• রবিবার, ১৪ জুন ২০২৬, ০২:৩২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
শিক্ষা ব্যবস্থার মানোন্নয়ন করে কর্মসংস্থান বৃদ্ধিতে কাজ করছে সরকার -এমপি লুনা কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী ব্রাজিলকে চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত মরক্কো আয় ব্যয়ের মধ্যে কোনো সচ্ছতাও নেই,ওদের কাছে কোনো হিসাব নেই সাবেক এমপি অধ্যক্ষ ফরিদ চৌধুরীর ইন্তেকাল কানাইঘাটে জানাযা আজ বিকেল ৪টায় কুলাউড়ায় বিএসএফের গু লি তে বাংলাদেশি নি হ ত হযরত শাহজালাল ও শাহপরাণ (রহ.) মাজারের দানবাক্সে তালা সিলেটে পুলিশের ‘ডাইরেক্ট অ্যাকশন’ ক্রিকেটার নাঈমকে ডিবি পরিচয়ে মারধর, থানায় নিয়ে হেনস্তা পয়েন্ট ভাগাভাগিতে শেষ কানাডা-বসনিয়া লড়াই নতুন পে স্কেলে বেতন বাড়বে দ্বিগুণ থেকে আড়াইগুণ, অনুপাত ১:৯ ইতিহাস গড়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ওয়ানডে সিরিজ জয় সিউক এর নতুন চেয়ারম্যান কয়েস লোদী বিয়ের পিঁড়িতে বসছেন জেনিফার? তিন লাল কার্ডের ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে মেক্সিকোর শুভসূচনা এবারের বাজেট বাস্তবতা বিবর্জিত, উচ্চাভিলাষী ও ঋণনির্ভর: নাহিদ দেশে স্বর্ণের দামে ফের বড় পতন দুধ দিয়ে গোসল সেরে ব্রাজিলে যোগ দিলেন আর্জেন্টিনা সমর্থক সীমিত সম্পদের মধ্যে দেশের সবাইকে স্বস্তি দিতে এ বাজেট: অর্থমন্ত্রী ফিফা বিশ্বকাপের পর্দা উঠছে আজ

কবিরহাটে গণপিটুনিতে যুবকের মৃত্যু

Reporter Name / ১৩১ Time View
Update : রবিবার, ১৮ জানুয়ারি, ২০২৬

209

নোয়াখালীর কবিরহাট উপজেলার নরোত্তমপুর ইউনিয়নে মিজানুর রহমান প্রকাশ কানা মিজান (৩৬) নামের এক যুবক গণপিটুনিতে নিহত হয়েছে। নিহত যুবক আন্তঃজেলা ডাকাত দলের সদস্য ও তার বিরুদ্ধে ৬টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। নিহতের কোমর থেকে থেকে একটি খেলনা পিস্তল ও একটি চাকু উদ্ধার করা হয়েছে।

শনিবার (১৭ জানুয়ারি) রাত ১ টার দিকে কালিরহাট বাজার থেকে পুলিশ নিহতের মৃতদেহ উদ্ধার করে। নিহত মিজানুর রহমান নরোত্তমপুর ইউনিয়নের ফরাজী বাজার এলাকার শহীদ উল্ল্যার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে মিজান ডাকাতি’সহ বিভিন্ন অপরাধ মূলক কার্যক্রমের সাথে জড়িত। কবিরহাটের চাপরাশীরহাট’সহ বিভিন্ন স্থানে একাধিক ডাকাতির ঘটনা ঘটিয়েছে সে।

শনিবার রাত এগারোটার দিকে কালিরহাট বাজার সংলগ্ন কাজী বাড়ির সামনে মিজানকে দেখতে পেয়ে গণপিটুনি দেয় অজ্ঞাত একদল লোক। এতে শরীরের বিভিন্ন স্থানে আঘাতপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলেই মারা যায় সে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মৃতদেহ উদ্ধার করে।

 

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভূঁঞা বলেন, মিজানের মৃতদেহের চারপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা রক্তমাখা অনেকগুলো লাঠি উদ্ধার করা হয়েছে। এছাড়াও তার কোমরে একটি খেলনা পিস্তল ও একটি চাকু পাওয়া গেছে।

 

  • তিনি আরও জানান, মিজান ডাকাতি’সহ বিভিন্ন অপরাধ মূলক কাজের সাথে জড়িত। সে এলাকায় মানুষকে ভয়-ভীতি প্রদর্শন করে টাকা আদায় করত। তার মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ আসলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd