• শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
স্পেনের রাজপরিবারের সম্মাননা পাচ্ছেন মেসি আওয়ামী লীগের নেতারাও মদ খায়, কর্মীরাও খায়: স্পিকার জামায়াতের লংমার্চের তারিখ ঘোষণা, বায়তুল মোকাররমে উদ্বোধনী সমাবেশ ২৫ অক্টোবর থেকে ঢাকা-রিয়াদ ফ্লাইট চলাচল শুরু, দাম্মামের ফ্লাইট চলাচল শুরু আজ থেকে মাদক নির্মূলে একটি সংগঠন গড়ে তুলতে চাই: ইশরাক জনগণের সেবায় ভোর ৬টা থেকে রাত ২টা পর্যন্ত কাজ করে যাচ্ছি: আইনমন্ত্রী ঋতু বদলালেও সিলেটে কমছে না দিনের তাপমাত্রা বাংলাদেশের বাঁচা-মরার লড়াই বুধবার ছুটির আমেজে মুখরিত প্রকৃতি কন্যা শিবিরের জনপ্রিয়তাকে সরকার ভয় পাচ্ছে: ফরহাদ পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে, দুই পক্ষ এক হয়েছে: প্রধানমন্ত্রী ফিফার নতুন উদ্যোগ ‘হিমালয়া কাপ’ সরকারি দলের নেতাকর্মীদের সতর্ক করলেন স্পিকার ডিআইজির বাড়িতে মাদকের আসর আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রমাণ ‘সিলেট থাকলে চাঁদা দিতে হবে’, গভীর রাতে বাসায় গিয়ে প্রকৌশলীকে মারধর বিএনপি নেতার গাছ ঢেকে যায় বিজ্ঞাপনে রাষ্ট্রের ব্যর্থতায় অস্ত্র হাতে নামতে হয়েছে ইশরাককে: আখতার হোসেন সমালোচনার মুখে প্রতিমন্ত্রীর পদ ছাড়লেন ইশরাক মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর হবিগঞ্জে টমটমে বসাকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত শতাধিক

ছুটির আমেজে মুখরিত প্রকৃতি কন্যা

Reporter Name / ১৩ Time View
Update : মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬

16

স্টাফ রিপোর্টার: শারদীয় দুর্গাপূজার টানা পাঁচ দিনের ছুটিকে কেন্দ্র করে চাঙ্গা হয়ে উঠেছে দেশের উত্তর-পূর্বাঞ্চলের পর্যটন রাজধানী খ্যাত সিলেট। পাহাড়, নদী, ঝরনা ও বিস্তীর্ণ সবুজ চা-বাগানের টানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা লাখো পর্যটকের ঢল নেমেছে এখানকার প্রধান পর্যটন কেন্দ্রগুলোতে। অনুকূল আবহাওয়ার কারণে এবার রেকর্ডসংখ্যক পর্যটক সমাগমের আশা করছেন সংশ্লিষ্ট খাতের ব্যবসায়ীরা। তারা ধারণা করছেন, এই এক ছুটিতে সিলেটের পর্যটন খাতে অন্তত ৫০ কোটি টাকার ব্যবসা ছাড়িয়ে যাবে।

হোটেল-মোটেলে বুকিংয়ের ধুম: সিলেট হোটেল-মোটেল ব্যবসায়ীরা জানান ছুটির শুরুতেই এই আবাসন কেন্দ্রগুলোর প্রায় ৮০ থেকে ৯০ শতাংশ কক্ষ আগাম বুকিং হয়ে গেছে। অনেক নামী-দামি রিসোর্টে কোনো খালি রুম নেই। তারা জানান, গত ২-৩ মাস ধরেই সিলেটে পর্যটকদের যাতায়াত বেশি ছিল, আর পূজার এই টানা ছুটি যেন সেই পালে নতুন হাওয়া দিয়েছে। আগামী কয়েক দিনে শতভাগ রুম বুকড হয়ে যাবে বলে তারা শতভাগ আশাবাদী।

পর্যটন কেন্দ্রগুলোতে উপচে পড়া ভিড়: সিলেটের প্রধান আকর্ষণ ভারতের সীমান্তঘেঁষা সাদা পাথরের স্বর্গরাজ্য ভোলাগঞ্জ ‘সাদা পাথর’। স্বচ্ছ জলধারা আর পাথুরে নদীর সৌন্দর্যে এখানে মেতে উঠেছেন নানা বয়সী মানুষ। এছাড়া খাসিয়া পাহাড়ের কোলঘেঁষা জাফলং, বিছনাকান্দি, মিঠাপানির জলাবন রাতারগুল ও নীল জলের লালাখালে পর্যটকদের পা ফেলার জায়গা নেই। শহরের ভেতরে অবস্থিত মালনীছড়াসহ বিভিন্ন চা-বাগানেও দর্শনার্থীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। শুধু সিলেট জেলাই নয়, পাশ্ববর্তী মৌলভীবাজার ও হবিগঞ্জের পর্যটন স্পট ও রিসোর্টগুলোতেও একই ধরণের উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।
ব্যবসায়ীরা জানান, দীর্ঘ মন্দা কাটিয়ে এই ছুটির মাধ্যমে সিলেটের অর্থনীতি আবার ঘুরে দাঁড়াচ্ছে। শুধু হোটেল ব্যবসাই নয়, পরিবহন খাত, রেস্তোরাঁ, নৌকা চালক, ক্ষুদ্র ব্যবসায়ী ও ট্যুর অপারেটরদের আয় উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে।

এদিকে পর্যটকদের এই বিশাল সমাগমকে নির্বিঘ্ন এবং নিরাপদ করতে জেলা ও পুলিশ প্রশাসন ব্যাপক প্রস্তুতি নিয়েছে। প্রতিটি পর্যটন কেন্দ্রে ট্যুরিস্ট পুলিশ এবং হাইওয়ে পুলিশের বিশেষ টহল জোরদার করা হয়েছে। পাশাপাশি কোনো পর্যটক যাতে হয়রানি বা অতিরিক্ত ভাড়ার শিকার না হন, সেজন্য নির্বাহী ম্যাজিস্ট্রেটদের মাধ্যমে নিয়মিত নজরদারি চালানো হচ্ছে।

টানা ছুটির এই আনন্দকে প্রকৃতির মাঝে ভাগ করে নিতে সিলেট এখন পুরোপুরি প্রস্তুত। পর্যটন সংশ্লিষ্টদের মতে, আগামী অন্তত ১০ দিন সিলেটে পর্যটকদের এই আনন্দমুখর ঢল অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd