• সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
সিলেটের পরিবহন ধর্মঘট প্রত্যাহার সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে মুঠোফোনের দুই বার্তায় ফেঁসে গেলেন এসপি জাহাঙ্গীর আলম বিএনপি-অঙ্গসংগঠনগুলোকে মাঠে সক্রিয় থাকার নির্দেশনা তারেক রহমানের শীতের আগমনে বাড়ছে প্রসাধনীর চাহিদা, দামের চাপে ক্রেতারা দক্ষিণ আফ্রিকার মাটিতে চ্যালেঞ্জ নিতে প্রস্তুত বাংলাদেশ বুকে ব্যথা নিয়ে হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী ঢাকাসহ ৩ জেলায় ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন একদিনে ডেঙ্গু কেড়ে নিল আরও ৮ প্রাণ বিয়ানীবাজারে শিশু ধর্ষণ মামলার আসামি ঢাকা থেকে গ্রেফতার জনগণ রক্ত দিয়ে ফ্যাসিবাদ তাড়িয়েছে, তারা নতুন কোনো ফ্যাসিবাদ কায়েম হতে দেবে না এ দেশে আর ফ্যাসিবাদী শক্তির উত্থান হতে দেওয়া হবে না: সিলেটে হামিদুর রহমান আযাদ নিখোঁজের ৬ দিন পর নদীতে মিলল বৃদ্ধার অর্ধগলিত লাশ সীমান্তের ওপারে মিললো সাবেক বিজিবি সদস্যের মরদেহ, মাথায় আঘাতের চিহ্ন সিলেটে হামে প্রাণ গেল যুবকের, মৃত্যু বেড়ে ২১৮ আই বি ডব্লিউ এফ সিলেট জেলা শাখার ব্যবসায়ী সমাবেশ কুষ্টিয়ায় আমির হামজার বিরুদ্ধে নারীদের মানববন্ধন: জানেন না ব্যানারে কী লেখা, চাইলেন হাসিনার বিচার জনগণের প্রত্যাশা অনুযায়ী ও শান্তি-শৃঙ্খলা বজায় রেখে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি সিলেটে যানজটে অতিষ্ঠ জনজীবন, ১০০টিরও বেশি অবৈধ গাড়ি স্ট্যান্ড হাসিনার ডিসেম্বরে ফেরা নিয়ে কী ভাবছে ভারত

সিলেটের পরিবহন ধর্মঘট প্রত্যাহার

Reporter Name / ১৫ Time View
Update : রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

25

সিলেটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট শুরুর আগের রাতে তা প্রত্যাহারের ঘোষনা দিয়েছেন শ্রমিক নেতারা। সোমবার (১৬ নভেম্বর) থেকে এ ধর্মঘট শুরু হওয়ার কথা ছিল।

তবে রোববার (১৫ নভেম্বর) রাত ১০টায় সিলেট মহানগর পুলিশের সঙ্গে বৈঠক শেষে ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত নেন পরিবহন শ্রমিক নেতারা।

ফলে সোমবার থেকে সিলেটে পরিবহন চলাচল স্বাভাবিক থাকবে।

এ তথ্য নিশ্চিত করে রাতে পরিবহন শ্রমিক ইউনিয়ন সিলেটের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলী আকবর রাজন বলেন, সোমবার সিলেট জেলা সড়ক পরিবহন মালিক-শ্রমিক সমন্বয় পরিষদের ডাকা কর্মবিরতি স্থগিত করা হয়েছে। প্রশাসনের আশ্বাসের ভিত্তিতে এ কর্মসূচী স্থগিত করা হয়েছে।

সর্বস্তরের পরিবহন স্বাভাবিকভাবে চলাচলের জন্য শ্রমিকদের প্রতি অনুরোধ জানান তিনি।

রাত ১১ টার দিকে সিলেট মহানগর পুলিশের উপ কমিশনার (সিটিএসবি) মো. আফজাল হোসেনও এ তথ্য নিশ্চিত করেন।

এরআগে শ্রমিক-পুলিশ বৈঠকে উপস্থিত ছিলেন সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম, সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ মো. ইমদাদ হোসেন চৌধুরীসহ অন্য নেতৃবৃন্দ।

পরিবহন শ্রমিক নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি হাজী ময়নুল ইসলাম এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. আলী আকবর রাজনসহ শীর্ষ নেতারা।

উল্লেখ্য, তিন দফা দাবিতে সোমবার সকাল ৬টা থেকে সিলেট জেলায় অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা দিয়েছিল সিলেট জেলা সড়ক পরিবহন মালিক ও শ্রমিক সমন্বয় পরিষদ।

দাবিগুলোর মধ্যে ছিল শ্রমিক নেতাদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার, সিএনজিচালিত অটোরিকশা, ইমা-লেগুনা ও মাইক্রোবাসের জন্য নির্ধারিত পার্কিংয়ের ব্যবস্থা এবং নগরী থেকে ব্যাটারিচালিত রিকশা, ইজিবাইক ও টমটম চলাচল বন্ধ করা।

গত ১২ নভেম্বর রাতে সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনালের মালিক সমিতির কার্যালয়ে সমন্বয় পরিষদের জরুরি সভায় কর্মবিরতির সিদ্ধান্ত নেওয়া হয়। তবে ধর্মঘট নিয়ে পাল্টাপাল্টি অবস্থান নেয় পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনগুলো। এদের মধ্যে এক পক্ষ ধর্মঘটের পক্ষে ও আরেকপক্ষ বিপক্ষে অবস্থান নিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd