• সোমবার, ১১ মে ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার! জৈন্তাপুরে নি হ ত তাহসিন অষ্টম শ্রেণির ছাত্র, আ*শঙ্কাজনক এসএসসি পরীক্ষার্থী বিশ্ব মা দিবস আজ ভারতে সব ধর্ম-বর্ণের মানুষের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জামায়াত আমিরের রোদের দেখা পেতেই ধান শুকানোর চেষ্টায় হাওরের কৃষকেরা টিলাগড় ক্লাবের কমিটি বাতিল, অ্যাডহক কমিটি গঠন ৪১৩ করেও স্বস্তিতে নেই বাংলাদেশ, মিরপুরে পাকিস্তানের দাপট সরকার গণতন্ত্র ও সংবিধানবিরোধী কাজ করছে: গোলাম পরওয়ার গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নোংরা পরিবেশ ও পানি সংকটে দুর্ভোগে রোগীরা দেশকে ধ্বংসস্তুপ থেকে টেনে তোলাই বিএনপির নতুন চ্যালেঞ্জ: মির্জা ফখরুল ৩ সন্তানের দেহ পড়েছিল মেঝেতে, হাত-মুখ বাঁধা মা ছিলেন জানালার পাশে গাজীপুরে ৫ জনকে গলা কেটে হত্যা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত ট্রাক-অটোভ্যান সংঘর্ষে প্রাণ গেল নারীর, আহত স্বামী সিলেটে বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্নয়কের বিরুদ্ধে অপপ্রচারে মামলা জৈন্তাপুরে উমর আলী শিক্ষা কল্যাণ ট্রাস্টের বৃত্তি ও সনদপত্র বিতরণ সম্পন্ন জনদুর্ভোগ তৈরি ও গণভোটের রায়কে উপেক্ষা করে জনগণের আস্থা অর্জন করা যায় না- ড. হামিদুর রহমান আযাদ বৃষ্টির সঙ্গে বাড়বে গরম, জানাল আবহাওয়া অফিস নাজমুলের সেঞ্চুরি মুমিনুলের আক্ষেপে বাংলাদেশের ‘অম্ল-মধুর’ দিন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গ নিয়ে মৃত্যু ৭

২৪২ জন নিয়ে লন্ডন যাচ্ছিল বিমানটি, উদ্ধার হচ্ছে একের পর এক লাশ

Reporter Name / ৩২০ Time View
Update : বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫

79

ভারতের পশ্চিম উপকূলের গুজরাট রাজ্যের আহমেদাবাদে যাত্রীবাহী একটি বিমান দুর্ঘটনার শিকার হয়েছে। এয়ার ইন্ডিয়ার পরিচালিত বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার মডেলের ওই বিমানে অন্তত ২৩২ জন যাত্রী ও ১০ জন কেবিন স্কু ছিলেন। দেশটির কর্মকর্তারা জানিয়েছেন, দুর্ঘটনায় বহু যাত্রীর প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে। দুঘর্টনার পর উদ্ধার করার একটি ভিডিওতে দেখা গেছে একের পর এক লাশ বের করা হচ্ছে বিমানের ভেতর থেকে।

জানা গেছে, এআই-১৭১ নম্বরের এ বিমানটি দুপুর ১টা ১০ মিনিটে অহমদাবাদ বিমানবন্দর থেকে উড্ডয়ন করে। উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই লোকালয়ের মধ্যে বিমানটি ভেঙে পড়ে। ভেঙে পড়ার পর বিমানটিতে আগুন ধরে যায়। ঘটনাস্থলে গিয়েছে দমকলের বহু ইঞ্জিন। আহতদের উদ্ধার করে স্থানীয় সিভিল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তবে কী কারণে এই দুর্ঘটনা, তা এখনও জানা যায়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, আপাতত দুর্ঘটনাস্থলের আশপাশের সকল রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। বিমানটি কিছুক্ষণের মধ্যেই সেটি ভেঙে পড়ে। ফলে সেটি বেশি উচ্চতায় পৌঁছাতে পারেনি। ফলে ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বৃদ্ধি পেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

দেশটির টেলিভিশন চ্যানেলগুলোর প্রতিবেদনে বলা হয়েছে, উড্ডয়নের পরপরই বিমানটি দুর্ঘটনার কবলে পড়ে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বিমানটির ধ্বংসাবশেষে আগুন ধরে গেছে এবং ঘন কালো ধোঁয়া আকাশে উড়ছে। বিমানবন্দরের কাছাকাছি আবাসিক এলাকায় বিমানটি বিধ্বস্ত হয়েছে।

ভিডিওতে বিমানবন্দরে সারি সারি অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে থাকতে দেখা যায়। এ সময় আহতদের উদ্ধার করে স্ট্রেচারে করে অ্যাম্বুলেন্সে নেওয়া হয়। স্থানীয় একজন কর্মকর্তা বলেছেন, কয়েকজন যাত্রীকে গুরুতর আহত অবস্থায় উদ্ধারের পর স্থানীয় বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

অহমদাবাদের পুলিশ কমিশনার জিএস মালিক গণমাধ্যমকে বলেন, ‘মেঘানিনগরে একটি বিমান দুর্ঘটনা ঘটেছে। তবে সেটি কোন ধরনের বিমান, তা এখনও স্পষ্ট নয়। ইতোমধ্যেই গুজরাতের মুখ্যমন্ত্রী ভূূপেন্দ্র পটেলকে ফোন করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। গুজরাত সরকারকে প্রয়োজনীয় সব ধরনের সাহায্য করার আশ্বাস দিয়েছেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যমে করা এক পোস্টে গুজরাতের মুখ্যমন্ত্রী লেখেন, ‘অহমদাবাদে এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনায় আমি শোকাহত। আমি প্রশাসনিক আধিকারিকদের দ্রুত উদ্ধারকাজ শুরু করার নির্দেশ দিয়েছি। যুদ্ধকালীন তৎপরতায় আহতদের চিকিৎসা করারও নির্দেশ দিয়েছি।’ গুজরাতের মুখ্যমন্ত্রী জানিয়েছেন, গ্রিন করিডর করে আহতদের হাসপাতালে নিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd