• বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
আজ এসএসসি পরীক্ষায় বসছে সাড়ে ১৮ লাখের বেশি পরীক্ষার্থী এসএসসি পরীক্ষা কেন্দ্রজুড়ে এসএমপি’র নির্দেশনা শেষ দিকে মন্ত্রীরাও হাসিনার কাছাকাছি যেতে পারতেন না : টাইম টিভিকে ড. মোমেন জুড়ীতে প্রধানশিক্ষক নিখোঁজ,মোটরসাইকেল ও জামা কাপড় উদ্ধার হাম-রুবেলা টিকাদান জোরদার করেছে সরকার: বাণিজ্যমন্ত্রী খাল খননের ফলে কৃষকরা অর্থনৈতিকভাবে লাভবান হবেন: শ্রমমন্ত্রী চৌহাট্রায় পরিত্যক্ত হাসপাতাল চালুর আশ্বাস বাণিজ্যমন্ত্রীর জৈন্তাপুরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন করলেন শ্রমমন্ত্রী সুনামগঞ্জে বজ্রপাতে প্রাণ গেল ৫ কৃষকের এসএসসি পরীক্ষায় ‘সাইলেন্ট এক্সপেল’ সংক্রান্ত অনুচ্ছেদ বাতিল ‎ বর্তমান যুগে কসমের কাফফারা কিভাবে আদায় করতে হয়? ৪ চমক নিয়ে বাংলাদেশ সফরের দল ঘোষণা পাকিস্তানের বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রে ১২ গুণ বেড়ে গেল যাতায়াত খরচ সিলেটে বিদ্যুৎ সং ক ট, বিপাকে ১২ লাখ গ্রাহক ‘ছায়া মন্ত্রিসভা’ গঠন করছে জামায়াতে ইসলামী সৌদি আরবে পৌঁছেছে প্রথম হজ ফ্লাইট এবারও হরমুজ পার হতে পারল না ‘বাংলার জয়যাত্রা’ শিশু হাসপাতাল ও পেট্রোল পাম্প পরিদর্শন করলেন জামায়াত আমির জরুরি ভিত্তিতে ব্যবস্থা নেওয়ায় হামের পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে: প্রধানমন্ত্রী ৩০ দিন ধরে ডাবের পানি পান করলে শরীরে যা ঘটে

জাফলংয়ে পানিতে ডুবে নিহত মুকিতের পরিবারের পাশে সিলেট মহানগর জামায়াত

Reporter Name / ২৫৮ Time View
Update : মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫

63

 

সিলেটের জাফলংয়ে পানিতে ডুবে মৃত্যুবরণকারী তরুণ মুকিত আহমদ (১৮) পরিবারের পাশে দাঁড়িয়েছেন সিলেট মহানগর জামায়াত নেতৃবৃন্দ। সোমবার (২৮ জুলাই) বিকেলে সিলেট মহানগর জামায়াতের আমীর মুহাম্মদ ফখরুল ইসলামের নেতৃত্বে জামায়াতের প্রতিনিধি দল নগরীর মাছিমপুরে নিহতের বাসায় যান। নিহত মুকিত আহমদ সিলেট মহানগরীর সাংগঠনিক শাহপরান পশ্চিম থানা জামায়াতের ২৩নং ওয়ার্ডের মাছিমপুর নিবাসী সামছু উদ্দিনের ছেলে।

জামায়াত নেতৃবৃন্দ- নিহত মুকিত আহমদের পরিবারের প্রতি সমবেদনা জানান এবং নিহতের মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করেন। এছাড়া নগর জামায়াতের পক্ষ থেকে নিহতের পরিবারকে আর্থিক অনুদান প্রদান করা হয়।

এসময় উপস্থিত ছিলেন- সিলেট মহানগরীর শাহপরান পশ্চিম থানা আমীর মোহাম্মদ সাহেদ আলী, সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম, জামায়াত নেতা এড.আহাদ সিদ্দিকী, ২৩নং ওয়ার্ড সভাপতি সালেহ আহমদ ও সেক্রেটারি মোঃ ফারুক মিয়া প্রমূখ। এছাড়া এসময় স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য- গত শুক্রবার (২৫ জুলাই) সকালে মুকিত জাফলংয়ে বেড়াতে গিয়ে নদীর পানিতে নামলে স্রোতের টানে তলিয়ে গিয়ে নিখোঁজ হন মুকিত। ৩ দিন পর রোববার (২৭ জুলাই) সকালে জাফলংয়ের বল্লাঘাট এলাকায় তার মরদেহ ভেসে উঠে। নিহতের নাম মুকিত আহমদ (১৮) সুনামগঞ্জের শান্তিগঞ্জ থানার রায়নগর গ্রামের শামসুদ্দিন মিয়ার ছেলে ও বর্তমানে সিলেট নগরীর মাছিমপুর এলাকায় ভাড়া বাসায় বসবাস করে আসছিলো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd