• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৮:১২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
মালেয়শিয়া বাংলাদেশ থেকে কর্মী যাবে ডিসেম্বরে: শ্রমমন্ত্রী হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট ১২৭২ টিলাগড় থেকে ২০ লাখ টাকার ভারতীয় কম্বলসহ কাভার্ডভ্যান জব্দ, আটক ১ আমরা এখনও কাঙ্ক্ষিত শিক্ষার জায়গায় পৌঁছাতে পারিনি: বাহুবলে ববি হাজ্জাজ ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি সিলেটে ধারালো সুইস গিয়ার চাকুসহ ছিনতাইকারী গ্রেফতার সিলেট জেলা ও মহানগর জামায়াতের আমির পদে পুনর্নির্বাচিত হাবিব-ফখরুল ট্রিপল মার্ডার: মানিকগঞ্জে ৫ জনের মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন ৮ প্রধানমন্ত্রীর স্লোগানকে ‘হাদিস’ আখ্যা দিয়ে পদ হারালেন সচিব সিলেটসহ সারাদেশের জামায়াতের জেলা ও মহানগর আমিরের নাম ঘোষণা গ্যাস সংকটের শঙ্কা ও এলপিজির বাড়তি দামে বিপাকে গ্রাহকরা চা শ্রমিকদের জীবন মান উন্নয়নে সরকার কাজ করছে: এমপি শওকতুল ইসলাম মার্কিন নির্বাচনের ফলাফল দেখে যে বার্তা দিলেন মুজতবা খামেনি কোহলির রেকর্ডময় ম্যাচে ভারতের জয় নিত্যপণ্যের ঊর্ধ্বগতির এই সময়ে স্বল্প বেতনে শ্রমিকদের জীবনযাপন অসম্ভব পোশাক শিল্পে সহিংসতার নেপথ্যে রাজনৈতিক স্বার্থান্বেষী মহল: স্বরাষ্ট্রমন্ত্রী শ্রমিক আন্দোলনে মহাসড়কে বাস সংকট, যাত্রীদের ভোগান্তি প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের কমিউনিস্ট পার্টির মন্ত্রী লিউ হাইশিংয়ের সৌজন্য সাক্ষাৎ ‎কুলাউড়ায় মাছ ও টাকা ছিনতাই; তিন ছাত্রদল নেতার নামে মামলা এলপিজি-অটোগ্যাসের দাম বৃদ্ধি, সিলেটে জামায়াতের প্রতিবাদ

সিলেট জেলা ও মহানগর জামায়াতের আমির পদে পুনর্নির্বাচিত হাবিব-ফখরুল

Reporter Name / ১৬ Time View
Update : বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬

22

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সিলেট জেলা শাখায় মাওলানা হাবিববুর রহমান এবং মহানগরী শাখায় ফখরুল ইসলাম পুনরায় আমির নির্বাচিত হয়েছেন।

বুধবার (৪ নভেম্বর) রাজধানীর মগবাজারে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে ৭৭টি জেলা ও মহানগর শাখার আমিরের নাম আনুষ্ঠানিক ঘোষণা করেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান।

দলীয় সূত্রে জানা গেছে, গত মাসে জেলা ও মহানগর পর্যায়ের রুকনদের (সদস্য) গোপন ভোটের মাধ্যমে এই নেতৃত্ব নির্বাচন সম্পন্ন হয়। ঘোষিত তালিকায় ২৭টি জেলা ও মহানগরে নতুন মুখ এলেও সিলেটে পূর্বের ধারাবাহিকতা বজায় রয়েছে। সিলেট জেলা ও মহানগরীর পাশাপাশি পার্শ্ববর্তী সুনামগঞ্জ জেলায় নতুন আমির হিসেবে নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট শামসুদ্দিন এবং হবিগঞ্জ জেলায় পুনর্নির্বাচিত হয়েছেন কাজী মোখলিছুর রহমান।

এদিকে, দেশের প্রায় সব জেলা ও মহানগরে আমিরের নাম ঘোষণা করা হলেও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির কারণে কুমিল্লা মহানগর শাখার ফলাফল স্থগিত রাখা হয়েছে। সেখানে নির্বাচনী প্রক্রিয়ায় অভ্যন্তরীণ বিশৃঙ্খলা ও হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে সদ্য সাবেক আমির কাজী দ্বীন মুহাম্মদ এবং নায়েবে আমির এ কে এম এমদাদুল হককে দল থেকে বহিষ্কার করেছে জামায়াতের কেন্দ্রীয় সংগঠন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd