• শনিবার, ০৬ জুন ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় গবেষণা-উদ্ভাবনে অগ্রাধিকার: প্রধানমন্ত্রী ফিফা বিশ্বকাপের মহাযজ্ঞ শুরু হতে আর মাত্র ৬ দিন বাকি, ব্রাজিলের বিশ্বকাপ ম্যাচ কখন কোথায় এক নজরে দেখে নিন ক্ষতির শঙ্কায় সিলেটের ব্যবসায়ীরা অতিরিক্ত আইজিপি হলেন সিলেটের ডিআইজি মুশফেকুর রহমান সিন্ডিকেটের কব্জায় ওসমানী হাসপাতাল সালুটিকর-গোয়াইনঘাট সড়ক: যেন অনিয়ম ও লুটপাটের স্থায়ী চারণভূমি আ.লীগ ও জামায়াত একই জিনিস, আমাদের সতর্ক থাকতে হবে : ইশরাক চেয়ারম্যানসহ বিএসইসির চার কমিশনারের পদত্যাগ ভোটের আগে জামায়াতের জয়ের হাইপ তোলা হয়েছিল, কিন্তু মানুষ ভুল করেনি: মির্জা ফখরুল নেইমার জুনিয়রের পিঠেই উঠছে ব্রাজিলের ঐতিহ্যবাহী ‘১০ নম্বর’ জার্সি দিরাইয়ে অনলাইন জুয়ার গ্রাস, বাড়ছে অপরাধ গরুর ভুঁড়ি সহজেই পরিষ্কার করবেন যেভাবে বিশ্বকাপের বলেও চার্জ! ২০২৬ আসরে প্রযুক্তির নতুন চমক বিশ্বকাপ ২০২৬: কোন শহরে থাকছে আপনার প্রিয় দল ঈদে সিলেটের পর্যটনকেন্দ্রে থাকবে কঠোর নিরাপত্তা: মন্ত্রী বিএনপিও পুলিশকে লাঠিয়াল বাহিনীর মতো ব্যবহার করতে চায়: হাসনাত বিশ্বনাথে বিদ‍্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন করলেন এমপি লুনা টাঙ্গাইলে রডবোঝাই ট্রাক উল্টে নিহতদের ১৩ জনের বাড়িই নওগাঁয় সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে ৩ বাংলাদেশি নিহত সিলেটে ছি ন তা ই কা রী বাপ্পী বিএনপি নেতার ছেলে!

কোম্পানীগঞ্জের উৎমাছড়া নদীতে চলছে বালু লুটপাট

Reporter Name / ৮০৮ Time View
Update : রবিবার, ৬ জুলাই, ২০২৫

340

 

কোম্পানীগঞ্জ প্রতিনিধি:

অবৈধভাবে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার উৎমা ছড়া নদী থেকে লুট হচ্ছে বালু। ফলে ভাঙন ঝুঁকিতে রয়েছে নদীর তীরবর্তী ঘরবাড়ি, মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, বিদ্যুৎ লাইন, খেলার মাঠ, গ্রামীণ রাস্তাসহ উৎমা ব্রীজ। একদিকে প্রতিদিন লাখ লাখ টাকার বালু লুট হচ্ছে অন্যদিকে রাজস্ব হারাচ্ছে সরকার।

সরজমিনে গিয়ে দেখা গেছে, উপজেলার উত্তর রণিখাই ইউনিয়নের উৎমা ব্রীজের কাছে থেকে ১০০-১৫০ ঘণফুটের কাঠের ২০-২৫টি নৌকা দিয়ে অবাধে বালু উত্তোলন চলছে। উৎমা নদীর তীর ধরে দক্ষিণ দিকে এগিয়ে গেলে অসংখ্য কাঠের নৌকা দিয়ে এরকম বালু উত্তোলনের দৃশ্য দেখা যায়। এরপর কাঠের নৌকাগুলো দুলাইন বিল নামক স্থানে এসে দাঁড়িয়ে থাকা স্টীলবডির নৌকায় ও উপজেলার টুকের বাজারে নিয়ে বালু বিক্রি করে।

কাঠের নৌকার শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা যায়, দিনে ও রাতে তারা নৌকা দিয়ে উৎমা নদী থেকে বালু উত্তোলন করছেন। নদীতে বালুর মালিক দাবিদারকে ফুটপ্রতি ৭-১০ টাকা করে দিতে হয়। এছাড়াও একটি চাঁদাবাজ চক্র পুলিশ ম্যানেজের নামে ফুটপ্রতি ৩-৪ টাকা করে নেয়।

স্থানীয়দের অভিযোগ, ফরহাদ, তৈমুছ আলী, মনির, নুর উদ্দিন, জসিম উদ্দিন, আলী নুর, বুদন, শফিক, আলা উদ্দিন, আছাব, মোস্তাক, নিজাম উদ্দিন, ওসমান, আনোয়ার, রুহুল, আল-আমিন, আব্দুল গনি, এনাম, রফিন মিয়া, সাইফুল, ফারুক মেম্বার, আব্দুর রহমান মেম্বার, নিলুফা, লাল মিয়া, আজগর আলী, শামসুদ্দিন, আলাউদ্দিন , রফিক, মুহিবসহ অনেকেই বালু লুটপাটের সঙ্গে জড়িত।

কোম্পানীগঞ্জ থানার ওসি উজায়ের আল মাহমুদ আদনান বলেন, সংবাদ পেয়ে ইউএনও ম্যাডাম, ইউপি চেয়ারম্যান ও মেম্বারদের সাথে নিয়ে সেখানে গিয়েছিলাম। কিন্তু ঘটনাস্থলে গিয়ে কোনো নৌকা পায়নি।

পুলিশের নামে চাঁদা উত্তোলনের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে আমার জানা নেই। যদি কেউ পুলিশের নাম ব্যবহার করে চাঁদা তুলে, তবে তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd