• রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
ফয়জুল করীম ঢুকলেন, অনুসারীরা রইলেন বাইরে; ফটকেই আদায় করলেন নামাজ বিনামূল্যে ফেসবুকে মিলবে ভেরিফায়েড ব্যাজ, জেনে নিন পাওয়ার সহজ উপায় ইসলামী ব্যাংকের ৮০ হাজার কোটি টাকার ঋণ কেলেঙ্কারিতে সাবেক রাষ্ট্রপতি জড়িত শফিকুল-নাহিদ-মামুনুল এক হলে, সপ্তাহের মধ্যে সরকারের পতন অনিবার্য: কর্ণেল অলি ‘ফ্যাসিবাদ কায়েমের চেষ্টা করলে জনগণ আপনাদেরও সরিয়ে দেবে’ ৫০০ টাকা মজুরি ও ভূমির দাবিতে সিলেটে চা-শ্রমিকদের রাজপথ অবরোধ কুলাউড়ায় কলেজছাত্রীর রহস্যজনক মৃত্যু শেখ হাসিনার ফাঁসি সোহরাওয়ার্দী উদ্যানে হতে হবে আসামে ভয়াবহ বন্যায় বিপর্যস্ত ১১ লাখের বেশি মানুষ বঙ্গভবনে অফিস করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, থাকবেন স্পিকারের বাসভবনে হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু নগরীতে ওসি পরিচয়ে ফোন করে টাকা দাবি, সতর্ক করলো এসএমপি লন্ডনের হোটেলে সৌদি যুবরাজের মৃত্যু হাম উপসর্গে ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১৩৭ দিল্লিতে পুলিশের সব ছুটি বাতিল, প্রশিক্ষণেও কড়া বিধিনিষেধ ওমরাহ করতে যাওয়ার পথে সৌদি আরবে বাংলাদেশি নারী ও তাঁর দুই ছেলে–মেয়ে নিহত রাষ্ট্রপতির পদত্যাগ সংক্রান্ত কোনো বিষয়ে অবগত নই: স্পিকার সিলেট ওসমানীতে মেডিকেল অফিসার হলেন সাবেক ছাত্রলীগ সভাপতি কুলাউড়ায় ১ কোটি ৭৩ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও সিলেটে যুবদল নেতার সঙ্গে প্রবাসীর স্ত্রীর অ*নৈ*তি*ক সম্পর্ক, অতঃপর…

চীনে ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ২১

Reporter Name / ৪৫ Time View
Update : বুধবার, ৮ জুলাই, ২০২৬

77

চীনের উত্তর-পশ্চিমাঞ্চলের গানসু প্রদেশে ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ২১ জনে পৌঁছেছে। মঙ্গলবার সকাল ৬টা ৫৬ মিনিটে ডাংচাং কাউন্টির রেনচাং গ্রামে এই ভূমিধসের ঘটনা ঘটে। এতে ৩৩ জন মাটির নিচে চাপা পড়ে। খবর পেয়ে উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে।

চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া জানিয়েছে, স্থানীয় কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী উদ্ধার অভিযান শেষ হয়েছে এবং এ দুর্ঘটনায় ২১ জনের মৃত্যু হয়েছে।

ভূমিধসের পর ক্ষতিগ্রস্ত এলাকা পুনর্গঠনের জন্য সরকার ৩ কোটি ইউয়ান বরাদ্দ দিয়েছে।

এদিকে, একই দিনে চীনের দক্ষিণ ও মধ্যাঞ্চলে প্রবল ঝড় ও ভারি বৃষ্টিতে প্রায় ১৭ জন নিহত হয়েছে এবং শত শত মানুষ আহত হয়েছে।

দক্ষিণাঞ্চলের গুয়াংসি এলাকায় প্রায় ৪০টি নদী ও জলপথে বন্যা দেখা দিয়েছে। এছাড়া, প্রবল পানির চাপে একটি জলাধারের বাঁধ ভেঙে যায়। এ কারণে হাজার হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং উদ্ধারকাজে সর্বোচ্চ চেষ্টা চালানোর নির্দেশ দিয়েছেন।

সূত্র: এএফপি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd