• শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দেশ ও জাতির কল্যাণে নিজেকে যোগ্য হিসেবে গড়ে তুলতে হবে দক্ষিণ সুরমায় হবে পূর্ণাঙ্গ স্টেডিয়াম নবীগঞ্জে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে স্কুল সহকারী ও দপ্তরীর করুণ মৃত্যু মৃত্যুর আগে নির্যাতনের কথা জানিয়েছিলেন মুন্নি, পরে মিলল ঝুলন্ত লাশ গুম বন্ধ করতে পৃথক আইনি কাঠামো প্রণয়ন করছে সরকার: প্রধানমন্ত্রী কাপ্তাই হ্রদের পানি বিপৎসীমার কাছাকাছি, রাতে খুলছে ১৬ জলকপাট এমসি কলেজ ছাত্রাবাসের বিরোধের মীমাংসা, রাজনৈতিক সংশ্লিষ্টতা পায়নি কর্তৃপক্ষ তারেক রহমানকে কেন দিল্লিতে নিতে চাইছে ভারত সরকার ফ্যাসিজমের দিকে এগিয়ে যাচ্ছে : মিয়া গোলাম পরওয়ার নীতি-আদর্শে গুণান্বিত হলেই রাষ্ট্রীয় পর্যায়ে ইসলামের পতাকা উড়বে দেশজুড়ে বৃষ্টির আভাস, আগামী ২ দিন ভারী বর্ষণের সম্ভাবনা বিয়ে না করে চিরকুমার থাকা কি জায়েজ আপত্তি পেরিয়ে সোনাই নদীতে নৌকাবাইচ নভেম্বরে তুরস্ক সফরে যাবেন প্রধানমন্ত্রী বিএনপি-জমিয়ত সম্পর্কে বাড়ছে দূরত্ব পটুয়াখালীতে যুবদলের দুই গ্রুপের সংঘর্ষ ভারত সিরিজ অনিশ্চিত, আফগানিস্তানের বিপক্ষে খেলবে বাংলাদেশ নেপালে পাহাড়ি ঢলে নিহত বেড়ে ৪৬৯, পর্যটকসহ এখনও নিখোঁজ অনেক সিলেটে আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন, অংশ নিবেন যে সব গুরুত্বপূর্ণ কর্মসূচিতে সিলেটে বাসচাপায় পিষ্ট অটোরিকশা ও বাইক

কাপ্তাই হ্রদের পানি বিপৎসীমার কাছাকাছি, রাতে খুলছে ১৬ জলকপাট

Reporter Name / ৯ Time View
Update : শনিবার, ২৯ আগস্ট, ২০২৬

11

কাপ্তাই হ্রদের পানির উচ্চতা বিপৎসীমার কাছাকাছি পৌঁছায় উজান ও ভাটি অঞ্চলে বন্যা নিয়ন্ত্রণে পানি নিষ্কাশনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষে শনিবার (২৯ আগস্ট) রাত ১০টা থেকে কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের স্পিলওয়ের ১৬টি জলকপাট ৬ ইঞ্চি করে খুলে দেওয়া হবে।

 

‎কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

 

‎কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র সূত্রে জানা গেছে, শনিবার দুপুর ২টায় কাপ্তাই হ্রদের পানির উচ্চতা ১০৫ দশমিক ৬৪ ফুট এমএসএল (মিন সি লেভেল) রেকর্ড করা হয়েছে। হ্রদের সর্বোচ্চ পানি ধারণক্ষমতা ১০৯ ফুট এমএসএল।

 

এর আগে বিদ্যুৎ কেন্দ্রের পক্ষ থেকে জারি করা এক জরুরি বিজ্ঞপ্তিতে জলকপাট খুলে পানি নিষ্কাশনের সিদ্ধান্তের কথা জানানো হয়।

 

‎বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, হ্রদের পানির সমতল বিপৎসীমার কাছাকাছি পৌঁছানোয় উজান ও ভাটি এলাকার পানি ব্যবস্থাপনা এবং বন্যা নিয়ন্ত্রণের লক্ষে স্পিলওয়ের ১৬টি গেট খুলে পানি নিষ্কাশনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শনিবার রাত ১০টা থেকে গেটগুলো ৬ ইঞ্চি পরিমাণ উঠিয়ে পানি ছাড়ার প্রস্তুতি নেওয়া হয়েছে।

 

‎প্রাথমিকভাবে ১৬টি জলকপাট ৬ ইঞ্চি করে খুলে প্রতি সেকেন্ডে প্রায় ৯ হাজার কিউসেক পানি নিষ্কাশন করা হবে। এর পাশাপাশি বিদ্যুৎ উৎপাদনের জন্য কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের পাঁচটি ইউনিট চালু রয়েছে। এসব ইউনিটের মাধ্যমে প্রতি সেকেন্ডে আরও প্রায় ৩২ হাজার কিউসেক পানি নিষ্কাশিত হচ্ছে।

 

‎ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান জানান, হ্রদের পানির উচ্চতা, বৃষ্টিপাত ও উজান থেকে আসা পানির প্রবাহ প্রতিনিয়ত পর্যবেক্ষণ করা হচ্ছে। বৃষ্টিপাত ও পানির প্রবাহের পরিস্থিতি বিবেচনায় স্পিলওয়ে খোলার নির্ধারিত সময় এবং পানি ছাড়ার পরিমাণ পরিবর্তন বা বাড়ানো হতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd