• মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
সুনামগঞ্জে অবৈধ বালু উত্তোলন ও নিষিদ্ধ জালের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান জেলা স্টেডিয়াম আধুনিকায়ন করা হবে: শ্রীমঙ্গলে ক্রীড়া প্রতিমন্ত্রী ছাতকে এসআরবি’র অভিযানে বিদেশি মদ উদ্ধার প্রযুক্তির নেতিবাচক প্রভাবে নতুন প্রজন্ম ধ্বংসের দ্বারপ্রান্তে -মুফতি আলী হাসান উসামা চার দিনের সফরে জাপানে যাচ্ছেন প্রধানমন্ত্রী কাস্টমারদের সঙ্গে প্র তা র ণা, ৪ প্রতিষ্ঠানকে জ রি মা না ‘ঘুষ খাওয়া লাগবে’… হবিগঞ্জের সেই এসআই ক্লোজড নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ধারাবাহিক হামলায় এনসিপির নিন্দা অপরাধীদের সঙ্গে সমঝোতার সুযোগ নেই: আ.লীগ প্রসঙ্গে ডেপুটি স্পিকার ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে সাধারণ ছুটি শারদীয় দুর্গাপূজার ছুটি ২০-২২ অক্টোবর নতুন রূপে আবারও খুলছে জালালাবাদ পার্ক স্থানীয় নির্বাচনে নারী প্রার্থীদের সংখ্যা আশঙ্কাজনক কম: সিইসি খলনায়ক ডনের জামিন ফের নামঞ্জুর কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা, গাড়ি ভাঙচুর স্বাস্থ্যমন্ত্রীর নির্দেশের পরও বদলায়নি ওসমানী হাসপাতালের চিত্র, ময়লা-দুর্গন্ধে ভোগান্তি একযোগে ১১ পুলিশ কর্মকর্তাকে ঢাকার বাইরে বদলি সিলেটে ৯ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে আজ রাতে বিএনপির নেতাকর্মীরা আমার সঙ্গে মুনাফেকি করেছে: মাওলানা জুনায়েদ আল হাবিব সিলামে ওয়াকফ এস্টেট নিয়ে ফের সংঘর্ষ, যুবক নিহত

জেলা স্টেডিয়াম আধুনিকায়ন করা হবে: শ্রীমঙ্গলে ক্রীড়া প্রতিমন্ত্রী

Reporter Name / ১৬ Time View
Update : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

41

দেশের বিদ্যমান জেলা স্টেডিয়ামগুলোকে আধুনিকায়ন ও প্রয়োজনীয় সংস্কারের মাধ্যমে পূর্ণাঙ্গ ক্রীড়া অবকাঠামো হিসেবে গড়ে তোলা হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। মঙ্গলবার (৬ অক্টোবর ২০২৬) সকালে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি ক্রিকেট একাডেমির উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী জানান, তৃণমূল থেকে জাতীয় পর্যায় পর্যন্ত খেলাধুলার একটি টেকসই কাঠামো তৈরিতে কাজ করছে সরকার। এর অংশ হিসেবে শ্রীমঙ্গল ক্রিকেট একাডেমি মাঠের ড্রেসিংরুমসহ প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়ন করা হবে। এছাড়া সারা দেশের জেলা স্টেডিয়াম আধুনিকায়নে ইতোমধ্যে প্রকল্প নেওয়া হয়েছে এবং ডিপিপি প্রণয়নের কাজ চলছে। এর মাধ্যমে ফুটবল, ক্রিকেট, সাঁতার, হকি ও আর্চারিসহ বিভিন্ন খেলায় নিয়মিত অনুশীলনের সুযোগ তৈরি হবে।

তরুণ প্রজন্মকে মাদকমুক্ত রাখতে ইউনিয়ন পর্যায় পর্যন্ত খেলার মাঠ তৈরি এবং ওয়ার্ড পর্যায়ে ফুটসাল মাঠ গড়ার পরিকল্পনার কথা জানান প্রতিমন্ত্রী। পাশাপাশি আগামী শিক্ষাক্রমে চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলা বিষয়ক পাঠ্যপুস্তক যুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

মৌলভীবাজারের দখল হয়ে যাওয়া মাঠগুলো উদ্ধারে জেলা ও উপজেলা প্রশাসনকে কঠোর নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান তিনি। আন্তর্জাতিক অঙ্গনে দেশের অবস্থান আরও সুদৃঢ় করতে আগামী পাঁচ বছরে অলিম্পিক, এশিয়ান ও কমনওয়েলথ গেমসের মতো আসরে পদক জয়ের লক্ষ্য নিয়ে দীর্ঘমেয়াদি পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. মামুনুর রশীদ, শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিয়াউর রহমান, সহকারী পুলিশ সুপার (সার্কেল) মো. ওয়াহিদুজ্জামান রাজু, বিসিবি পরিচালক সরফুদ্দীন আহমদ সরফুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও ক্রীড়া সংগঠকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে প্রতিমন্ত্রী শ্রীমঙ্গলে প্রস্তাবিত মিনি স্টেডিয়ামের স্থান পরিদর্শন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd