• রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
সিলেট মহানগর ৩৯নং ওয়ার্ড জামায়াতের জনশক্তি সমাবেশ শায়খে কাতিয়ার সাহেবজাদা মাওলানা ইমদাদুল্লাহ আমিনীর দাফন সম্পন্ন ‘অন্যের স্বাধীনতায় হস্তক্ষেপ বন্ধ করুন’ ব্রিকস সম্মেলনে বার্তা শি জিনপিংয়ের দেশে লোডশেডিং বাড়ছে শেখ হাসিনা বিশ্বসেরা অভিনেত্রী : স্পিকার শিক্ষাপ্রতিষ্ঠানের ফান্ডে নজর সরকারের, অব্যয়িত অর্থ নিতে চায় রাষ্ট্রীয় কোষাগারে সিপিএলে মিরাজের আগুনে বোলিং হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮৫৫ দুই ‘উড়ন্ত ক্রেমলিন’ নিয়ে দিল্লিতে পুতিন, কী আছে এতে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের কনসার্ট বন্ধের দাবি মাদ্রাসা শিক্ষার্থীদের ইরান-সমর্থিত হুথিরা এগোচ্ছে ‘বিদ্যুৎ গতিতে’, বিস্মিত বিশ্লেষকরা মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ‘আঞ্চলিক পুলিশ’ প্রয়োজন নেই: ইরানের প্রেসিডেন্ট ড. ইউনূসের বিরুদ্ধে আরও অর্ধশত মামলা বিচারাধীন বিশ্বকাপের স্বপ্ন দেখছে বাংলাদেশ সিকৃবি উপাচার্যের অপসারণ দাবিতে আন্দোলন স্থগিত বাউল সম্রাট শাহ্ আবদুল করিমের ১৭তম প্রয়াণ দিবস আজ শ্রমজীবী মানুষের ভাগ্য পরিবর্তনে স্বনির্ভরতার বিকল্প নেই-ড. নূরুল ইসলাম বাবুল কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ নেই আসন্ন ইউপি নির্বাচনকে সামনে রেখে বুল্লা বাজারে কবির খাঁন চৌধুরীর গণসংযোগ জাতিকে চারিত্রিক সংকট থেকে উত্তরণ করতে হবে: বিরোধীদলীয় নেতা

ইরান একটি স্বাধীন রাষ্ট্র, ইসরায়েল আন্তর্জাতিক আইন মানছে না: আনোয়ার ইব্রাহিম

Reporter Name / ২৩৫ Time View
Update : সোমবার, ২ মার্চ, ২০২৬

319

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম আজ সকালে দেশটির পার্লামেন্টে ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আক্রমণের নিন্দা জানিয়েছেন। তিনি বলেছেন, ইরান একটি স্বাধীন রাষ্ট্র, ইসরায়েল আন্তর্জাতিক আইন মানছে না।

সোমবার (২ মার্চ) এ সংবাদ প্রকাশ করেছে মালয় মেইল।

আনোয়ার ইব্রাহিম বলেন, এ হামলা আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন। আমরা নিঃশর্ত যুদ্ধবিরতির আহ্বান জানাচ্ছি।

 

পার্লামেন্টের একটি বিশেষ অধিবেশনে তিনি বলেন, মালয়েশিয়া ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও ইহুদিবাদী সরকারের আক্রমণের তীব্র নিন্দা জানায়।

আনোয়ার ইব্রাহিম বলেন, ইরান একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র। তাদের সঙ্গে যতই মতপার্থক্যই থাকুক না কেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যা করেছে তা বিশ্বশৃঙ্খলার পরিপন্থি। তারা আন্তর্জাতিক আইন মানছে না। ইরানের ওপর এ হামলা অবৈধ ও বর্বর কর্মকাণ্ড।

তিনি আরও বলেন, মালয়েশিয়া একটি ক্ষুদ্র ও মাঝারি শক্তিধর দেশ। এ কারণে দেশটি কেবল তাৎক্ষণিক এবং নিঃশর্ত যুদ্ধবিরতির আহ্বান জানাচ্ছে।দিকে ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটি জানিয়েছে, শনিবার থেকে শুরু হওয়া মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় কমপক্ষে ২০১ জন নিহত এবং ৭০০ জনেরও বেশি আহত হয়েছেন। নিহত ২০১ জনের মধ্যে বেশিরভাগই শিশু।

ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে ওয়াশিংটন এবং তেহরানের মধ্যে ইতিবাচক আলোচনা চলমান থাকার খবর সত্ত্বেও বোমা হামলা চালানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd