• সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
সাফের শিরোপা জিততে চান শমিত সিলেটে হাসপাতাল থেকে সপরিবারে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার: ৭ জন কারাগারে, কিশোরী সেফহোমে সিলেটে সাবেক মেয়র কামরান হত্যাচেষ্টা মামলায় বিএনপির ৭০ নেতাকর্মী খালাস দাউদিয়া মাদরাসার ২২৫ বছর পূর্তি ও পুনর্মিলনী অনুষ্ঠিত ফেসবুক লাইভে আমার দেশ-এর কপি ছিঁড়লেন রাশেদ সিলেটে সাংবাদিকদের ‘ঐক্যবদ্ধসমাবেশ’ থেকে ইন্টার্ন চিকিৎসকদের বি/রু/দ্ধে হু*শি*য়া*রি গণভোটের রায় মানতে হবে, বিএনপিকে ধানাই-পানাই করতে দেব না: শফিকুর রহমান ‘জুলাই সনদের আইনি ভিত্তি নেই, তবে এর রাজনৈতিক সমঝোতার গুরুত্ব আইনি ভিত্তির চেয়ে বেশি’ পথসভায় জামায়াত আমিরের প্রশ্ন: আপনারা কি কার্ড পেয়েছেন সিলেটে এক কোটি ৩৯ লাখ টাকার বেশি মূল্যের ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ এমপির উপস্থিতিতেই বিএনপিতে যোগদান: লীগের সাইফুলের দাবি ‘আনুষ্ঠানিক’, শকুর অস্বীকার ‘ঢাবি অমানুষদের জায়গা’—ফজলুর রহমানকে নিঃশর্ত ক্ষমা চাওয়ার আহ্বান সাদিক কায়েমের রায়হান হত্যা: কোথায় আছেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত এসআই আকবর গোয়াইনঘাটে কাপনা নদীতে সেতুর দাবি, দুর্ভোগে ১০ গ্রামের মানুষ সিলেটে নাগালের বাইরে ১৭৫টন বর্জ্য, কোটি টাকা লোকসান গুনছে সিসিক লগি-বৈঠার হত্যাকাণ্ডের ‘জীবন্ত শহীদ’ বাবুল এখন সিসিকের মেয়র প্রার্থী কুলাউড়ায় বিএনপিতে যোগ দিলেন প্রবাসী আওয়ামীলীগ নেতা সাইফুল আলম সিদ্দিকী পল্টন ট্র্যাজেডি দিবসে কুলাউড়ায় জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরতেই হচ্ছে পুলিশ প্রধানকে ক্রসফায়ার নিয়ে আইজিপি অসতর্কভাবে শব্দচয়ন করেছেন: স্বরাষ্ট্রমন্ত্রী

সিপিএলে মিরাজের আগুনে বোলিং

Reporter Name / ৯০ Time View
Update : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬

133

বল হাতে ত্রিনবাগো নাইট রাইডার্সের ব্যাটিং লাইনআপে তাণ্ডব চালিয়েছেন মেহেদী হাসান মিরাজ। ৪ ওভারে মাত্র ২৩ রান দিয়ে একাই নিয়েছেন ৪ উইকেট। তার দুর্দান্ত বোলিংয়ে ত্রিনবাগোকে ১২৬ রানে আটকে দিয়ে শাই হোপ ও শিমরন হেটমায়ারের ব্যাটে ৬ উইকেটের জয় পেয়েছে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স।

শনিবার (১২ সেপ্টেম্বর) প্রভিডেন্স স্টেডিয়ামে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন গায়ানার অধিনায়ক ইমরান তাহির।

শুরুতে অবশ্য দ্রুত রান তুলছিল ত্রিনবাগো। কলিন মুনরো ও অ্যালেক্স হেলসের ব্যাটে ভালো শুরু পায় তারা। তবে ২৬ রানে মুনরোকে ফিরিয়ে গায়ানাকে প্রথম সাফল্য এনে দেন মিরাজ। পরের বলেই নিকোলাস পুরানকে বোল্ড করে এক ওভারে জোড়া উইকেট তুলে নেন বাংলাদেশের এই অলরাউন্ডার।

নিজের দ্বিতীয় ওভারে উইকেট না পেলেও তৃতীয় ওভারে আবারও সাফল্য পান মিরাজ। এরপর ইনিংসের শেষ ওভারে সুনীল নারাইনকে বোল্ড করে পূর্ণ করেন ৪ উইকেটের কোটা।

মিরাজের ৪ ওভারের স্পেলে ত্রিনবাগো ৮ উইকেট হারিয়ে ১২৬ রান সংগ্রহ করে। দলের হয়ে সর্বোচ্চ ৩৫ রান করেন জাস্টিন গ্রিভস। গায়ানার হয়ে মিরাজের সঙ্গে শামার জোসেফ নেন ২ উইকেট।

জবাবে ১২৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে গায়ানাও শুরুতে খুব একটা দ্রুত রান তুলতে পারেনি। গ্লেন ফিলিপস ও মাভেন্দ্র দয়াল ২২ রানের উদ্বোধনী জুটি গড়েন। পাওয়ারপ্লেতে ১ উইকেট হারিয়ে ৩৫ রান সংগ্রহ করে তারা।

ফিলিপস ১১ রানে ফেরার পর শিমরন হেটমায়ারকে নিয়ে জুটি গড়েন শাই হোপ। দুজন মিলে যোগ করেন ৪৯ রান। ১৯ বলে ৩ ছক্কায় ২৮ রান করে হেটমায়ার ফিরলে ক্রিজে আসেন মিরাজ।

বল হাতে ত্রিনবাগোর ব্যাটারদের নাকাল করা মিরাজ ব্যাট হাতে অবশ্য নিজেকে মেলে ধরতে পারেননি। ১৪ বল খেলে মাত্র ২ রান করে ফিরে যান তিনি।

তবে মিরাজের ব্যাটিং ব্যর্থতায় গায়ানার জয় থামেনি। শাই হোপ ও কুয়েন্টিন স্যাম্পসন মিলে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন। ৩৫ বলে ১ চার ও ২ ছক্কায় ৪২ রানে অপরাজিত থাকেন হোপ। স্যাম্পসন অপরাজিত থাকেন ১২ রানে। ৬ উইকেট হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় গায়ানা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd