• রবিবার, ১৪ জুন ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
গোল সমতায় বিরতিতে ব্রাজিল-মরক্কো হাইভোল্টেজ ম্যাচ শিক্ষা ব্যবস্থার মানোন্নয়ন করে কর্মসংস্থান বৃদ্ধিতে কাজ করছে সরকার -এমপি লুনা কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী ব্রাজিলকে চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত মরক্কো আয় ব্যয়ের মধ্যে কোনো সচ্ছতাও নেই,ওদের কাছে কোনো হিসাব নেই সাবেক এমপি অধ্যক্ষ ফরিদ চৌধুরীর ইন্তেকাল কানাইঘাটে জানাযা আজ বিকেল ৪টায় কুলাউড়ায় বিএসএফের গু লি তে বাংলাদেশি নি হ ত হযরত শাহজালাল ও শাহপরাণ (রহ.) মাজারের দানবাক্সে তালা সিলেটে পুলিশের ‘ডাইরেক্ট অ্যাকশন’ ক্রিকেটার নাঈমকে ডিবি পরিচয়ে মারধর, থানায় নিয়ে হেনস্তা পয়েন্ট ভাগাভাগিতে শেষ কানাডা-বসনিয়া লড়াই নতুন পে স্কেলে বেতন বাড়বে দ্বিগুণ থেকে আড়াইগুণ, অনুপাত ১:৯ ইতিহাস গড়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ওয়ানডে সিরিজ জয় সিউক এর নতুন চেয়ারম্যান কয়েস লোদী বিয়ের পিঁড়িতে বসছেন জেনিফার? তিন লাল কার্ডের ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে মেক্সিকোর শুভসূচনা এবারের বাজেট বাস্তবতা বিবর্জিত, উচ্চাভিলাষী ও ঋণনির্ভর: নাহিদ দেশে স্বর্ণের দামে ফের বড় পতন দুধ দিয়ে গোসল সেরে ব্রাজিলে যোগ দিলেন আর্জেন্টিনা সমর্থক সীমিত সম্পদের মধ্যে দেশের সবাইকে স্বস্তি দিতে এ বাজেট: অর্থমন্ত্রী

কীভাবে মৃত্যু হলো ‘চিরদিনই তুমি যে আমার’ নায়ক রাহুলের? মুখ খুললেন নির্মাতা

Reporter Name / ১৫৯ Time View
Update : সোমবার, ৩০ মার্চ, ২০২৬
কীভাবে মৃত্যু হলো ‘চিরদিনই তুমি যে আমার’ নায়ক রাহুলের? মুখ খুললেন নির্মাতা

223

টালিউড ইন্ডাস্ট্রির পরিচিত মুখ অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায় মারা গেছেন। রোববার (২৯ মার্চ) সন্ধ্যায় মৃত্যু হয়েছে তার। মৃত্যুকালে তার বয়স হয়েছিল মাত্র ৪২ বছর। তাৎক্ষণিকভাবে জানা গেছে, এদিন পশ্চিমবঙ্গ ও উড়িষ্যার সীমান্তবর্তী তালসারি সমুদ্রসৈকতে শুটিং করতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়েছিলেন এ টালি তারকা।

 

এদিকে রাহুলের অকাল মৃত্যুতে শোকের ছায়া নেমেছে টালিউড ইন্ডাস্ট্রিতে। সহশিল্পী থেকে শুরু করে ভক্ত-শুভাকাঙ্ক্ষীরা শোক প্রকাশ করেছেন। একইসঙ্গে অনেকেই তার মৃত্যুর ব্যাপারে নানা প্রশ্ন তুলেছেন। এ ব্যাপারে ভারতীয় একটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, এদিন সন্ধ্যায় কলকাতা-মুম্বাই ইন্ডিয়ান্স আইপিল নিয়ে যখন সবাই অপেক্ষায়, ঠিক তখনই মৃত্যুর খবর এসেছে অভিনেতার।

প্রতিবেদনে বলা হয়েছে, এদিন পশ্চিমবঙ্গ ও উড়িষ্যার সীমান্তবর্তী তালসারি সমুদ্রসৈকতে ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিং করছিলেন রাহুল। এ সময় সমুদ্রের নিচে তলিয়ে গিয়েছিলেন তিনি। কারও দাবি―তখন শুটিং শেষ হয়েছিল। ইউনিটের লোকজনের সামনেই তলিয়ে গিয়েছিলেন তারকা।

ব্যাপারে ধারাবাহিকের পরিচালক শুভাশিস মণ্ডল বলেন, এখানে গতকালও শুটিং করেছি আমরা। আজ একটা শট ছিল তালসারিতে। গোড়ালি ডুবে যাওয়া পরিমাণ পানিতে দাঁড়িয়েছিল শ্বেতা ও রাহুল। তারা নিজেদের মধ্যে পানি ছোড়াছুড়ি করছিল, লুকোচুরি খেলছিল। আর আমরা পেছন দিক থেকে ক্যামেরা করছিলাম। সেটি করতে করতে রাহুল শ্বেতার হাত ধরে সমুদ্রের দিকে এগিয়ে যেতে থাকে।

 

শুভাশিস বলেন, প্রায় হাঁটু পর্যন্ত পানিতে যাওয়ার পর কিছুটা সমতা হারিয়ে ফেলে। আমরা চিৎকার করে দূরে যেতে নিষেধ করি। ততক্ষণে রাহুলের গলা পর্যন্ত পানি, হাবুডুবু খাওয়ার মতো অবস্থা। সবকিছু ফেলে ইউনিটের ১০-১২ জন তার দিকে এগিয়ে যাই। কিন্তু মুহূর্তের মধ্যে তলিয়ে যেতে থাকে সে। সম্ভবত অনেক পানিও খেয়ে ফেলেছিল।

 

এ নির্মাতা আরও বলেন, আশপাশে থাকা নৌকাগুলো থেকে দড়ি ফেলে, ইউনিটের সবাই তাড়াতাড়ি ছুটে গিয়ে তুলে আনেন রাহুলকে। কিন্তু ওই সময়ও জ্ঞান ছিল রাহুলের। এরপর গাড়িতে করে দ্রুত দিঘা মহকুমা হসপাতালে নেয়া হয় তাকে। সেখানেই চিকিৎসকরা মৃত ঘাষণা করেন টালি নায়ককে।

প্রসঙ্গত, দুই দশকের বেশি সময় ধরে টালিউডে কাজ করছেন রাহুল। ছোটপর্দা থেকে বড়পর্দা, এমনকি ওয়েবেও ছিল বিচরণ। বর্তমানে তাকে দর্শকরা ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকে দেখতে পাচ্ছিলেন। এতে তার এবং শ্বেতা মিশ্রর রসায়ন দর্শকদের নজর কেড়েছিল। সম্প্রতিই হইচই প্ল্যাটফর্মের জনপ্রিয় সিরিজ ‘ঠাকুমার ঝুলি’তে দেখা গেছে তাকে। সেখানে তিনি পুলিশ অফিসারের ভূমিকায় অভিনয় করেছিলেন।

 

১৯৮৩ সালের ১৬ অক্টোবর জন্ম রাহুলের। অভিনয় যাত্রা শুরু করেন বাবার সঙ্গে রাজ দর্শন নামের একটি নাটকে, বিজয়গড় থিয়েটার দলের মাধ্যমে। এরপর থেকে তিনি প্রায় ৪৫০টিরও বেশি নাটকে অভিনয় করেছেন।

 

বড়পর্দায় ডেবিউ হয় ‘চিরদিনই তুমি যে আমার’ সিনেমার মাধ্যমে। যা মুক্তির পরই দারুণ সাফল্য পায়। তারপর থেকে বাণিজ্যিক ও মূলধারার বিভিন্ন সিনেমায় কাজ করে ইন্ডাস্ট্রিতে নিজের অবস্থান পাকাপোক্ত করেন এ অভিনেতা। তার অভিনীত উল্লেখযোগ্য সিনেমাগুলোর মধ্যে রয়েছে ‘জ্যাকপট’, ‘পরান যায় জ্বলিয়া রে’, ‘কাগজের বউ’ ও ‘আকাশ অংশত মেঘলা’।এ অভিনেতা ব্যক্তিজীবনে অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকারকে ২০১০ সালে বিয়ে করেন। কিন্তু ২০১৭ সাল থেকে আলাদাভাবে বসবাস শুরু করেন তারা। পরবর্তীতে বিচ্ছেদ হয় তাদের। দাম্পত্যজীবনে তাদের একটি সন্তানও রয়েছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd