• শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
স্পেনের রাজপরিবারের সম্মাননা পাচ্ছেন মেসি আওয়ামী লীগের নেতারাও মদ খায়, কর্মীরাও খায়: স্পিকার জামায়াতের লংমার্চের তারিখ ঘোষণা, বায়তুল মোকাররমে উদ্বোধনী সমাবেশ ২৫ অক্টোবর থেকে ঢাকা-রিয়াদ ফ্লাইট চলাচল শুরু, দাম্মামের ফ্লাইট চলাচল শুরু আজ থেকে মাদক নির্মূলে একটি সংগঠন গড়ে তুলতে চাই: ইশরাক জনগণের সেবায় ভোর ৬টা থেকে রাত ২টা পর্যন্ত কাজ করে যাচ্ছি: আইনমন্ত্রী ঋতু বদলালেও সিলেটে কমছে না দিনের তাপমাত্রা বাংলাদেশের বাঁচা-মরার লড়াই বুধবার ছুটির আমেজে মুখরিত প্রকৃতি কন্যা শিবিরের জনপ্রিয়তাকে সরকার ভয় পাচ্ছে: ফরহাদ পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে, দুই পক্ষ এক হয়েছে: প্রধানমন্ত্রী ফিফার নতুন উদ্যোগ ‘হিমালয়া কাপ’ সরকারি দলের নেতাকর্মীদের সতর্ক করলেন স্পিকার ডিআইজির বাড়িতে মাদকের আসর আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রমাণ ‘সিলেট থাকলে চাঁদা দিতে হবে’, গভীর রাতে বাসায় গিয়ে প্রকৌশলীকে মারধর বিএনপি নেতার গাছ ঢেকে যায় বিজ্ঞাপনে রাষ্ট্রের ব্যর্থতায় অস্ত্র হাতে নামতে হয়েছে ইশরাককে: আখতার হোসেন সমালোচনার মুখে প্রতিমন্ত্রীর পদ ছাড়লেন ইশরাক মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর হবিগঞ্জে টমটমে বসাকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত শতাধিক

জনগণের সেবায় ভোর ৬টা থেকে রাত ২টা পর্যন্ত কাজ করে যাচ্ছি: আইনমন্ত্রী

Reporter Name / ১৬ Time View
Update : বুধবার, ২১ অক্টোবর, ২০২৬

19

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, জনগণের সেবা নিশ্চিত করতে ভোর ৬টা থেকে রাত ২টা পর্যন্ত নিরলসভাবে কাজ করে যাচ্ছি। তিনি বলেন, শৈলকুপা উপজেলার কোথায় কী ধরনের দুর্বলতা ও সংকট রয়েছে, তা চিহ্নিত করে সমাধানের উদ্যোগ নেওয়া হবে।

আগামী পাঁচ বছরের মধ্যে উপজেলার সব কাঁচা রাস্তা পাকাকরণ করা হবে। বুধবার (২১ অক্টোবর) সকালে ঝিনাইদহের শৈলকুপায় শিক্ষক ও সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন আইনমন্ত্রী।

শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়ন প্রসঙ্গে মো. আসাদুজ্জামান বলেন, ‘এলাকার স্কুল-কলেজগুলোতে খেলার মাঠের স্বল্পতা রয়েছে, বিষয়টি জানা আছে। প্রয়োজনে আমার ব্যক্তিগত তহবিল থেকে হলেও স্কুলগুলোর খেলার মাঠ তৈরি করে দেওয়া হবে।’

তিনি বলেন, ‘শিক্ষার্থীদের মনোযোগ দিয়ে পড়াশোনা করে ভালো ফলাফল অর্জন করতে হবে। এ ব্যাপারে আমি সবসময় তাদের পাশে আছি।’

চাকরি দেওয়ার নামে প্রতারণা ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে আইনমন্ত্রী বলেন, ‘চাকরি দেওয়ার নামে দলের কোনো নেতা জড়িত থাকার তথ্য পেলে ওই দিনই তার সঙ্গে সম্পর্কের অবসান ঘটবে।’ আসাদুজ্জামান বলেন, ‘আমি একজন সাধারণ ভ্যানচালকের কথাও মনোযোগ দিয়ে শুনি।

মনে রাখবেন আপনাদের এলাকার এমপি বা মন্ত্রী কোনো ঘুষ খায় না। শেকড়ের প্রতি আমার গভীর দায়বদ্ধতা রয়েছে।’

মাদকের বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করে তিনি বলেন, ‘মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করা হয়েছে। দলের কোনো নেতার ডোপ টেস্টে পজিটিভ ফল এলে তাকেও ছাড় দেওয়া হবে না।’

আইনমন্ত্রী বলেন, ‘বিএনপির কোনো নেতা যদি রাজনীতি, সমাজ এবং দেশের ক্ষতি করার চেষ্টা করে তবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে বিন্দুমাত্র সময় লাগবে না। আমরা কারাগারকে ভয় পাই না।’

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ুন বাবর ফিরোজ, শৈলকুপা প্রেস ক্লাবের সভাপতি শাহীন আক্তার পলাশ, সাধারণ সম্পাদক সিহাব মল্লিক, মাধ্যমিক শিক্ষক প্রতিনিধি ফিরোজ আহম্মেদ, কলেজ প্রতিনিধি উপাধ্যক্ষ শহিদুল ইসলাম এবং প্রাথমিক শিক্ষক প্রতিনিধি মনিরুল ইসলামসহ অন্যরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd