• মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
আজ এসএসসি পরীক্ষায় বসছে সাড়ে ১৮ লাখের বেশি পরীক্ষার্থী এসএসসি পরীক্ষা কেন্দ্রজুড়ে এসএমপি’র নির্দেশনা শেষ দিকে মন্ত্রীরাও হাসিনার কাছাকাছি যেতে পারতেন না : টাইম টিভিকে ড. মোমেন জুড়ীতে প্রধানশিক্ষক নিখোঁজ,মোটরসাইকেল ও জামা কাপড় উদ্ধার হাম-রুবেলা টিকাদান জোরদার করেছে সরকার: বাণিজ্যমন্ত্রী খাল খননের ফলে কৃষকরা অর্থনৈতিকভাবে লাভবান হবেন: শ্রমমন্ত্রী চৌহাট্রায় পরিত্যক্ত হাসপাতাল চালুর আশ্বাস বাণিজ্যমন্ত্রীর জৈন্তাপুরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন করলেন শ্রমমন্ত্রী সুনামগঞ্জে বজ্রপাতে প্রাণ গেল ৫ কৃষকের এসএসসি পরীক্ষায় ‘সাইলেন্ট এক্সপেল’ সংক্রান্ত অনুচ্ছেদ বাতিল ‎ বর্তমান যুগে কসমের কাফফারা কিভাবে আদায় করতে হয়? ৪ চমক নিয়ে বাংলাদেশ সফরের দল ঘোষণা পাকিস্তানের বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রে ১২ গুণ বেড়ে গেল যাতায়াত খরচ সিলেটে বিদ্যুৎ সং ক ট, বিপাকে ১২ লাখ গ্রাহক ‘ছায়া মন্ত্রিসভা’ গঠন করছে জামায়াতে ইসলামী সৌদি আরবে পৌঁছেছে প্রথম হজ ফ্লাইট এবারও হরমুজ পার হতে পারল না ‘বাংলার জয়যাত্রা’ শিশু হাসপাতাল ও পেট্রোল পাম্প পরিদর্শন করলেন জামায়াত আমির জরুরি ভিত্তিতে ব্যবস্থা নেওয়ায় হামের পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে: প্রধানমন্ত্রী ৩০ দিন ধরে ডাবের পানি পান করলে শরীরে যা ঘটে

গা*জায় একই পরিবারের ১৬ জনসহ নি*হত ৭৫

Reporter Name / ২৩২ Time View
Update : রবিবার, ৮ জুন, ২০২৫

60

ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসনিয়ন্ত্রিত গাজা উপত্যকায় আজ শনিবার (৭ জুন) ঈদের দ্বিতীয় দিনেও গাজায় বর্বর হামলা চালিয়েছে ইসরায়েল। এ হামলায় একই পরিবারের ১৬ জনসহ কমপক্ষে ৭৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন।

শনিবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

ওই প্রতিবেদনে বলা হয়েছে, নিহতদের মধ্যে ১৬ জন একই পরিবারের সদস্য ও তাদের মধ্যে ছয়জন শিশু আছে। ওই পরিবারটি বসবাস করতো গাজার প্রধান ও মধ্যাঞ্চলীয় শহর গাজা সিটির সাবরা এলাকায়।

ফিলিস্তিনের সিভিল ডিফেন্স বিভাগের মুখপাত্র মাহমুদ বাসেল আল জাজিরাকে বলেন, বিমান অভিযানের আগে কোনো সতর্ক সংকেত বা সাইরেন দেয়নি ইসরায়েলের বিমান বাহিনী।

তিনি জানান, শনিবারের হামলায় ৮৫ জন ধ্বংস্তূপের নিচে আটকা পড়েছে। তাদের উদ্ধার করা এখনো সম্ভব হয়নি। এটা ছিল পুরোপুরি ঠান্ডা মাথায় গণহত্যা। শনিবার যারা নিহত হয়েছেন, তাদের সবাই বেসামরিক এবং তাদের মধ্যে বেশ কয়েকজন নারী ও শিশু আছেন।

গাজা সিটির বাসিন্দা হামেদ কেহিল আল জাজিরাকে জানিয়েছেন, বিগত বছরের ঈদে এ সময় আমরা সকালে উঠে নিজেদের এবং শিশুদের নতুন পোশাকে সাজিয়ে আত্মীয়-বন্ধু ও পরিজনদের সঙ্গে দেখা করতে যেতাম। আর এবার আমরা আমাদের শিশু ও স্বজনদের মরদেহ বহন করছি। শুক্রবার (৬ জুন) ভোরে আমাদের ঘুম ভেঙে গেছে হামলা, ধ্বংস আর আর্তনাদের শব্দে।

গাজা সিটির অপর বাসিন্দা হাসান আলখোর আল জাজিরাকে জানিয়েছেন, গত প্রায় দুই বছর ধরে গাজায় ইসরায়েলি বাহিনী যা যা করেছে, সেজন্য যেন নেতানিয়াহুকে (ইসরায়েলের প্রধানমন্ত্রী) আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হয়।

এর আগে ঈদের দিনও দিনভর গাজার বিভিন্ন এলাকায় গোলা ছুড়েছে ইসরায়েলের বাহিনী। এই হামলায় মারা গেছে ৪২ জন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd