• রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:১০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
মাধবপুরে কাভার্ড ভ্যানের সঙ্গে ইউএনওর গাড়ির সংঘর্ষ,আহত ১ তীব্র লোডশেডিংয়ের প্রভাব চা শিল্পে, উৎপাদনে ভাটা সিলেট মহানগর ৩৯নং ওয়ার্ড জামায়াতের জনশক্তি সমাবেশ শায়খে কাতিয়ার সাহেবজাদা মাওলানা ইমদাদুল্লাহ আমিনীর দাফন সম্পন্ন ‘অন্যের স্বাধীনতায় হস্তক্ষেপ বন্ধ করুন’ ব্রিকস সম্মেলনে বার্তা শি জিনপিংয়ের দেশে লোডশেডিং বাড়ছে শেখ হাসিনা বিশ্বসেরা অভিনেত্রী : স্পিকার শিক্ষাপ্রতিষ্ঠানের ফান্ডে নজর সরকারের, অব্যয়িত অর্থ নিতে চায় রাষ্ট্রীয় কোষাগারে সিপিএলে মিরাজের আগুনে বোলিং হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮৫৫ দুই ‘উড়ন্ত ক্রেমলিন’ নিয়ে দিল্লিতে পুতিন, কী আছে এতে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের কনসার্ট বন্ধের দাবি মাদ্রাসা শিক্ষার্থীদের ইরান-সমর্থিত হুথিরা এগোচ্ছে ‘বিদ্যুৎ গতিতে’, বিস্মিত বিশ্লেষকরা মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ‘আঞ্চলিক পুলিশ’ প্রয়োজন নেই: ইরানের প্রেসিডেন্ট ড. ইউনূসের বিরুদ্ধে আরও অর্ধশত মামলা বিচারাধীন বিশ্বকাপের স্বপ্ন দেখছে বাংলাদেশ সিকৃবি উপাচার্যের অপসারণ দাবিতে আন্দোলন স্থগিত বাউল সম্রাট শাহ্ আবদুল করিমের ১৭তম প্রয়াণ দিবস আজ শ্রমজীবী মানুষের ভাগ্য পরিবর্তনে স্বনির্ভরতার বিকল্প নেই-ড. নূরুল ইসলাম বাবুল কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ নেই

ইফতারের আগে যে তিন ব্যক্তির দোয়া ফিরিয়ে দেওয়া হয় না

Reporter Name / ২৪৩ Time View
Update : শুক্রবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৬

347

রমজান মাসকে আল্লাহ তাআলার পক্ষ থেকে বান্দাদের জন্য বিশেষ নেয়ামত হিসেবে উল্লেখ করে ইসলামী বর্ণনায় বলা হয়েছে, এ মাসে রোজা পালন করা প্রত্যেক মুসলমানের জন্য ফরজ। এ সময় বিশেষ কিছু মুহূর্ত রয়েছে যখন দোয়া কবুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এর মধ্যে ইফতারের আগ মুহূর্তকে অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় হিসেবে উল্লেখ করা হয়েছে।

হাদিসে এসেছে, তিন ব্যক্তির দোয়া ফিরিয়ে দেওয়া হয় না—পিতার দোয়া, রোজাদারের দোয়া এবং মুসাফিরের দোয়া। (বাইহাকী ৩/৩৪৫; সিলসিলাহ সহীহাহ, হাদিস নং ১৭৯৭)

ইসলামী স্কলারদের মতে, রোজাদার ব্যক্তি সারাদিন ক্ষুধা ও পিপাসা সহ্য করে থাকেন। এ অবস্থায় বিনয় ও আন্তরিকতা বৃদ্ধি পায়, যা দোয়া কবুলের অন্যতম কারণ হিসেবে বিবেচিত। বিশেষ করে ইফতারের ঠিক আগ মুহূর্তে দোয়া করলে তা কবুল হওয়ার সম্ভাবনা বেশি বলে উল্লেখ করা হয়েছে।

এ বিষয়ে আরেকটি হাদিসে বলা হয়েছে, ইফতারের সময় রোজাদারের জন্য এমন একটি দোয়া থাকে যা প্রত্যাখ্যান করা হয় না। (ইবনে মাজাহ, হাকিম)

তবে এই হাদিসটির মান নিয়ে মুহাদ্দিসদের মধ্যে মতভেদ রয়েছে। আল্লামা আলবানী এটিকে সনদের দিক থেকে দুর্বল বলেছেন। অন্যদিকে ইমাম বূসীরী, ইবনে হাজার আসকালানী ও আহমদ শাকেরসহ কয়েকজন মুহাদ্দিস এটিকে সহীহ বা হাসান হিসেবে গ্রহণযোগ্য মনে করেন।

সার্বিকভাবে আলেমদের অভিমত, হাদিসের মান নিয়ে মতভেদ থাকলেও সহীহ বর্ণনায় রোজাদারের দোয়া কবুল হওয়ার কথা উল্লেখ রয়েছে। তাই রোজা অবস্থায় বেশি বেশি দোয়া করা এবং বিশেষ করে ইফতারের আগের সময়কে গুরুত্ব দেওয়ার পরামর্শ দিয়েছেন তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd