আসলে ডারউইন টেস্টের তৃতীয় দিন শেষে বাংলাদেশ এমন এক জায়গায় দাঁড়িয়ে, যেখান থেকে জয় এখন আর কল্পনা নয়; বরং বাস্তব সম্ভাবনা।
আসলে ডারউইন টেস্টের তৃতীয় দিন শেষে বাংলাদেশ এমন এক জায়গায় দাঁড়িয়ে, যেখান থেকে জয় এখন আর কল্পনা নয়; বরং বাস্তব সম্ভাবনা।
এই অবস্থায় ক্রীড়া বিষয়ক সংবাদমাধ্যম ফক্স স্পোর্টস তাদের উইন প্রেডিকটর বা জয় নির্ধারণী নির্দেশকে অস্ট্রেলিয়ার জয়ের সম্ভাবনা দেখাচ্ছে ১৫%। তা দেখে অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার মার্ক ওয়াহরও মনে হচ্ছে, এই ভবিষ্যদ্বাণী বা পূর্বাভাস ভুল নয়।
তবে বাংলাদেশ সুবিধাজনক অবস্থানে থাকলেও অস্ট্রেলিয়ার ঘুরে দাঁড়ানোর সুযোগ আছে বলে মনে করেন মার্ক ওয়াহ, ‘আগামীকাল প্রথম সেশনে অস্ট্রেলিয়া যদি কোনো উইকেট না হারায় এবং ৬৭ রানের ঘাটতি মুছে ফেলতে পারে, তাহলে তাদের জয়ের সম্ভাবনা প্রায় ৩০ শতাংশে উঠে যেতে পারে।’
অস্ট্রেলিয়াকে ম্যাচে ফেরানোর লড়াইয়ে বড় ভরসা ক্যামেরন গ্রিন।