গণতন্ত্রের স্বার্থে আগামী নির্বাচন শতভাগ সুষ্ঠু হবে: জামায়াত আমির
Reporter Name
/ ৭৩
Time View
Update :
মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬
Share
গণতন্ত্রের স্বার্থে আগামী নির্বাচন শতভাগ সুষ্ঠু হবে: জামায়াত আমির
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, গণতন্ত্র ও নাগরিক অধিকারের স্বার্থে আগামী নির্বাচন শতভাগ সুষ্ঠু ও নিরপেক্ষ হবে।মঙ্গলবার (২০ জানুয়ারি) সকালে রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত পলিসি সামিটের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। গত ১৭ বছরে দেশের জনগণের স্বার্থ সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠান ধ্বংস করে ফ্যাসিবাদ কায়েম করা হয়েছিল বলেও মন্তব্য করেন জামায়াত আমির। এসময় ডা. শফিকুর রহমান জানান, দুর্নীতি বিরোধী, বিচারবিভাগের স্বাধীনতা রক্ষা এবং সংস্কারের পক্ষে অবস্থানের শর্তে যে কোনো রাজনৈতিক দলকে আগামীর অগ্রযাত্রায় সঙ্গী করবে জামায়াত। একটি উন্নত বাংলাদেশের জন্য দেশের সকল অংশের মানুষকে ঐক্যবদ্ধ এবং সহযোগী হবার আহ্বান জানান ডা. শফিক৷ অনুষ্ঠানে যোগ দেন...
143
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, গণতন্ত্র ও নাগরিক অধিকারের স্বার্থে আগামী নির্বাচন শতভাগ সুষ্ঠু ও নিরপেক্ষ হবে।মঙ্গলবার (২০ জানুয়ারি) সকালে রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত পলিসি সামিটের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
গত ১৭ বছরে দেশের জনগণের স্বার্থ সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠান ধ্বংস করে ফ্যাসিবাদ কায়েম করা হয়েছিল বলেও মন্তব্য করেন জামায়াত আমির।
এসময় ডা. শফিকুর রহমান জানান, দুর্নীতি বিরোধী, বিচারবিভাগের স্বাধীনতা রক্ষা এবং সংস্কারের পক্ষে অবস্থানের শর্তে যে কোনো রাজনৈতিক দলকে আগামীর অগ্রযাত্রায় সঙ্গী করবে জামায়াত।
একটি উন্নত বাংলাদেশের জন্য দেশের সকল অংশের মানুষকে ঐক্যবদ্ধ এবং সহযোগী হবার আহ্বান জানান ডা. শফিক৷
অনুষ্ঠানে যোগ দেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ব্যবসায়ী ও জ্যেষ্ঠ গণমাধ্যম ব্যক্তিবর্গ।