• শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
৬২ বছরের পুরোনো রেকর্ডে ভাগ বসালেন তামিম আল্লামা সাঈদী ছিলেন কোরআনের জনপ্রিয় দাঈ: মামুনুল হক সংসদে বিশেষ অধিবেশন আহ্বানের অনুরোধ, রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি শনিবার যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে স্বৈরাচারের দোসর: সেলিম ১৫ আগস্ট খালেদা জিয়ার জন্মদিনে দোয়া ও মিলাদ মাহফিল করবে বিএনপি পুলিশ সদস্যকে সঙ্গে নিয়ে বিএনপি নেতাদের চাঁদাবাজি একযোগে বাধ্যতামূলক অবসরে ৪৯ পুলিশ পরিদর্শক ফখরুলের শূন্য আসনে ফের ভোটযুদ্ধ, মাঠে বিএনপি-জামায়াতের হেভিওয়েটরা ‘১৭ বছর বঞ্চিত’ তদবিরে বিরক্ত আইজিপি দ্য ট্রিবিউনের প্রতিবেদন : হাসিনাকে ফেরত না দিলে ভারত সফর করবেন না তারেক রহমান ইংল্যান্ডে ভয়াবহ হিটওয়েভ: তাপমাত্রা ছুতে পারে ৩৮°C বাবাকে নিয়ে মাসুদ সাঈদীর আবেগঘন স্ট্যাটাস জোড়া সুখবর দিলেন অভিনেত্রী সামিরা খান মাহি ডিম-কাঁচামরিচের দাম কমলেও স্বস্তি নেই বাজারে লোডশেডিংয়ে নতুন রেকর্ড, গ্যাস-কয়লা সংকটে বন্ধ ৪১ বিদ্যুৎকেন্দ্র গ্যাস সংকটে পাম্প বন্ধ, সিলেট-তামাবিল সড়ক অবরোধ করে বিক্ষোভ তানজিদ-শান্তর ব্যাটে ১৫৩ রানের লিড নিয়ে দিন শেষ বাংলাদেশের হাম উপসর্গ আরও দুই শিশুর মৃত্যু চট্টগ্রামে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে নিহত বেড়ে ৭

আল্লামা সাঈদী ছিলেন কোরআনের জনপ্রিয় দাঈ: মামুনুল হক

Reporter Name / ১ Time View
Update : শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬

2

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেছেন, আল্লামা সাঈদী (রহ) ছিলেন কোরআনের একজন জনপ্রিয় দাঈ। তার কণ্ঠে কোরআনের তাফসির শুনে দেশের অসংখ্য মানুষ দ্বীনের পথে অনুপ্রাণিত হয়েছেন।

শুক্রবার সন্ধ্যায় ফেসবুক পোস্টে তিনি এ কথা বলেন।

মামুনুল হক লেখেন, ‘১৪ আগস্ট, আজ থেকে তিন বছর আগে মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদী (রহ) ইন্তেকাল করেন। বাংলাদেশের ইতিহাসে মাওলানা সাঈদী (রহ)-এর জীবন, তার বিরুদ্ধে পরিচালিত বিচারিক প্রক্রিয়া এবং পরবর্তী ঘটনাপ্রবাহ ফ্যাসিবাদী জুলুমের এক নির্মম দৃষ্টান্ত হয়ে থাকবে।’

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আরও লেখেন, ‘২০১৩ সালে তার মৃত্যুদণ্ডের রায় ঘোষণাকে কেন্দ্র করে সারা দেশে ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়ে। সেই সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে দেশের বিভিন্ন স্থানে বহু মানুষ নিহত হন। অসংখ্য পরিবার তাদের প্রিয়জন হারায়। রক্তাক্ত সেই অধ্যায় আজও বাংলাদেশের মানুষের স্মৃতিতে গভীরভাবে অম্লান। পরবর্তীতে ২০২৩ সালের ১৪ আগস্ট কারাবন্দি অবস্থায় চিকিৎসাধীন মাওলানা সাঈদী (রহ) ইন্তেকাল করেন। তার ইন্তেকালের পরও তাকে ঘিরে জুলুমের সেই অধ্যায় যেন শেষ হয়নি। ঢাকায় তার জানাজার আয়োজনের সুযোগ দেওয়া হয়নি। এমনকি তার অসিয়তকৃত স্থানে দাফনের আকাঙ্ক্ষাও বাস্তবায়িত হতে দেওয়া হয়নি। শেষ পর্যন্ত পিরোজপুরের সাঈদখালীতে তাকে দাফন করা হয়। একজন আলেমের জীবন ও মৃত্যুর পরও তার মর্যাদা ও শেষ ইচ্ছার প্রতি যে আচরণ করা হয়েছে, তা আমাদের রাজনৈতিক ইতিহাসের এক বেদনাদায়ক অধ্যায়।’

তিনি লেখেন, ‘মাওলানা সাঈদী (রহ) ছিলেন কুরআনের একজন জনপ্রিয় দাঈ। তার কণ্ঠে কুরআনের তাফসির শুনে দেশের অসংখ্য মানুষ দ্বীনের পথে অনুপ্রাণিত হয়েছেন। তার ইন্তেকালে আমরা একজন আলেম ও দাঈকে হারিয়েছি; কিন্তু তার দাওয়াত ও অবদান মানুষের হৃদয়ে বেঁচে থাকবে, ইনশাআল্লাহ। জুলুম কখনো স্থায়ী হয় না। ক্ষমতার দম্ভ ও রাজনৈতিক প্রতিহিংসা দিয়ে সত্যকে চিরদিন আড়াল করে রাখা যায় না। ইতিহাস একদিন প্রত্যেক জুলুমের হিসাব নেবে।’

মাওলানা মামুনুল হক লেখেন, ‘মাওলানা সাঈদী (রহ)-এর ওপর সংঘটিত জুলুম এবং তার মৃত্যুদণ্ডের রায়কে কেন্দ্র করে নিহত মানুষদের আমরা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। আল্লাহ তাআলা তাদের সবাইকে শহীদের মর্যাদা দান করুন এবং মাওলানা সাঈদী (রহ)-কে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। আল্লাহুম্মাগফির লাহু ওয়ারহামহু।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd