙ্খলা কমিটিতে যুক্ত স্থানীয় সরকার নির্বাচনের তারিখ ঘোষণা, হবে সাত ধাপে সুন্দর বাংলাদেশ গড়তে মেধাবীদের প্রস্তুত হওয়ার আহ্বান জামায়াত আমিরের চোরের মায়ের বড় গলা, ‘দুর্নীতির বরপুত্র’ আসিফের অবস্থাও সেরকম: রাশেদ খান রাষ্ট্রপতির সফর নির্বিঘ্ন করতে সিলেটে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা শাবিপ্রবি শিক্ষার্থীকে উত্ত্যক্তের অভিযোগ, রাজমিস্ত্রি যুবককে পুলিশে সোপর্দ ডাকসু সংগ্রহশালা থেকে পাকিস্তানের নেতা জিন্নাহকে অপসারণের দাবি ঢাবি ছাত্রদলের আম্বরখানায় নাগরী লিপিতে সাইনবোর্ড, ফিরছে সিলেটের হারানো ঐতিহ্য হাকালুকি হাওরে মিলছে রুপালি ইলিশ ভুকশিমইলে ঈদে মিলাদুন্নবী মাহফিল: এমপিকে বক্তব্যের সুযোগ না দেওয়ায় সমর্থকদের তীব্র ক্ষোভ খালি ভারত ভারত না করে নিজের দেশের চিন্তা করেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ‘রাসূল (সা.)-এর সুশাসন ও জীবন দর্শনই শ্রমজীবী মানুষের মুক্তির পথ’ এক দশকে এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটি ১৯ সেপ্টেম্বর ঢাকা-রংপুর লংমার্চ সফল করার আহ্বান রাষ্ট্রপ্রতির আগমনে রূপ বদলাচ্ছে সিলেট সম্পত্তি হস্তান্তর বিল কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক: হেফাজতে ইসলাম মাধবপুরে কাভার্ড ভ্যানের সঙ্গে ইউএনওর গাড়ির সংঘর্ষ,আহত ১ তীব্র লোডশেডিংয়ের প্রভাব চা শিল্পে, উৎপাদনে ভাটা সিলেট মহানগর ৩৯নং ওয়ার্ড জামায়াতের জনশক্তি সমাবেশ শায়খে কাতিয়ার সাহেবজাদা মাওলানা ইমদাদুল্লাহ আমিনীর দাফন সম্পন্ন

সুন্দর বাংলাদেশ গড়তে মেধাবীদের প্রস্তুত হওয়ার আহ্বান জামায়াত আমিরের

Reporter Name / ৪ Time View
Update : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

5

আগামীর সুন্দর একটা বাংলাদেশ গড়ে তুলতে এখন থেকে নিজেদের তৈরি করতে মেধাবীদের প্রতি আহ্বান জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, তোমাদের মেধায়, যোগ্যতায় এবং নৈতিকতায়-চরিত্রে এই জায়গায় তোমাদের গড়ে উঠতে হবে। ইনশাআল্লাহ আমরা তোমাদের পাশে আছি। আমরা চাই তোমাদের মতো সৎ নাগরিক, দক্ষ নাগরিক, বুদ্ধিমান নাগরিকদের হাতে আগামীর বাংলাদেশটা উঠে যাক। এখন যে সমাজে বিভিন্ন ধরনের ধান্দাবাজি, চাঁদাবাজি, দখলদারি, দুর্নীতি—সব ক্ষেত্রে অসততার যে প্রতিযোগিতা চলছে, এটার কবর রচনা হোক, এটা আমরা চাই। ইনশাআল্লাহ তোমরা পারবে, ইনশাআল্লাহ তোমাদের পারতে হবে; এই জাতিকে হারানো যাবে না, এই জাতিকে জিততে হবে, আর জেতার জন্য তোমাদের নিজেদের তৈরি হয়ে আসতে হবে।

তিনি সোমবার বিকেলে রাজধানীর মিরপুরে ঢাকা-১৫ নিজ নির্বাচনি এলাকায় সমাজকল্যাণ মন্ত্রণালয় থেকে প্রাপ্ত দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

এ সময় জামায়াত আমির বলেন, অল্প কিছু যে টাকা আমরা মেধাবীদের হাতে তুলে দিব, এটার দ্বারা তাদের মেধার পূর্ণ বিকাশ হবে না; বরং দেশকে, রাষ্ট্রকে, সরকার তাদের মেধা বিকাশের পূর্ণ দায়িত্ব নিতে হবে এবং শিক্ষাপ্রতিষ্ঠানে উপযুক্ত পরিবেশ ফিরিয়ে আনতে হবে।

ডা. শফিকুর রহমান বলেন, আমরা চাই যে শিক্ষকরা হবেন আমাদের পিতা-মাতার বিকল্প, আমাদের মানুষ করার তারা হবেন কারিগর, আমাদের মানুষ হিসেবে গড়ে দেবেন তারা। আমাদের কারিকুলাম, সিলেবাস, শিক্ষক, শিক্ষাব্যবস্থা, শিক্ষার পরিবেশ আমাদের ফিরিয়ে আনতে হবে। আমরা সব হারিয়ে এখন একটা সর্বহারা জাতি শিক্ষার ক্ষেত্রে, এটা ইনশাআল্লাহ ফিরিয়ে আনা লাগবে।

তিনি বলেন, আজকে যাদের হাতে আমরা চেক তুলে দিচ্ছি তারা তুলনামূলকভাবে বয়সে অনেক ছোট, কিন্তু ইনশাআল্লাহ একদিন তারা ছোট থাকবে না, তারা বড় হবে। আমরা দোয়া করি মেধাকে বিকশিত করে আগামী দিনে তোমরাই যেন এই জাতিকে নেতৃত্ব দিতে পারো। তোমাদের মধ্য থেকে কেউ হোক প্রধানমন্ত্রী, কেউ হোক প্রেসিডেন্ট, কেউ হোক প্রধান বিচারপতি, কেউ হোক পুলিশ প্রধান, কেউ হোক সেনাপ্রধান, কেউ হোক নৌপ্রধান, কেউ হোক আমাদের এয়ার চিফ—এইভাবে সমাজের গুরুত্বপূর্ণ জায়গায় তোমরা যাবে, এটা আমরা আশা করি। এখন থেকে তোমরা যদি মেধা এবং মননের মেধা, দক্ষতা এবং নৈতিকতার সঙ্গে নিজেকে গড়ে তুলতে পারো, যদি মানুষকে ভালোবাসতে পারো, যদি আল্লাহ তাআলাকে ভালোবাসতে পারো, তাহলে তোমাদের দ্বারা আগামীর একটা সুন্দর সমাজ আমরা প্রত্যাশা করি।

বিরোধীদলীয় নেতা বলেন, মেধা বিকাশে অভিভাবক হিসেবে রাষ্ট্রকে এবং আমরা যারা রাজনীতি করি তাদের দায়িত্ব নিতে হবে; আমরা আমাদের দায়িত্ব অস্বীকার করতে পারি না। একসময় স্কুলের পাঠদানই ছাত্র-ছাত্রীদের জন্য যথেষ্ট ছিল, এখন স্কুলে সেই মানের পাঠদান হয় না বলে ঘরে ঘরে এখন দৌড়াদৌড়ি করে লেখাপড়া করতে হয়—এটি একটি সুস্থ সমাজের পরিচায়ক নয়। আবার সবার সেই আর্থিক সংগতি নাই যে নিজের মেয়েকে-ছেলেকে প্রাইভেট টিচারের কাছে পড়াবে, ১০টা সাবজেক্ট আলাদা আলাদা পড়াবে, আলাদা ১০ জন টিচার রাখবে। ফলে মেধা থাকা সত্ত্বেও মেধার প্রতিযোগিতায় এই ছেলেমেয়েরা স্কুলে পর্যাপ্ত মানসম্মত শিক্ষা না পাওয়ার কারণে অনেক সময় মেধাগুলা ঝরে পড়ে।

সবার হাতে অনুদানের ১০ হাজার টাকার চেক তুলে দিয়ে জামায়াত আমির বলেন, এটা চেক নিতে কেউ কি কোনো আর্থিক সুবিধা বা চাঁদা চেয়েছে? চায় নাই, আলহামদুলিল্লাহ। আমরা চাই আপনাদের পূর্ণ হক আপনাদের হাতে উঠুক। আমার দ্বিতীয় পরামর্শ হলো—এই অল্প টাকা থেকে কাউকে কোনো ধার দেবেন না; আপনার সন্তানের শিক্ষার জন্য এই টাকাটা ব্যয় করবেন।

এ সময় ঢাকা মহানগর উত্তর জামায়াতের নায়েবে আমির আব্দুর রহমান মুসা, সহকারী সেক্রেটারি ডা. ফখরুদ্দিন মানিক, মিরপুর থানা সেক্রেটারি জাহিদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd