• রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
সন্ত্রাস, দুর্নীতি ও চাঁদাবাজমুক্ত করতে দাঁড়িপাল্লায় ভোট দিন দুর্নীতিমুক্ত ,ন‍্যায় ও ইনসাফ ভিত্তিক দেশ গঠনে দাড়িপাল্লায় ভোট দিন: জয়নাল আবেদীন আজ প্রপোজ ডে, প্রিয়জনকে মনের কথা জানানোর দিন দেড় বছর মৃত্যুর সঙ্গে লড়াই করে না ফেরার দেশে জুলাইযোদ্ধা আশরাফুল আজ থেকে ভোটের মাঠে মোতায়েন হচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশি হামলার প্রতিবাদ বিচারের দাবিতে বুলেট: ইনকিলাব মঞ্চে পুলিশের বর্বরতা টানা ৫ দিনের ছুটির কবলে শিক্ষাপ্রতিষ্ঠান বদলে যাওয়া তারেক রহমান মসজিদ থেকে বের করে নিয়ে জামায়াত নেতাকে কুপিয়ে জখম সিলেট-১ আসনে এগিয়ে হাবিবুর রহমান, চিন্তিত খন্দকার মুক্তাদির বাংলাদেশে নিপাহ ভাইরাসে একজনের মৃত্যু ‘ব্যাপক জনসমর্থন পাচ্ছি’, হিজড়া প্রার্থী রাণী ৫৪ বছরে কেউ ফেরেশতা ছিলেন না : ডা. শফিকুর রহমান চিংড়ির মতো পেছন দিকে নয়, সিংহের মতো সামনে দৌঁড়াতে চাই: জামায়াত আমির দেশের সংখ্যাগরিষ্ঠ মুসলিম পরিচয়ের সবচেয়ে খাঁটি প্রতিনিধি জামায়াত : মাহফুজ আনাম দেশে এলো ৪ লাখ প্রবাসীর ভোট আন্দোলনকারীদের ওপর পুলিশের হামলা ন্যক্কারজনক : জামায়াত দেশের প্রধানমন্ত্রী-রাষ্ট্রপতি অপরাধ করলেও ছাড় নয় : জামায়াত আমির বাংলাদেশে নিপাহ ভাইরাসে আক্রান্ত নারীর মৃত্যু, জানাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা সিলেটে ৪ দিন মিছিল-সমাবেশ, শোভাযাত্রা নিষিদ্ধ

সিলেটে এনসিপির কমিটি ঘোষণার একদিনের মাথায় ৩ জনের পদত্যাগ

Reporter Name / ২৭৫ Time View
Update : সোমবার, ১৪ জুলাই, ২০২৫

33

সিলেটে দুই উপজেলায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সদ্যঘোষিত সমন্বয় কমিটি থেকে মাত্র একদিনের মাথায় তিনজন পদত্যাগ করেছেন। রোববার (১৩ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পৃথক স্ট্যাটাস দিয়ে নিজেদের পদত্যাগ ঘোষণা দেন তারা।

পদত্যাগকারী তিনজন হলেন-বিশ্বনাথ উপজেলা এনসিপির ১৭ সদস্য বিশিষ্ট কমিটির যুগ্ম সমন্বয়কারী রুহুল আমিন, সদস্য মো.শাহেদ আহম্মেদ ও গোয়াইনঘাট উপজেলা এনসিপির ২১ সদস্য বিশিষ্ট কমিটির সদস্য ফাহিম আহমদ।

শনিবার (১২ জুলাই) এনসিপির সদস্যসচিব আখতার হোসেন এবং উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম স্বাক্ষরিত এই দুই উপজেলায় সমন্বয় কমিটির অনুমোদন দেওয়া হয়।

বিশ্বনাথ উপজেলায় ১৭ সদস্য বিশিষ্ট কমিটিতে প্রধান সমন্বয়কারী রাখা হয় ডা.সুলেমান খানকে ওই কমিটিতে ২ নম্বর যুগ্ম সমন্বয়কারী রুহুল আমিন ও ৬ নম্বর সদস্য হিসেবে রাখা হয় মো.শাহেদ আহম্মেদকে।

এর মধ্যে রোববার রাত সাড়ে ১১টার দিকে যুগ্ম সমন্বয়কারী রুহুল আমিন তার নিজ ফেসবুক আইডিতে লিখেন ‘অদ্য যে বিশ্বনাথ উপজেলার এনসিপির নবগঠিত কমিটি গঠন করা হয়েছে উক্ত যে পদে আমাকে রাখা হয়েছে আমার ঐ কমিটির সাথে কোন সম্পৃক্ততা নেই আমি ঐ যুগ্ম-সমন্বয়ককারী পদ থেকে পদত্যাগ করলাম, বিনীত রুহুল আমিন’।

একই দিন ফেসবুকে স্ট্যাটাস দিয়ে কমিটির সাথে কোনো সম্পৃক্ততা নেই বলে জানিয়ে পদত্যাগ করেছেন ওই কমিটির সদস্য মো.শাহেদ আহম্মেদ।

শাহেদ আহম্মেদ স্ট্যাটাসে লিখেন-অদ্য যে বিশ্বনাথ উপজেলার এনসিপির নবগঠিত কমিটি গঠন করা হয়েছে উক্ত যে পদে আমাকে রাখা হয়েছে আমার ঐ কমিটির সাথে কোন সম্পৃক্ততা নেই আমি ঐ পদ থেকে পদত্যাগ করলাম: বিনীত শাহেদ আহমেদ…।

অপরদিকে, গোয়াইনঘাট উপজেলার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ২১সদস্য বিশিষ্ট সমন্বয় কমিটির ১০ নম্বর সদস্য ফাহিম আহমদ ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ফাহিম আহমদ (ফাহিম মোনায়েম) আইডিতে লিখেন, পদত্যাগ আসসালামু আলাইকুম। জাতীয় নাগরিক পার্টি- এনসিপি’র গোয়াইনঘাট উপজেলা কমিটিতে আমাকে রাখা হয়েছে, এজন্য কর্তৃপক্ষকে ধন্যবাদ। তবে আমার ব্যক্তিগত কারণে আমি কমিটি থেকে স্বেচ্ছায় পদত্যাগ করছি। আমি এখন থেকে এই কমিটির সাথে সম্পৃক্ত নই। ধন্যবাদ।

এব্যাপারে বিশ্বনাথ উপজেলা সমন্বয় কমিটির যুগ্ম সমন্বয়কারী রুহুল আমিনের মোবাইলে একাধিকবার কল দিলেও তিনি কল রিসিভ করেননি।

ওই কমিটি থেকে পদত্যাগকারী সদস্য মো.শাহেদ আহম্মেদ বার্তা২৪.কমকে বলেন, কমিটিতে আমার নাম দেখে আমি নিজেই অবাক। আমার সাথে কেউর কোনো আলাপ হয়নি।

কমিটিতে আপনার নাম কিভাবে গেল এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, যেকেউ কমিটিতে নাম দিয়ে দিতে পারে কারণ আমার নাম্বার বিশ্বনাথে সবার কাছে রয়েছে। এরকম অনেকেই নাম দিয়ে দিতে পারে পরিচিত মুখ দেখে। আমি রাজনীতি করি না এমনিতেই ফেসবুকে লেখালেখি করি।

গোয়াইনঘাট উপজেলা সমন্বয় কমিটির সদস্য ফাহিম আহমদের ০১৭৩১৬৬৭৯৮৫ নম্বরে কল দিলে তিনি ফাহিম নয় জানিয়ে বলেন ফাহিমের নাম্বার দিচ্ছি। এরপর একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও ওই নম্বরটি ব্যস্ত পাওয়া যায়।

এব্যাপারে জানতে চাইলে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সিলেট জেলার প্রধান সমন্বয়কারী নাজিম উদ্দীন শাহান বলেন, আমার জানা মতে গোয়াইনঘাটের একটা ছেলে পদত্যাগ করেছে। অন্য দুজন পদত্যাগ করেছে বলে আমাদের কাছে কোনো তথ্য নেই। তিনি বলেন, যাদেরকে কমিটিতে আনা হয়েছে। তাদের সঙ্গে আলাপ-আলোচনা করেই কমিটিতে আনা হয়েছে। নিজেদের পছন্দের পদ-পদবী না পাওয়ায় হয়তো মনের ক্ষোভ থেকে ওইটাই করতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd