• মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
লামাকাজী ইউনিয়ন ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের নগদ অর্থ বিতরণ প্রধানমন্ত্রীর খাল খনন কর্মসূচিকে সাধুবাদ জানালেন জামায়াত আমির আগামীকাল থেকে টানা সাতদিন ব্যাংক বন্ধ লটারি বাতিল, স্কুলে ভর্তি পরীক্ষার ভিত্তিতে ঈদের আনন্দ সর্বজনীন করে ফিতরা মুসলিম শাসনামলে ঈদ বড়লেখায় নিসচা’র উদ্যোগে ইফতার বিতরণ মাধ্যমিক সহকারী শিক্ষক পরিষদ, কোম্পানীগঞ্জ, সিলেট এর ইফতার মাহফিল সংবিধান অনুযায়ী সংসদ আহ্বান, সংস্কার পরিষদ বলতে কিছু নেই : স্বরাষ্ট্রমন্ত্রী ‎ভুকশিমইলে উস্তার আলী একাডেমির হিফজুল কোরআন প্রতিযোগিতা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ক্ষমতা বদলালে আনুগত্যের রঙও বদলায় -ড. আ ফ ম খালিদ হোসেন হাজার মানুষের উপস্হিতিতে উদীয়মান তরুণ সংঘের ইফতার মাহফিল সম্পন্ন বিডিআর বিদ্রোহ দিয়ে দেশে খুনের রাজনীতি শুরু হয়েছিল: জামায়াত আমির বিশ্বনাথ-ওসমানীনগরে চাঁদাবাজ চোর ডাকাতের জায়গা নেই: হুমায়ুন কবির সিলেটে ৫ দিন বজ্রবৃষ্টির আভাস মেয়র প্রার্থীতায় আনোয়ারুল ইসলামকে সমর্থন- বড়লেখায় ইফতার মাহফিল ও মতবিনিময় সভা বিশ্বনাথ প্রেসক্লাবের গণ-ইফতার ও দোয়া মাহফিল প্র তা র ণার ফাঁদে সিলেটের ক্রেতারা বাজারে সয়াবিন তেলের তীব্র সংকট ঝড়ে লালদীঘির পাড়ে অস্থায়ী দোকান বিধ্বস্ত, ক্ষতিপূরণের দাবি হকারদের

সিলেট সীমান্ত থেকে কোটি টাকার মহিষ আটক

Reporter Name / ২০৩ Time View
Update : মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫

40

জৈন্তাপুর প্রতিনিধি:

সিলেটের জৈন্তাপুর উপজেলার পৃথক পৃথক অভিযানে ৬৫টি ভারতীয় মহিষ আটক করা হয়েছে। রবিবার (১৩ জুলাই) বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) এর দুটি পৃথক অভিযানে জৈন্তাপুর উপজেলার সারিঘাট ও ফেরিঘাট এলাকায় পৃথক পৃথক অভিযানে এই মহিষগুলো আটক করা হয়। আটককৃত মহিষগুলোর আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৫ লাখ টাকা।

বিজিবি জানায়, সোমবার (১৩ জুলাই) জকিগঞ্জ ব্যাটালিয়নের আওতাধীন গুয়াবাড়ী বিওপির একটি আভিযানিক টহল দল জৈন্তাপুর উপজেলার ফেরিঘাট এলাকায় অভিযান পরিচালনা করে। সীমান্তের শূন্যরেখা থেকে প্রায় ১.৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে পরিত্যক্ত অবস্থায় ৪৫টি ভারতীয় মহিষ আটক করা হয়। এসব মহিষের বাজারমূল্য নির্ধারণ করা হয়েছে ৭৫ লাখ টাকা।

অন্যদিকে, সোমবার (১৪ জুলাই) জৈন্তাপুর বিওপির একটি টহল দল জৈন্তাপুর উপজেলার সারিঘাট এলাকায় অভিযান চালিয়ে আরও ২০টি ভারতীয় মহিষ আটক করে। এই মহিষগুলোর আনুমানিক বাজারমূল্য ৩০ লাখ টাকা।

বিজিবি জানায়, দুটি অভিযানে মোট ৬৫টি ভারতীয় মহিষ আটক করা হয়েছে, যার মোট বাজারমূল্য ১ কোটি ৫ লাখ টাকা।

এবিষয়ে জকিগঞ্জ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মো. মঈনুল আলম জানান, ‘সীমান্ত নিরাপত্তা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির গোয়েন্দা তৎপরতা এবং অভিযান আরও জোরদার করা হয়েছে। তিনি বলেন, চোরাচালান রোধে বিজিবির নিয়মিত অভিযান চলমান থাকবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd