• সোমবার, ১১ মে ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার! জৈন্তাপুরে নি হ ত তাহসিন অষ্টম শ্রেণির ছাত্র, আ*শঙ্কাজনক এসএসসি পরীক্ষার্থী বিশ্ব মা দিবস আজ ভারতে সব ধর্ম-বর্ণের মানুষের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জামায়াত আমিরের রোদের দেখা পেতেই ধান শুকানোর চেষ্টায় হাওরের কৃষকেরা টিলাগড় ক্লাবের কমিটি বাতিল, অ্যাডহক কমিটি গঠন ৪১৩ করেও স্বস্তিতে নেই বাংলাদেশ, মিরপুরে পাকিস্তানের দাপট সরকার গণতন্ত্র ও সংবিধানবিরোধী কাজ করছে: গোলাম পরওয়ার গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নোংরা পরিবেশ ও পানি সংকটে দুর্ভোগে রোগীরা দেশকে ধ্বংসস্তুপ থেকে টেনে তোলাই বিএনপির নতুন চ্যালেঞ্জ: মির্জা ফখরুল ৩ সন্তানের দেহ পড়েছিল মেঝেতে, হাত-মুখ বাঁধা মা ছিলেন জানালার পাশে গাজীপুরে ৫ জনকে গলা কেটে হত্যা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত ট্রাক-অটোভ্যান সংঘর্ষে প্রাণ গেল নারীর, আহত স্বামী সিলেটে বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্নয়কের বিরুদ্ধে অপপ্রচারে মামলা জৈন্তাপুরে উমর আলী শিক্ষা কল্যাণ ট্রাস্টের বৃত্তি ও সনদপত্র বিতরণ সম্পন্ন জনদুর্ভোগ তৈরি ও গণভোটের রায়কে উপেক্ষা করে জনগণের আস্থা অর্জন করা যায় না- ড. হামিদুর রহমান আযাদ বৃষ্টির সঙ্গে বাড়বে গরম, জানাল আবহাওয়া অফিস নাজমুলের সেঞ্চুরি মুমিনুলের আক্ষেপে বাংলাদেশের ‘অম্ল-মধুর’ দিন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গ নিয়ে মৃত্যু ৭

৮.৭ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠলো রাশিয়ার কামচাটকা উপদ্বীপ

Reporter Name / ৭১৩ Time View
Update : বুধবার, ৩০ জুলাই, ২০২৫

346

রাশিয়ার পূর্ব উপকূলের কামচাটকা উপদ্বীপে ৮ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প হয়েছে। স্থানীয় সময় আজ (বুধবার, ৩০ জুলাই) সকাল ৮টা ২৫ মিনিটে এ ভূকম্পন অনুভূত হয় বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস)। সংস্থাটি বলছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল রাশিয়ার রাশিয়ার পেত্রোপাভলোভস্ক-কামচাতস্কি শহর থেকে ১৩৬ কিলোমিটার বা প্রায় ৮৫ মাইল পূর্বে, প্রশান্ত মহাসাগরের তলদেশে। তবে এখন পর্যন্ত হতাহত কিংবা ক্ষয়ক্ষতির কোনো তথ্য মেলেনি।

রিং অফ ফায়ার বলয়ের কারণে রাশিয়ার কামচাটকা অঞ্চলে প্রায়ই ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্পটিকে দশকের অন্যতম শক্তিশালী বলে মন্তব্য করেছেন কামচাটকা অঞ্চলের গভর্নর। কামচাতস্কার গভর্নর ভ্লাদিমির সোলোদভ টেলিগ্রামে পোস্ট করা এক ভিডিওতে বলেন, আজকের ভূমিকম্পটি বেশ গুরুতর ছিল। এটি গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে শক্তিশালী। প্রাথমিক তথ্যে কারও হতাহতের খবর মেলেনি। তবে একটি কিন্ডারগার্টেন স্কুল ক্ষতিগ্রস্ত হয়েছে।

এরইমধ্যে রাশিয়া, জাপান ও হাওয়াইসহ প্রশান্ত মহাসাগরীয় বেশ কয়েকটি দ্বীপে জারি করা হয়েছে সুনামি সতর্কতা। এ সময় ৩ মিটার পর্যন্ত উঁচু ঢেউ উপকূলীয় অঞ্চলে আঘাত হানতে পারে বলে পূর্বাভাস দেয়া হয়েছে আবহাওয়া সংস্থা থেকে।

জাপানের বেশ কয়েকটি স্থান থেকে বাসিন্দাদের সরিয়ে নেয়ার কাজ চলছে। সখালিনের গভর্নর ভ্যালারি লিমেরেঙ্কো টেলিগ্রামে বলেন, ভূমিকম্পের পরে সুনামির হুমকির কারণে উপদ্বীপের দক্ষিণে ছোট ছোট শহরের বাসিন্দারে নিরাপদে সরিয়ে যাওয়ার নির্দেশ দেয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd