• মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
আজ এসএসসি পরীক্ষায় বসছে সাড়ে ১৮ লাখের বেশি পরীক্ষার্থী এসএসসি পরীক্ষা কেন্দ্রজুড়ে এসএমপি’র নির্দেশনা শেষ দিকে মন্ত্রীরাও হাসিনার কাছাকাছি যেতে পারতেন না : টাইম টিভিকে ড. মোমেন জুড়ীতে প্রধানশিক্ষক নিখোঁজ,মোটরসাইকেল ও জামা কাপড় উদ্ধার হাম-রুবেলা টিকাদান জোরদার করেছে সরকার: বাণিজ্যমন্ত্রী খাল খননের ফলে কৃষকরা অর্থনৈতিকভাবে লাভবান হবেন: শ্রমমন্ত্রী চৌহাট্রায় পরিত্যক্ত হাসপাতাল চালুর আশ্বাস বাণিজ্যমন্ত্রীর জৈন্তাপুরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন করলেন শ্রমমন্ত্রী সুনামগঞ্জে বজ্রপাতে প্রাণ গেল ৫ কৃষকের এসএসসি পরীক্ষায় ‘সাইলেন্ট এক্সপেল’ সংক্রান্ত অনুচ্ছেদ বাতিল ‎ বর্তমান যুগে কসমের কাফফারা কিভাবে আদায় করতে হয়? ৪ চমক নিয়ে বাংলাদেশ সফরের দল ঘোষণা পাকিস্তানের বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রে ১২ গুণ বেড়ে গেল যাতায়াত খরচ সিলেটে বিদ্যুৎ সং ক ট, বিপাকে ১২ লাখ গ্রাহক ‘ছায়া মন্ত্রিসভা’ গঠন করছে জামায়াতে ইসলামী সৌদি আরবে পৌঁছেছে প্রথম হজ ফ্লাইট এবারও হরমুজ পার হতে পারল না ‘বাংলার জয়যাত্রা’ শিশু হাসপাতাল ও পেট্রোল পাম্প পরিদর্শন করলেন জামায়াত আমির জরুরি ভিত্তিতে ব্যবস্থা নেওয়ায় হামের পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে: প্রধানমন্ত্রী ৩০ দিন ধরে ডাবের পানি পান করলে শরীরে যা ঘটে

আয়াতুল্লাহ আলী খামেনি নিহত

Reporter Name / ৯৭ Time View
Update : রবিবার, ১ মার্চ, ২০২৬

131

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন। তার মৃত্যুতে দেশটিতে ৪০ দিনের রাষ্ট্রীয় গণশোক ঘোষণা করা হয়েছে।

রোববার (১ মার্চ) ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থার বরাতে এ তথ্য জানিয়েছে আল-জাজিরা।

প্রতিবেদনে বলা হয়, মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলে যৌথ হামলা চালিয়ে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির হত্যার খবরে ইরান সরকার ৪০ দিনের গণশোক ঘোষণা করেছে। পাশাপাশি সাত দিনের সরকারি ছুটিও ঘোষণা করা হয়েছে।

ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ফারস আগেই তার মৃত্যুর খবর জানিয়েছিল। তবে কীভাবে বা কোথায় এই হত্যাকাণ্ড ঘটেছে, সে বিষয়ে এখনো বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

এর আগে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক দীর্ঘ পোস্টে তিনি এ দাবি করেন।

ট্রাম্প তার পোস্টে লেখেন, ‘খামেনি, ইতিহাসের অন্যতম জঘন্য ব্যক্তি, মারা গেছেন। এটি শুধু ইরানের জনগণের জন্যই ন্যায়বিচার নয়, বরং যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বহু দেশের মানুষের জন্যও, যাদের খামেনি ও তার রক্তপিপাসু সহযোগীরা হত্যা বা বিকলাঙ্গ করেছে।’

তিনি আরও দাবি করেন, যুক্তরাষ্ট্রের গোয়েন্দা ও অত্যাধুনিক নজরদারি ব্যবস্থার কারণে খামেনি পালাতে পারেননি। ইসরায়েলের সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয়ের কথা উল্লেখ করে ট্রাম্প বলেন, ‘তিনি কিংবা তার সঙ্গে নিহত অন্য নেতারা কিছুই করতে পারেননি।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd