• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
সিলেটে বেড়েছে মশার উপদ্রব, ফগার মেশিন হাতে মশক নিধনে সিসিক প্রশাসক সিলেটে ছাত্রলীগের মিছিল প্রস্তুতি, আ ট ক ২ আইজিপির দায়িত্ব থেকে অতি দ্রুত সরে যাওয়া উচিত: নাহিদ ইসলাম বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চান প্রধানমন্ত্রী টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে নেই মুশফিক রক্তাক্ত ২৮ অক্টোবর আজ, লগি-বৈঠার তাণ্ডবে নিহত হন ১৩ জন ফায়ার সার্ভিসকে বিশ্বমানের করতে হবে : বাণিজ্যমন্ত্রী বড়লেখায় মাত্র ৯০ টাকার জন্য প্রাণ গেল দর্জির প্রশাসনিক বা রাজনৈতিক হস্তক্ষেপে প্রেসক্লাব বিলুপ্ত করা যাবে না নিপ্পন ফাউন্ডেশন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের আমন্ত্রণে নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি জামিন মেলেনি আখতারুজ্জামানের সিলেটে তরুণ-তরুণীর ছবি ছড়িয়ে ধর্মীয় পরিচয়ে হেনস্তা, মেহমান রেস্টুরেন্টের দুই কর্মী গ্রেপ্তার সাড়ে ৩৪ হাজার প্রধান শিক্ষক নিয়োগের উদ্যোগ ট্রাকচালক হোসেন হত্যায় হাসিনাসহ ৩৪ জনের বিচার শুরু শাদাবের সেঞ্চুরিতে পাকিস্তানের অবিশ্বাস্য জয়, শেষ জুটিতে রেকর্ড এশিয়ার সেরা ২০ সমুদ্রসৈকতের তালিকায় কক্সবাজার কি আছে শাহজালাল মাজারের দানবাক্সে আরও মিললো ৮৯ লাখ টাকা, মিলেছে বিদেশি মুদ্রা-স্বর্ণ-রুপা জুড়ী-বড়লেখা সীমান্তে তিন দিনে ৩০ জনকে পুশ-ইনের চেষ্টা, প্রতিহত করলো বিজিবি বাংলাদেশ সাফ দলে দুই নতুন মুখ রোনান ও মাহি

সিলেট মহানগর জামায়াতের ইউনিট দায়িত্বশীল সমাবেশ অনুষ্টিত

Reporter Name / ৩১৭ Time View
Update : শুক্রবার, ১১ জুলাই, ২০২৫

209

 

জাতীয় সমাবেশে যোগ দিয়ে ইতিহাসের সাক্ষী হয়ে থাকুন–মুহাম্মদ ফখরুল ইসলাম

জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, দেশ আওয়ামী ফ্যাসিবাদ মুক্ত হলেও ষড়যন্ত্র থেমে যায়নি। এদেশে ইসলাম ও ইসলামী আন্দোলনকে নিয়ে কোন ষড়যন্ত্র দেশপ্রেমিক জনতা মেনে নিবেনা। দেশে নতুন করে ফ্যাসীবাদ ও স্বৈরাচারের উত্থানের পধ বন্ধ করতে হবে। আগামী ১৯ জুলাই জামায়াত ঘোষিত ঢাকার জাতীয় সমাবেশ সফল করতে সকল স্তরের নেতা-কর্মীদের ময়দানে অগ্রণী ভুমিকা পালন করতে হবে। সিলেটের জনশক্তিকে জাতীয় সমাবেশে যোগ দিয়ে ইতিহাসের স্বাক্ষী হওয়ার সুযোগ নিতে হবে।

তিনি বলেন, ফ্যাসিবাদের পতন পরবর্তী আগামী জাতীয় নির্বাচন দেশকে নতুন করে ঢেলে সাজানোর একটি ঐতিহাসিক সুযোগ। এই নির্বাচনে দীর্ঘ ১৬ বছর পর মানুষ তাদের ভোটাধিকার ফিরে পেতে যাচ্ছে। একটি অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে আগামীর বাংলাদেশ বিনির্মাণের গতিপথ নির্ধারণ হবে। তাই ইসলামী আন্দোলনের দায়িত্বশীলদের কর্তব্য হলো দেশপ্রেমিক নাগরিকদের সচেতন ও ঐক্যবদ্ধ করা। সবাইকে নিজ নিজ অবস্থান থেকে জামায়াতের পক্ষে জনমত সৃষ্টিতে কার্যকর উদ্যোগ নিতে হবে।

তিনি শুক্রবার ( ১১ জুলাই) সিলেট মহানগর জামায়াতের ইউনিট দায়িত্বশীল সমাবেশে সভাপতির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।

মহানগর নায়েবে আমীর ড. নূরুল ইসলাম বাবুলের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন- মহানগর সহকারী সেক্রেটারী জাহেদুর রহমান চৌধুরী ও মাওলানা ইসলাম উদ্দিন, মহানগর জামায়াত নেতা মাওলানা আব্দুল মুকিত ও মাওলানা এটিএম শামসুদ্দিন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd