• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৬:৩১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সঙ্গে বিরোধীদলীয় নেতার বৈঠক প্রধানমন্ত্রীর চেয়েও বেশি সময় ভাষণ দিলেন বিরোধীদলীয় নেতা একটি দেশবিরোধী অপশক্তি গৃহযুদ্ধ সৃষ্টির পাঁয়তারা চালাচ্ছে: স্পিকার আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, সন্ত্রাসী গোষ্ঠী-প্রধানমন্ত্রী পোশাক খাতে ন্যূনতম মজুরি ১৮,৫৭৮–২৪,২০৪ টাকা নির্ধারণের প্রস্তাব সিপিডির এইচএসসির ফল পুনর্মূল্যায়ন শেষ না হওয়া পর্যন্ত ভর্তি পরীক্ষা বন্ধ: হাইকোর্ট পাকিস্তানকে হারিয়ে দশম শিরোপা জিতল ভারত যুবদল নেতা নয়নকে গ্রেপ্তারের দাবি জামায়াত এমপির বিআরটিএ’র গাফলতি: ২০ লাখ গ্রাহক পায়নি ‘স্মার্ট ড্রাইভিং লাইসেন্স’ এমপি জিলানীর বাড়িতে ভাঙচুর-আগুন দুপুরে আটকের পর সন্ধ্যায় সেই বিএসএফ সদস্যকে হস্তান্তর করল বিজিবি কুলাউড়ায় সাবেক এমপি এম এম শাহীনের বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা জুলাই হত্যা মামলায় সাঈদ খোকন ৭ দিনের রিমান্ডে টুঙ্গিপাড়া থানায় আগুন সিলেটের সব উপজেলা জামায়াতের নবনির্বাচিত আমিরদের নাম ঘোষণা হেফাজতে ইসলাম-চরমোনাইয়ের প্রতিহতের ঘোষণার মধ্যেই পালটা চ্যালেঞ্জ আমির হামজা সিলেটে গ্রাহকের উধাও ৩৫ লাখ টাকা নিয়ে যা জানাল ব্যাংক সিলেটে আ.লীগ ও অঙ্গসংগঠনের চার নেতা গ্রে প্তা র ডেঙ্গুতে মৃত্যু ৫০০ ছাড়াল জামায়াতে হচ্ছে উপদেষ্টা পরিষদ, থাকবেন যারা

হারিয়ে গেছে সিলেটের পানের সুদিন, এখন খরচই ওঠে না

Reporter Name / ৪৯ Time View
Update : মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬

96

সিলেটের পাহাড়ি টিলায় ঐতিহ্যগতভাবে বিভিন্ন প্রজাতির গাছের সঙ্গে অর্থকরী ফসল হিসেবে পান চাষ করে আসছেন খাসিয়ারা। এ চাষ ঘিরেই গড়ে উঠেছে তাদের জীবন-জীবিকা। খাসিয়ারা নিজেদের ভাষায় পানকে বলেন ‘টেম্পেউ’।

পানের প্রতিটি গুছিতে ফুটে ওঠে খাসিয়া নারীদের হাতের শৈল্পিক নকশা। পান চাষ করেই জীবিকা নির্বাহ করছেন এ অঞ্চলের আদিবাসী খাসিয়ারা।

তবে মৌলভীবাজারে চলতি বছর সময়মতো বৃষ্টিপাত না হওয়ায় কমেছে উৎপাদন, ছোট হয়ে আসছে পান পাতার আকার। অন্যদিকে বেড়েছে শ্রমিকের মজুরি ও উৎপাদন উপকরণের দাম। উৎপাদন কমে যাওয়া ও বাজারে ন্যায্যদাম না পাওয়ায় লাভের মুখ দেখছেন না চাষীরা, বরং প্রতিদিনের খরচ মেটাতে গিয়ে লোকসানের বোঝা বাড়ছে তাদের।

জানা গেছে, মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল, কমলগঞ্জ, কুলাউড়া, জুড়ী, বড়লেখা ও রাজনগর উপজেলার বিভিন্ন পাহাড়ি এলাকায় ছোট-বড় ৬৫টি খাসিয়া পুঞ্জি রয়েছে। এসব এলাকার বন-পাহাড়ের বুকে পান চাষ করা হয়। পূর্বপুরুষদের কাছ থেকে পাওয়া ঐতিহ্য ধরে রেখে যুগ যুগ ধরে জুম চাষের মাধ্যমে এ ধরনের পানের চাষাবাদ করে আসছেন তারা।

খাসিয়া পুরুষরা পানগাছের যত্ন ও পাতা সংগ্রহ করেন। আর নারীরা ঘরের বারান্দায় দলবদ্ধ হয়ে বসে পানগুলো বাজারজাতের জন্য গুছিতে সাজিয়ে তোলেন। ১২টি পান পাতায় একটি গুছি, ১২টি গুছিতে এক কান্তা বা বিড়া হয়। এভাবে ২০ কান্তা বা বিড়ায় হয় এক কুড়ি পান। সময়ভেদে পানের দাম ওঠানামা করে। বর্ষায় প্রতি কুড়ি পান ৫০০-৬০০ টাকা এবং শুকনো মৌসুমে ২-৩ হাজার টাকা পর্যন্ত বিক্রি হয়। এভাবে প্রতি সপ্তাহে একটি খাসিয়া পরিবার দুই-তিন কুড়ি পান বিক্রি করে। তবে পান চাষের জন্য সরকারিভাবে কোনো পৃষ্ঠপোষকতা নেই বলে জানান তারা। এ ব্যাপারে সরকারি সহযোগিতা কামনা করেন পানচাষীরা। ফেব্রুয়ারির মাঝামাঝি থেকে মার্চ পর্যন্ত পান উত্তোলন করা হয় না। এ সময় চাষীরা পানজুমের গাছের পরিচর্যার কাজে ব্যস্ত থাকেন।

খাতসংশ্লিষ্টরা জানান, বর্ষাকাল হচ্ছে খাসিয়া পান উৎপাদনের ভরা মৌসুম। সাধারণত একটি গাছ থেকে অন্য সময়ে যে পরিমাণ পান সংগ্রহ করা হয়, বর্ষা মৌসুমে সেই গাছ থেকেই দেড় দুই গুণ বেশি পান পাওয়া যায়। কিন্তু এ বছর আগাম বৃষ্টি হলেও বর্তমানে পান উৎপাদন প্রায় অর্ধেকে নেমে এসেছে। চলতি বছর সেপ্টেম্বর-অক্টোবরে বৃষ্টিপাতের পরিমাণ কমে যাওয়ায় এর প্রভাব পড়েছে পান উৎপাদনে। চক্রাকারে একটি গাছ থেকে এক থেকে দেড় মাস পরপর পান সংগ্রহ করা হয়। এবার তা সম্ভব হচ্ছে না। একটি গাছ থেকে পান তুলতে দুই-আড়াই মাস পর্যন্ত বিরতি দিতে হচ্ছে।

চাষীরা জানান, শুধু পান উৎপাদনই কমেনি, পান পাতার আকারও ছোট হচ্ছে। পানের স্বাভাবিক বৃদ্ধি ঘটছে না। বাজারে বড় পানের চাহিদা বেশি। পান বড় হলে যে দাম পাওয়া যেত, ছোট পানে সেই দাম পাওয়া যাচ্ছে না। এ পরিস্থিতিতে একদিকে শ্রমিকের মজুরি ও নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি, অন্যদিকে পানের উৎপাদন কমে যাওয়ায় পুঞ্জির চাষীরা আর্থিক সংকটে পড়েছেন। অনেক পানচাষী স্থানীয় পাইকার-মহাজন ও বেসরকারি সংস্থার (এনজিও) ঋণে জড়িয়ে পড়ছেন।

চাষীরা আরো জানান, বর্ষার শুরুতে পানজুমের পরিচর্যার জন্য নিরুপায় হয়ে স্থানীয় পাইকারদের কাছ থেকে অগ্রিম টাকা ঋণ নেন অনেকে। এর বিনিময়ে পাইকারদের কাছে কম দামে পান বিক্রি করতে হচ্ছে। এছাড়া এনজিও থেকে যারা ঋণ নিয়েছেন, তাদের সাপ্তাহিক কিস্তি ও শ্রমিকের বেতন পরিশোধের পর হাতে আর কিছুই থাকছে না।

লাউয়াছড়া খাসিয়া পুঞ্জির মান্ত্রী ফিলা পতমী জানান, পানের রোগবালাইয়ের ধকল কাটিয়ে উঠে এ বছর যে উৎপাদন হয়েছে, তারও ন্যায্যমূল্য না পাওয়ায় তারা হতাশ। জিনিসের মূল্য বাড়ছে, পানের দাম কমছে। খাসিয়াদের অবস্থা খুব খারাপ। খাসিয়াদের মূল আয়ই পান থেকে। অনেকে ঋণে জড়িয়ে পড়ছেন। খাসিয়া পান দেশের চাহিদা মিটিয়ে রফতানিও হচ্ছে। সরকারি আর্থিক পৃষ্ঠপোষকতা ও সহায়তা পেলে খাসিয়া পানচাষীরা আরো লাভবান হতে পারতেন।

মৌলভীবাজার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. জালাল উদ্দিন বলেন, ‘‌চাষীদের বিভিন্ন সমস্যায় কৃষি বিভাগ থেকে পরামর্শ দেয়া হচ্ছে। আরো কোনো সমস্যা থাকলে সেটাও দেখা হবে।’

সূত্র: বণিক বার্তা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd