• সোমবার, ২৫ মে ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
বিশ্বনাথে বিদ‍্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন করলেন এমপি লুনা টাঙ্গাইলে রডবোঝাই ট্রাক উল্টে নিহতদের ১৩ জনের বাড়িই নওগাঁয় সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে ৩ বাংলাদেশি নিহত সিলেটে ছি ন তা ই কা রী বাপ্পী বিএনপি নেতার ছেলে! হজে ২৪ বাংলাদেশির মৃত্যু সিলেট থেকে কেনা কুরবানির ৩ গরু ছিনতাই বাংলাদেশের ‘ট্রাম্প মহিষ’ নিয়ে মজার প্রতিক্রিয়া জানাল ইরান রামিসা হত্যার বিচারপ্রক্রিয়া বাধাগ্রস্ত করছে কিছু রাজনৈতিক দল হামে আক্রান্ত ছেলেকে নিয়ে প্রতিবন্ধী এক বাবার লড়াই মৌলভীবাজারে মহাবিপন্ন আহত চিতা বিড়াল উদ্ধার সিলেটে নিজের মেয়েকে গলা কেটে খুন করলেন মা সিলেটে ছিনতাইকারীর ছুরিকাঘাতে প্রাণ গেল র‌্যাব সদস্যের মাধবপুরে মহাসড়কের পাশ থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার হাওর দখল ও শিল্পায়নের অপচেষ্টা বন্ধের দাবিতে মৌলভীবাজারে কৃষক সমাবেশ সিলেটে রেললাইনে পড়েছিল নারীর কাটা মরদেহ কাস্টমস গুদামে রক্ষিত নিলামযোগ্য পণ্যসমূহের সিল্ড টেন্ডার নিলাম, ২০২৬ অনুষ্ঠিত হাম ও উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু শিশু রামিসা হত্যা: অভিযুক্ত সোহেল রানার ১০ দিনের রিমান্ড আবেদন পাকিস্তানের বিপক্ষে জয় ইতিহাসের সেরা অর্জন : জামায়াত আমির কৌশলে স্থানীয় নির্বাচনে লড়বে নিষিদ্ধ আ.লীগ

শেখ হাসিনার মানবতাবিরোধী অপরাধ মামলার সাক্ষী ছিলেন বদরুদ্দীন উমর

Reporter Name / ২৭৬ Time View
Update : রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫

113

আওয়ামী লীগকে নিষিদ্ধ করার প্রশ্নে জবানবন্দিতে বদরুদ্দীন উমর বলেছেন, এ দলটির কার্যক্রম দেশের রাজনীতি, অর্থনীতি, সংস্কৃতি বিরোধী। শেখ হাসিনার শাসনের শুরু থেকে শেষ পর্যন্ত ভারতের স্বার্থরক্ষায় নিয়োজিত ছিল। তার শাসন ব্যবস্থা ছিল ভারতের নীলকশায় নির্মিত।

জুলাই গণহত্যায় শেখ হাসিনার বিরুদ্ধে মামলায় দুই নম্বর সাক্ষী ছিলেন লেখক ও গবেষক বদরুদ্দীন উমর। মৃত্যুর আগে ট্রাইব্যুনালের তদন্ত কর্মকর্তার কাছে দেয়া জবানবন্দিতে তিনি এসব কথা বলেছিলেন।


আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রসিকিউটর গাজী এম এইচ তামীম বলেন, প্রয়াত বদরুদ্দীন উমর শেখ হাসিনার মানবতাবিরোধী অপরাধ মামলার একজন গুরুত্বপূর্ণ সাক্ষী ছিলেন। ট্র‍্যাইব্যুনালে এসে সাক্ষ্য দিতে পারলেন না, তবে এই মামলার তদন্ত কর্মকর্তার কাছে উনি সাক্ষ্য দিয়েছিলেন। আন্তর্জাতিক অপরাধ ট্র‍্যাইব্যুনালের আইনের ১৯ (২) ধারা অনুযায়ী কোন সাক্ষী যদি তদন্ত কর্মকর্তার কাছে সাক্ষ্য দিয়ে মারা যান, সেক্ষেত্রে প্রসিকিউশনের আবেদনে ট্র‍্যাইব্যুনাল তদন্ত কর্মকর্তার কাছে দেয়া সাক্ষ্যকে গ্রহণ করতে পারেন। প্রসিকিউশন আবেদন করবে কি না? সে বিষয়ে চিফ প্রসিকিউটর মহোদয় সিদ্ধান্ত নেবেন।


মৃত্যুর আগে শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে সাক্ষ্য দিতে চেয়েছিলেন বদরুদ্দীন উমর। এ বছরের ১৪ ফেব্রুয়ারি তদন্ত কর্মকর্তার কাছে জবানবন্দিও দিয়েছিলেন তিনি। এতদিন তার সুস্থতার অপেক্ষায় ছিল প্রসিকিউশন। রোববার হঠাৎ মারা যান বদরুদ্দীন উমর।

দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা জটিলতায় আক্রান্ত ছিলেন বদরুদ্দীন উমর। গত ২২ জুলাই শ্বাসকষ্ট ও নিম্ন রক্তচাপ নিয়ে তিনি হাসপাতালে ভর্তি হন। ১০ দিন চিকিৎসা শেষে গত সপ্তাহে তিনি বাসায় ফেরেন।

জানা গেছে, শারীরিক অবস্থার অবনতি হলে রোববার সকালে বদরুদ্দীন উমরকে ঢাকার বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে ১০টা ৫ মিনিটে তার মৃত্যু হয়।

১৯৩১ সালে ২০ ডিসেম্বর ভারতের বর্ধমানে জন্মগ্রহণ করেন বদরুদ্দীন উমর। তার বাবা আবুল হাশিম ভারতীয় উপমহাদেশের একজন মুসলিম জাতীয়তাবাদী রাজনীতিবিদ ছিলেন। ষাটের দশকে বাংলাদেশে জাতীয়তাবাদী আন্দোলন আর ধর্ম ও রাজনীতি নিয়ে তার লেখা বইগুলো বাংলাদেশের স্বাধীনতার ক্ষেত্রে সাংস্কৃতিকভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল।

তার চিন্তা বুঝতে সহায়ক বিশেষ করে ‘সাম্প্রদায়িকতা’ (১৯৬৬), ‘সংস্কৃতির সংকট’ (১৯৬৭), ‘সাংস্কৃতিক সাম্প্রদায়িকতা’ (১৯৬৯)-তিনটি বই। এই বই লিখেই তিনি ক্ষান্ত হননি। তিনি শাসকদের অধীনে চাকরি পর্যন্ত করবেন না, এ মনোভাব পোষণ করে চাকরি থেকে ইস্তফা দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd