• সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
সাফের শিরোপা জিততে চান শমিত সিলেটে হাসপাতাল থেকে সপরিবারে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার: ৭ জন কারাগারে, কিশোরী সেফহোমে সিলেটে সাবেক মেয়র কামরান হত্যাচেষ্টা মামলায় বিএনপির ৭০ নেতাকর্মী খালাস দাউদিয়া মাদরাসার ২২৫ বছর পূর্তি ও পুনর্মিলনী অনুষ্ঠিত ফেসবুক লাইভে আমার দেশ-এর কপি ছিঁড়লেন রাশেদ সিলেটে সাংবাদিকদের ‘ঐক্যবদ্ধসমাবেশ’ থেকে ইন্টার্ন চিকিৎসকদের বি/রু/দ্ধে হু*শি*য়া*রি গণভোটের রায় মানতে হবে, বিএনপিকে ধানাই-পানাই করতে দেব না: শফিকুর রহমান ‘জুলাই সনদের আইনি ভিত্তি নেই, তবে এর রাজনৈতিক সমঝোতার গুরুত্ব আইনি ভিত্তির চেয়ে বেশি’ পথসভায় জামায়াত আমিরের প্রশ্ন: আপনারা কি কার্ড পেয়েছেন সিলেটে এক কোটি ৩৯ লাখ টাকার বেশি মূল্যের ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ এমপির উপস্থিতিতেই বিএনপিতে যোগদান: লীগের সাইফুলের দাবি ‘আনুষ্ঠানিক’, শকুর অস্বীকার ‘ঢাবি অমানুষদের জায়গা’—ফজলুর রহমানকে নিঃশর্ত ক্ষমা চাওয়ার আহ্বান সাদিক কায়েমের রায়হান হত্যা: কোথায় আছেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত এসআই আকবর গোয়াইনঘাটে কাপনা নদীতে সেতুর দাবি, দুর্ভোগে ১০ গ্রামের মানুষ সিলেটে নাগালের বাইরে ১৭৫টন বর্জ্য, কোটি টাকা লোকসান গুনছে সিসিক লগি-বৈঠার হত্যাকাণ্ডের ‘জীবন্ত শহীদ’ বাবুল এখন সিসিকের মেয়র প্রার্থী কুলাউড়ায় বিএনপিতে যোগ দিলেন প্রবাসী আওয়ামীলীগ নেতা সাইফুল আলম সিদ্দিকী পল্টন ট্র্যাজেডি দিবসে কুলাউড়ায় জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরতেই হচ্ছে পুলিশ প্রধানকে ক্রসফায়ার নিয়ে আইজিপি অসতর্কভাবে শব্দচয়ন করেছেন: স্বরাষ্ট্রমন্ত্রী

সাফের শিরোপা জিততে চান শমিত

Reporter Name / ৭ Time View
Update : রবিবার, ১ নভেম্বর, ২০২৬

12

দরজায় কড়া নাড়ছে সাফ চ্যাম্পিয়নশিপের ১৫তম আসর। আগামী বৃহস্পতিবার থেকে ঢাকার জাতীয় স্টেডিয়ামে শুরু হবে এই টুর্নামেন্ট। প্রথমবারের মতো সাফে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন হামজা চৌধুরী, শমিত সোমসহ সম্প্রতি জাতীয় ফুটবলে যোগ দেওয়া বেশ কিছু প্রবাসী ফুটবলার। স্বাভাবিকভাবেই আসন্ন টুর্নামেন্টকে ঘিরে তাদের মধ্যে বাড়তি রোমাঞ্চ কাজ করছে। ইতোমধ্যে দলের সঙ্গে যোগ দিয়ে সাফের জন্য প্রস্তুত হচ্ছেন কানাডা প্রবাসী মিডফিল্ডার শমিত সোম। আজ জাতীয় ফুটবল দলের জার্সি সরবরাহকারী প্রতিষ্ঠানে দৌড়ের একটি অনুষ্ঠানে গিয়ে শমিত বললেন, সাফের শিরোপা জিততে চান তারা। এ লক্ষ্য নিয়েই মাঠে নামবে বাংলাদেশ।

২০২৫ সালে ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচ দিয়ে বাংলাদেশ দলে পথচলা শুরু শমিতের। লাল-সবুজের জার্সি গায়ে ১১টি ম্যাচ খেলার অভিজ্ঞতা নিয়ে শমিত বললেন, ‘আমরা জিততে চাই সবার জন্য। এটা তো একটা বিশাল বড় টুর্নামেন্ট, আমি বুঝতে পারছি। বাংলাদেশের (দর্শকদের) সামনে খেলতে দারুণ রোমাঞ্চিত।’ প্রায় এক বছর হতে চলেছে জাতীয় স্টেডিয়ামে খেলেনি বাংলাদেশ দল। এই মাঠে সবশেষ ম্যাচে ভারতের বিপক্ষে জয়ের সুখস্মৃতি রয়েছে তাদের। আসছে সাফেও ভারত কঠিন প্রতিপক্ষ হয়ে দাঁড়াতে পারে। শমিত বলেন, ‘সর্বশেষ আমরা খেলেছি এই স্টেডিয়ামে (জাতীয় স্টেডিয়ামে) এবং ওই সময়ে আমরা ভারতকে হারিয়েছি। তো আশা করি, আমরা একই রকম ফল পেতে পারি সাফ চ্যাম্পিয়নশিপে। দল তো ভালো করতে চায়, বাংলাদেশের সমর্থকদের জন্য, পুরো দেশের জন্য আমরা জিততে চাই। দেখা যাক, কী হয়; তবে, আমরা পারব বলে আমি আশাবাদী।’

বাংলাদেশ দলের জন্য দুঃসংবাদ—ইনজুরির কারণে প্রবাসী তরুণ ফুটবলার রোনান সুলিভানকে সাফে পাচ্ছে না বাংলাদেশ। যাকে দিয়ে ‘নাম্বার নাইন’-এর সমস্যার সমাধান পেতে চেয়েছিলেন কোচ থমাস ডুলি। কিন্তু রোনান না খেলায় এখন অন্যদের ‍ওপর আস্থা রাখতে হবে তাকে। রোনানের দল থেকে ছিটকে যাওয়ার খবরটি হতাশার বললেন শমিত, ‘সে ভালো খেলোয়াড়, ভালো তরুণ প্রতিভা। আমরা তাকে মিস করব। তবে আমাদের দলে আরো অনেক মানসম্পন্ন খেলোয়াড় আছে, আক্রমণে বিকল্পও রয়েছে। তাদের নিয়েই মানিয়ে নিতে হবে। আশা করি, ভবিষ্যতে সে আবার ফিরতে পারবে।’ অন্যদিকে হামজা ও ফারহানকে ছাড়াই ভুটানের বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ। তাদের মতো গুরুত্বপূর্ণ খেলোয়াড় অনুপস্থিত থাকায় দলের অন্যদের দায়িত্ব নিতে হবে বলে মনে করেন হামজা। তিনি বলেন, ‘আমাদের আরো খেলোয়াড় আছে, যাদের ওপর আমার আস্থা রয়েছে। তারা নিজেদের সামর্থ্য অনুযায়ী দায়িত্ব পালন করতে পারবে। হামজার মতো হয়তো হবে না, কারণ প্রত্যেকের খেলার ধরন আলাদা। তবে ভুটানের বিপক্ষে ভালো করার মতো আত্মবিশ্বাস আমাদের আছে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd