• রবিবার, ১৪ জুন ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
শিক্ষা ব্যবস্থার মানোন্নয়ন করে কর্মসংস্থান বৃদ্ধিতে কাজ করছে সরকার -এমপি লুনা কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী ব্রাজিলকে চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত মরক্কো আয় ব্যয়ের মধ্যে কোনো সচ্ছতাও নেই,ওদের কাছে কোনো হিসাব নেই সাবেক এমপি অধ্যক্ষ ফরিদ চৌধুরীর ইন্তেকাল কানাইঘাটে জানাযা আজ বিকেল ৪টায় কুলাউড়ায় বিএসএফের গু লি তে বাংলাদেশি নি হ ত হযরত শাহজালাল ও শাহপরাণ (রহ.) মাজারের দানবাক্সে তালা সিলেটে পুলিশের ‘ডাইরেক্ট অ্যাকশন’ ক্রিকেটার নাঈমকে ডিবি পরিচয়ে মারধর, থানায় নিয়ে হেনস্তা পয়েন্ট ভাগাভাগিতে শেষ কানাডা-বসনিয়া লড়াই নতুন পে স্কেলে বেতন বাড়বে দ্বিগুণ থেকে আড়াইগুণ, অনুপাত ১:৯ ইতিহাস গড়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ওয়ানডে সিরিজ জয় সিউক এর নতুন চেয়ারম্যান কয়েস লোদী বিয়ের পিঁড়িতে বসছেন জেনিফার? তিন লাল কার্ডের ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে মেক্সিকোর শুভসূচনা এবারের বাজেট বাস্তবতা বিবর্জিত, উচ্চাভিলাষী ও ঋণনির্ভর: নাহিদ দেশে স্বর্ণের দামে ফের বড় পতন দুধ দিয়ে গোসল সেরে ব্রাজিলে যোগ দিলেন আর্জেন্টিনা সমর্থক সীমিত সম্পদের মধ্যে দেশের সবাইকে স্বস্তি দিতে এ বাজেট: অর্থমন্ত্রী ফিফা বিশ্বকাপের পর্দা উঠছে আজ

আরও এক হজযাত্রীর মৃত্যু, সৌদি পৌঁছেছেন ৫৫ হাজার ২৯৮

Reporter Name / ৬০ Time View
Update : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬

89

পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে পৌঁছেছেন মোট ৫৫ হাজার ২৯৮ জন বাংলাদেশি। মোট ১৪২টি ফ্লাইটে মধ্যপ্রাচ্যের দেশটিতে পৌঁছান তারা। অন্যদিকে সৌদি আরবে আরও একজন বাংলাদেশি হজযাত্রী মারা গেছেন। এ নিয়ে মোট ১৪ জন বাংলাদেশি হজযাত্রী মৃত্যুবরণ করেছেন।

বৃহস্পতিবার (১৪ মে) ধর্ম মন্ত্রণালয়ের হজ-সংক্রান্ত সর্বশেষ বুলেটিন থেকে এ তথ্য জানা গেছে।এয়ারলাইনস, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, বাংলাদেশ হজ অফিস ঢাকা ও সৌদি আরবের সূত্রে হজ বুলেটিনের আইটি হেল্প ডেস্ক জানিয়েছে, ১৩ মে (সৌদি সময় রাত ১১:৫৯) পর্যন্ত সর্বমোট ৫৫ হাজার ২৯৮ জন হজযাত্রী দেশটিতে পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৭১ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৫১ হাজার ২২৭ জন যাত্রী সৌদি আরবে পৌঁছেছেন।

এখন পর্যন্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৬৯টি, সৌদি এয়ারলাইন্সের ৫১টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্সের ২২টি ফ্লাইট পরিচালিত হয়েছে।

সর্বশেষ মঙ্গলবার (১২ মে) গাজীপুর সদরের নাসরীন জাহান (৩৭) মদিনায় মারা গেছেন। তিনি বেসরকারি ব্যবস্থাপনার হজযাত্রী ছিলেন।

মারা যাওয়া হজযাত্রীদের মধ্যে ১০ জন পুরুষ ও ৪ জন নারী। মক্কায় ১১ জন এবং মদিনায় ৩ জন মারা গেছেন।উল্লেখ্য, চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে চলতি বছরের পবিত্র হজ অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ লক্ষ্যে গত ১৮ এপ্রিল বাংলাদেশ থেকে জেদ্দার উদ্দেশে হজযাত্রীদের প্রথম ফ্লাইট ছেড়ে যায়। হজ পালন শেষে আগামী ৩০ মে থেকে হজযাত্রীদের ফিরতি ফ্লাইট শুরু হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd