• শনিবার, ০৬ জুন ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় গবেষণা-উদ্ভাবনে অগ্রাধিকার: প্রধানমন্ত্রী ফিফা বিশ্বকাপের মহাযজ্ঞ শুরু হতে আর মাত্র ৬ দিন বাকি, ব্রাজিলের বিশ্বকাপ ম্যাচ কখন কোথায় এক নজরে দেখে নিন ক্ষতির শঙ্কায় সিলেটের ব্যবসায়ীরা অতিরিক্ত আইজিপি হলেন সিলেটের ডিআইজি মুশফেকুর রহমান সিন্ডিকেটের কব্জায় ওসমানী হাসপাতাল সালুটিকর-গোয়াইনঘাট সড়ক: যেন অনিয়ম ও লুটপাটের স্থায়ী চারণভূমি আ.লীগ ও জামায়াত একই জিনিস, আমাদের সতর্ক থাকতে হবে : ইশরাক চেয়ারম্যানসহ বিএসইসির চার কমিশনারের পদত্যাগ ভোটের আগে জামায়াতের জয়ের হাইপ তোলা হয়েছিল, কিন্তু মানুষ ভুল করেনি: মির্জা ফখরুল নেইমার জুনিয়রের পিঠেই উঠছে ব্রাজিলের ঐতিহ্যবাহী ‘১০ নম্বর’ জার্সি দিরাইয়ে অনলাইন জুয়ার গ্রাস, বাড়ছে অপরাধ গরুর ভুঁড়ি সহজেই পরিষ্কার করবেন যেভাবে বিশ্বকাপের বলেও চার্জ! ২০২৬ আসরে প্রযুক্তির নতুন চমক বিশ্বকাপ ২০২৬: কোন শহরে থাকছে আপনার প্রিয় দল ঈদে সিলেটের পর্যটনকেন্দ্রে থাকবে কঠোর নিরাপত্তা: মন্ত্রী বিএনপিও পুলিশকে লাঠিয়াল বাহিনীর মতো ব্যবহার করতে চায়: হাসনাত বিশ্বনাথে বিদ‍্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন করলেন এমপি লুনা টাঙ্গাইলে রডবোঝাই ট্রাক উল্টে নিহতদের ১৩ জনের বাড়িই নওগাঁয় সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে ৩ বাংলাদেশি নিহত সিলেটে ছি ন তা ই কা রী বাপ্পী বিএনপি নেতার ছেলে!

এসএসসি পরীক্ষার ফল প্রকাশ : সিলেটে পাশের হার ৬৮ দশমিক ৫৭

Reporter Name / ২৬৬ Time View
Update : বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫

106

সারা দেশের সঙ্গে একযোগে বৃহস্পতিবার প্রকাশিত হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল। সিলেট শিক্ষা বোর্ডে এবার গড় পাসের হার দাঁড়িয়েছে ৬৮ দশমিক ৫৭ শতাংশ। মোট পরীক্ষার্থীর মধ্যে প্রায় ৭০ হাজার ৯১ জন শিক্ষার্থী কৃতকার্য হয়েছেন।

সিলেট শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. আনোয়ার হোসেন চৌধুরী বৃহস্পতিবার দুপুর ২টার দিকে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের হলরুমে সাংবাদিকদের সাথে মত বিনিময় করে এই তথ্য প্রকাশ করেন।

বোর্ড সূত্রে জানা গেছে, এ বছরের এসএসসি পরীক্ষায় সর্বমোট পরিক্ষার্থী ছিলেন ১ লাখ ৩ হাজার ১৩ জন তারমধ্যে ১ লাখ ২ হাজার ২১৯ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে ৭০ হাজার ৯১ জন উত্তীর্ণ হয়েছেন। যেখানে পাশের হার ছিল ৬৮ দশমিক ৫৭ শতাংশ।

২০২৫ সালের এসএসসি পরীক্ষায় সিলেট শিক্ষাবোর্ডে পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা দুটোই কমেছে। এবার বোর্ডে গড় পাসের হার ৬৮ দশমিক ৫৭ শতাংশ, যা গত বছরের তুলনায় ৪ দশমিক ৭৮ শতাংশ কম। অন্যদিকে সিলেটে জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ৬১৪ জন, যা আগের বছরের তুলনায় ১ হাজার ৮৫৭ জন কম।

অন্যদিকে, সিলেটে ৬০ হাজার ৪১৫ জন মেয়ে পরিক্ষার্থীর মধ্যে পাশ করেছেন ৪১ হাজার ৪০৭ জন এবং ৪১ হাজার ৮০৪ জন ছেলে পরিক্ষার্থীর মধ্যে ২৮ হাজার ৬৮৪ জন শিক্ষার্থী উত্তীর্ণ হন।

সিলেট শিক্ষা বোর্ডের অধীনে পরিক্ষায় অংশগ্রহণ করেন মেয়েদের পাশের হার ৬৮ দশমিক ৫৪ শতাংশ এবং ছেলেদের পাশের হার ৬৮ দশমিক ৬২ শতাংশ।

সিলেট শিক্ষাবোর্ডের চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন চৌধুরী জানান, ‘সব দিক বিবেচনা করে সার্বিক ফলাফলে আমরা মোটামুটি সন্তুষ্ট। যে সকল বিষয়ে দুর্বলতা রয়েছে সেই বিষয়গুলো কথা মাথায় রেখে ভবিষ্যতে উন্নয়নের উদ্যোগ নেওয়া হবে। সিলেটে এই বছর মানবিক বিভাগে শিক্ষার্থীদের অকৃতকার্যের হার বেশি। গণিত ও ইংরেজিতে অনেক শিক্ষার্থী কৃতকার্য হতে না পারার জন্য সিলেটে পাসের হার কমে গেছে। দুর্গম হাওরাঞ্চল ও গ্রামের অনেক প্রতিষ্ঠানে মানসম্পন্ন গণিত ও ইংরেজি শিক্ষকের অভাব রয়েছে। এছাড়া শিক্ষার্থীদের বিদেশমুখী প্রবণতা, অমনযোগিতা, এবং শিক্ষকদের সঠিক দিকনির্দেশনার অভাবও খারাপ ফলাফলের অন্যতম কারণ।’

উল্লেখ্য, গত বছর সিলেট বোর্ডে পাসের হার ছিল ৭৩ দশমিক ৩৫ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছিল ৫ হাজার ৪৭১ জন শিক্ষার্থী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd