• শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
১১ দলীয় ঐক্যের ৫ সেপ্টেম্বর লংমার্চ সফল করার আহ্বান জুলাই সনদ বাস্তবায়নে দ্রুত বিল আনা হবে, ওয়াদা স্বরাষ্ট্রমন্ত্রীর রবের সন্তুষ্টি ও জনগণের আস্থা অর্জন হবে দায়িত্বশীলদের লক্ষ্য : ফখরুল ইসলাম ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ হারালেন আরও ৪ জন বিরোধী দলের তীব্র বিরোধিতার মধ্যে সংসদে এসআরবি বিল উত্থাপন সিলেটের একটি আবাসিক হোটেলে অভিযান, নারী-পুরুষসহ ১০ আ ট ক শুক্রবার সিলেট আসছেন স্বাস্থ্যমন্ত্রী, যাবেন ওসমানী হাসপাতালে ভূমি মন্ত্রণালয় সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হলেন সাইফুরপুত্র নাসের ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১২৫২ অটোরিকশায় লাগানো হ্যান্ডকাফসহ পুলিশ হেফাজত থেকে পালাল আসামি প্রতিমন্ত্রী হওয়ার পর প্রথমবারের মতো সিলেট আসছেন হুমায়ুন কবির ঢাকেশ্বরী মন্দিরের জমি আওয়ামী লীগ দখল করেছিল : স্বরাষ্ট্রমন্ত্রী দেশকে অস্থিতিশীল করতে অপতথ্য ছড়ানো হচ্ছে, সতর্ক থাকতে হবে বিরোধীদলীয় নেতার সঙ্গে বিকেএমইএ প্রতিনিধিদলের বৈঠক শাপলা চত্বরে গণহত্যা মামলা সাবেক মন্ত্রী ইনু, শাহরিয়ার কবিরসহ ১১ জন ট্রাইব্যুনালে সৎ ও যোগ্য নেতৃত্ব ছাড়া দেশের কাঙ্ক্ষিত পরিবর্তন সম্ভব নয়-ড. নূরুল ইসলাম বাবুল সিলেটে মন্ত্রীর বাসায় বিএনপির কার্যালয়: উদ্বোধনে দাওয়াত পাননি কাইয়ুম-লোদীসহ অনেক নেতা বিদেশের মাটিতে ইতিহাস গড়লেন তাওহীদ হৃদয় সারাদেশে শুরু হতে যাচ্ছে বিশেষ অভিযান: র‍্যাব মহাপরিচালক লিটনের নেতৃত্বে এশিয়ান গেমসের বাংলাদেশ দল ঘোষণা

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ হারালেন আরও ৪ জন

Reporter Name / ৮ Time View
Update : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬

12

এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও চারজন মারা গেছেন। এ নিয়ে চলতি বছর মোট ১১১ জনের মৃত্যু হলো।

এছাড়া নতুন এক হাজার ২৫২ জন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে চিকিৎসাধীন রোগীর সংখ্যা দাঁড়িয়েছে দুই হাজার ৯৫৪ জন।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ডেঙ্গু-সংক্রান্ত নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, মারা যাওয়া চারজনের মধ্যে দুজন পুরুষ ও দুজন নারী। তাদের মধ্যে একজন শিশু এবং বাকিরা প্রাপ্তবয়স্ক।

মোট মারা যাওয়া ব্যক্তিদের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, ১১১ জনের মধ্যে নারী ৬১ জন বা ৫৫ শতাংশ এবং পুরুষ ৫০ জন বা ৪৫ শতাংশ।

ঢাকা বিভাগের ক্ষেত্রে দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) আওতাধীন হাসপাতালে ৩৭, উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) আওতাধীন হাসপাতালে ১৬ ও সিটি করপোরেশনের বাইরে তিনজন প্রাণ হারিয়েছেন। সেই সঙ্গে খুলনায় ১৯, ময়মনসিংহে ১২, বরিশালে ১০, চট্টগ্রামে আট, রাজশাহীতে চার এবং রংপুর ও সিলেটে একজন করে মারা গেছেন।

এ পর্যন্ত ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৯ হাজার ৫৩২ জন। তাদের মধ্যে ছাড়পত্র পেয়েছেন ৩৬ হাজার ৪৬৭ জন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd