• সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১১:৫২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নিজেকে ডাকসুর ‘জিএস’ ঘোষণা করে রাশেদ খানের স্ট্যাটাস নবম পে-স্কেল অনুমোদন: কোন গ্রেডে কত বেতন বাড়ছে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা মেসির সিসিক নির্বাচনে জামায়াতের মেয়র প্রার্থী হিসেবে ড. নুরুল ইসলাম বাবুল—নতুন সমীকরণের ইঙ্গিত ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে জামায়াত মনোনীত ১১ দলের প্রার্থী দেলাওয়ার হোসেন ৫ সেপ্টেম্বর লংমার্চ, লক্ষাধিক মানুষের সমাগমের প্রস্তুতি শাবিপ্রবিতে ভর্তিতে শীর্ষে চট্টগ্রাম-ঢাকা, তৃতীয় সিলেট সিলেটের পথে পল্লব, সাথে থানাপুলিশ দিরাইয়ে খুনের পর প্রতিপক্ষের বাড়িঘরে ব্যাপক তাণ্ডব ও লুটপাট, ঘরছাড়া অর্ধশত পরিবার সিলেট মহানগর আ. লীগের সাধারণ সম্পাদক জাকির গ্রেপ্তারের গুঞ্জন, যা জানা গেল হবিগঞ্জে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহতের অভিযোগ, বিজিবি বলছে ‘চোরাকারবারিদের গুলিতে’ কমলগঞ্জে বিএসএফের পুশইন করা দুই নারীসহ ৩ বাংলাদেশি আটক মজুরি বাড়ানোসহ ৫ দফা দাবিতে বড়লেখায় চা শ্রমিকদের কর্মবিরতি ও বিক্ষোভ দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে সরকার : প্রতিমন্ত্রী নুর ২০ হাজার টাকা নিয়ে বিরোধ, হবিগঞ্জে বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট বোন নিহত সিলেট সিটি করপোরেশন নির্বাচনে জামায়াতের মেয়র প্রার্থী হচ্ছেন নুরুল ইসলাম বাবুল স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না: রাষ্ট্রপতি সংসদ ভবনের সামনে ছিনতাই, রিকশা থেকে পড়ে প্রাণ গেল শিক্ষিকার সিলেটসহ ৮ জেলায় যে সময়ে হবে ভ য়া ব হ লোডশেডিং ছাতক উত্তর উপজেলা তালামীযের কৃতি সংবর্ধনা সম্পন্ন

কমলগঞ্জে বিএসএফের পুশইন করা দুই নারীসহ ৩ বাংলাদেশি আটক

Reporter Name / ১৬ Time View
Update : রবিবার, ৩০ আগস্ট, ২০২৬

20

মৌলভীবাজারের কমলগঞ্জ সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক জোরপূর্বক পুশইন করা দুই নারীসহ ৩ বাংলাদেশি নাগরিককে আটক করা হয়েছে। শনিবার (২৯ আগস্ট) সকালে স্থানীয়দের সহায়তায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা তাঁদের আটক করে কমলগঞ্জ থানায় হস্তান্তর করেন।

আটক ব্যক্তিরা হলেন নড়াইল সদর উপজেলার সিঙ্গা শোলপুর গ্রামের রানা মোল্লা (২৪), তাঁর স্ত্রী মাহমুদা আক্তার লিমা (২২) এবং খুলনা জেলার বেজেরডাঙ্গা গ্রামের ময়না খাতুন (২০)।

স্থানীয় ও আনসার সূত্রে জানা যায়, শ্রীমঙ্গল ব্যাটালিয়ন (৪৬ বিজিবি)-এর আওতাধীন দেবলছড়া বিওপির সীমান্ত এলাকা দিয়ে শনিবার সকাল অনুমান ০৭:৩৫ ঘটিকায় কমলগঞ্জ উপজেলার ৬নং আলীনগর ইউনিয়নের বকসিটিলা এলাকায় বিএসএফ ওই ৩ জনকে বাংলাদেশের অভ্যন্তরে ঠেলে দেয়। বিষয়টি দেখতে পেয়ে স্থানীয় জনতা তাঁদের ঘিরে রাখে।

খবর পেয়ে উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা আবু শাহাদাৎ মোহাম্মদ এনামুল হকের নির্দেশনায় আনসার সদস্য রশিদ মিয়া, ৫নং কমলগঞ্জ ইউনিয়ন দলনেত্রী সুরজাহান বেগম এবং ৭নং ওয়ার্ডের দলনেতা জায়েদ আহমেদ দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাঁদের উদ্ধার করে নিরাপদ হেফাজতে নেন। পরে পরিচয় শনাক্তকরণ ও আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে সকাল সোয়া ৯টায় তাঁদের কমলগঞ্জ থানায় সোপর্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানান, জীবিকার সন্ধানে প্রায় দুই মাস আগে সিলেট সীমান্ত দিয়ে তাঁরা ভারতে গিয়েছিলেন। শনিবার ভোর আনুমানিক ৩:৩০ ঘটিকায় বিএসএফ সদস্যরা তাঁদের চোখ বেঁধে বকসিটিলা সীমান্ত দিয়ে জোরপূর্বক বাংলাদেশের অভ্যন্তরে ঠেলে দেয়। পরবর্তীতে সকাল সোয়া ৯টার দিকে তাঁদের কমলগঞ্জ থানা পুলিশের নিকট সোপর্দ করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) কমর উদ্দিন বলেন, আটককৃতদের প্রাথমিক পরিচয় শনাক্ত করে নিশ্চিত হওয়া গেছে যে তাঁরা বাংলাদেশি নাগরিক। কাজের তাগিদে কয়েক মাস আগে তাঁরা অবৈধভাবে ভারতে গিয়েছিলেন। ইতোমধ্যেই তাঁদের পরিবারের সাথে যোগাযোগ করা হয়েছে, পরিবারের লোকজন এলে আইনি প্রক্রিয়া শেষে তাঁদের কাছে হস্তান্তর করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd