• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৬:৩৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
কুলাউড়ায় বিএনপিতে যোগ দিলেন প্রবাসী আওয়ামীলীগ নেতা সাইফুল আলম সিদ্দিকী পল্টন ট্র্যাজেডি দিবসে কুলাউড়ায় জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরতেই হচ্ছে পুলিশ প্রধানকে ক্রসফায়ার নিয়ে আইজিপি অসতর্কভাবে শব্দচয়ন করেছেন: স্বরাষ্ট্রমন্ত্রী সিলেটে বেড়েছে মশার উপদ্রব, ফগার মেশিন হাতে মশক নিধনে সিসিক প্রশাসক সিলেটে ছাত্রলীগের মিছিল প্রস্তুতি, আ ট ক ২ আইজিপির দায়িত্ব থেকে অতি দ্রুত সরে যাওয়া উচিত: নাহিদ ইসলাম বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চান প্রধানমন্ত্রী টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে নেই মুশফিক রক্তাক্ত ২৮ অক্টোবর আজ, লগি-বৈঠার তাণ্ডবে নিহত হন ১৩ জন ফায়ার সার্ভিসকে বিশ্বমানের করতে হবে : বাণিজ্যমন্ত্রী বড়লেখায় মাত্র ৯০ টাকার জন্য প্রাণ গেল দর্জির প্রশাসনিক বা রাজনৈতিক হস্তক্ষেপে প্রেসক্লাব বিলুপ্ত করা যাবে না নিপ্পন ফাউন্ডেশন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের আমন্ত্রণে নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি জামিন মেলেনি আখতারুজ্জামানের সিলেটে তরুণ-তরুণীর ছবি ছড়িয়ে ধর্মীয় পরিচয়ে হেনস্তা, মেহমান রেস্টুরেন্টের দুই কর্মী গ্রেপ্তার সাড়ে ৩৪ হাজার প্রধান শিক্ষক নিয়োগের উদ্যোগ ট্রাকচালক হোসেন হত্যায় হাসিনাসহ ৩৪ জনের বিচার শুরু শাদাবের সেঞ্চুরিতে পাকিস্তানের অবিশ্বাস্য জয়, শেষ জুটিতে রেকর্ড

কৃষকদের নিয়ে বিশ্বনাথে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

Reporter Name / ২৬৫ Time View
Update : বুধবার, ১৮ জুন, ২০২৫

249

বিশ্বনাথ প্রতিনিধি

‘প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ’ (পার্টনার) প্রকল্পের আওতায় সিলেটের বিশ্বনাথে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৭ জুন) দুপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ অনুষ্ঠানে কৃষি প্রযুক্তির উন্নয়ন, উদ্যোক্তা উন্নয়ন, পুষ্টি নিরাপত্তা, স্থিতিশীলতা বৃদ্ধি, বাজার সংযোগ বিষয়ে কৃষকদের প্রশিক্ষণ দেয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পার্টনার প্রকল্পের সিনিয়র মনিটরিং অফিসার নাসির উদ্দিন বলেন, এই প্রকল্পের মূল লক্ষ্য হল- বাংলাদেশের কৃষি ও গ্রামীণ অর্থনীতিতে রূপান্তর ঘটানো, যেখানে পুষ্টি, উদ্যোক্তা বৃদ্ধি এবং স্থিতিশীলতা নিশ্চিত করা হবে। পার্টনার কংগ্রেস মূলত এই প্রকল্পের বিভিন্ন দিক নিয়ে আলোচনা, অভিজ্ঞতা বিনিময় এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণের জন্য একটি প্ল্যাটফর্ম। আর তাই এ প্রকল্পের মাধ্যমে কৃষকদের উৎপাদিত কৃষিপণ্যের সঠিক বাজারজাতকরণ এবং মূল্য শৃঙ্খল (ভ্যালু চেইন) শক্তিশালী করার ওপর জোর দেয়া হবে।

উপজেলা পরিষদের প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুনন্দা রায়ের সভাপতিত্বে ও উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা বিজিত কুমারের পরিচালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি গৌছ আলী, পৌর বিএনপির সভাপতি হাজী আব্দুল হাই, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক লিলু মিয়া, উপজেলা জামায়াতের নায়েবে আমীর মোহাম্মদ ইমাদ উদ্দিন মাস্টার, পৌর জামায়াতের নায়েবে আমির এইচএম আক্তার ফারুক, পৌর বিএনপির সাংগঠনিক গোবিন্দ মালাকার। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বাস্তবায়নে এ অনুষ্ঠানে মূল বক্তব্য উপস্থাপন করেন উপজেলা কৃষি কর্মকর্তা কনক চন্দ্র রায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd